বিষয়বস্তুতে চলুন

উত্তর মাদার্শা ইউনিয়ন

উত্তর মাদার্শা
ইউনিয়ন
উত্তর মাদার্শা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
উত্তর মাদার্শা
উত্তর মাদার্শা
উত্তর মাদার্শা বাংলাদেশ-এ অবস্থিত
উত্তর মাদার্শা
উত্তর মাদার্শা
বাংলাদেশে উত্তর মাদার্শা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৯′১৪″ উত্তর ৯১°৫১′১৭″ পূর্ব / ২২.৪৮৭২২° উত্তর ৯১.৮৫৪৭২° পূর্ব / 22.48722; 91.85472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাহাটহাজারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানশাহেদুল আলম শাহেদ
আয়তন
  মোট১২.২৯ বর্গকিমি (৪.৭৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২২,০৫৫
  জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৮.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

উত্তর মাদার্শা বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

উত্তর মাদার্শা ইউনিয়নের আয়তন ৩,০৩৭ একর (১২.২৯ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর মাদার্শা ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,০৫৫ জন। এর মধ্যে পুরুষ ১০,৪৮০ জন এবং মহিলা ১১,৫৭৫ জন। মোট পরিবার ৪,২৬৬টি।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

হাটহাজারী উপজেলার দক্ষিণ-পূর্বাংশে উত্তর মাদার্শা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে গড়দুয়ারা ইউনিয়ন, মেখল ইউনিয়নরাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন; পশ্চিমে ফতেপুর ইউনিয়নচিকনদণ্ডী ইউনিয়ন; দক্ষিণে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন, রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়ন, হালদা নদীরাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন এবং পূর্বে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন, হালদা নদীরাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

উত্তর মাদার্শা হাটহাজারী উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • উত্তর মাদার্শা
  • মাহলুমা
  • রহমতঘোনা
  • নতুন হাট
  • মাদার্শা
  • মাছুয়াঘোনা
  • রোসাঙ্গিয়াঘোনা
  • মুন্সিঘোনা

নামকরণ

[সম্পাদনা]

প্রখ্যাত সুফিসাধক হযরত বদিউদ্দিন শাহ মাদার বা মাদারী শাহ এর নাম অনুসারে মাদার্শা গ্রামের নামকরণ করা হয়েছে।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৬০ খ্রিষ্টাব্দের আগে গড়দুয়ারা, উত্তর মাদার্শা ও দক্ষিণ মাদার্শা 'মাদার্শা' নামেই একটি ইউনিয়ন ছিল।[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর মাদার্শা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৮.৫%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা[]
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[]
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর মাদার্শা আনোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়
  • উত্তর মাদার্শা দিশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছাফা মোতালেব মুন্সিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বাড়িয়াঘোনা (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বাড়িয়াঘোনা (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাড়িয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাছুয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাদার্শা নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাদার্শা মাহলুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রহমতঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামদাসহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রোসাঙ্গিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • আল ইকরা কিন্ডারগার্টেন

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

উত্তর মাদার্শা ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল হাটহাজারী-উত্তর মাদার্শা সড়ক, মদুনাঘাট-উত্তর মাদার্শা সড়ক এবং ফতেয়াবাদ-উত্তর মাদার্শা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

উত্তর মাদার্শা ইউনিয়নে ৪৬টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে।[]

খাল ও নদী

[সম্পাদনা]

উত্তর মাদার্শা ইউনিয়নের পূর্ব, দক্ষিণ ও মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে হালদা নদী[]

হাট-বাজার

[সম্পাদনা]

উত্তর মাদার্শা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল:[]

  • ছৈয়দ আহমদ হাট
  • বদিউল আলম হাট
  • মাহলুমা বাজার
  • মৌলানা সাহেবের পুল বাজার
  • রামদাস মুন্সীর হাট

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • হালদা নদী –– ফতেয়াবাদ হতে মাদার্শা স্কুল গেলে ওখান থেকেই দেখতে পাওয়া যায় হালদা নদী।[]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: শাহেদুল আলম শাহেদ[১০]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. 1 2 "উত্তর মাদার্শা ইউনিয়নের ইতিহাস - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭
  3. "মাধ্যমিকবিদ্যালয় - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd
  4. "মাদ্রাসা - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭
  5. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd
  6. "মসজিদ ও ঈমামদের নাম ও মোবাইল নম্বর - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭
  7. "নদী ও খাল - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭
  8. "হাট বাজারের তালিকা - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭
  9. "দর্শনীয়স্থান - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭
  10. "- উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

[সম্পাদনা]