বিষয়বস্তুতে চলুন

করেরহাট ইউনিয়ন

করেরহাট
ইউনিয়ন
করেরহাট চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
করেরহাট
করেরহাট
করেরহাট বাংলাদেশ-এ অবস্থিত
করেরহাট
করেরহাট
বাংলাদেশে করেরহাট ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৭′১৫″ উত্তর ৯১°৩৩′১৪″ পূর্ব / ২২.৯৫৪১৭° উত্তর ৯১.৫৫৩৮৯° পূর্ব / 22.95417; 91.55389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানমহিউদ্দিন (ভারপ্রাপ্ত)[][]
আয়তন
  মোট১৫৮.৪১ বর্গকিমি (৬১.১৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৫,৪৬৭
  জনঘনত্ব২২০/বর্গকিমি (৫৮০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৬.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

করেরহাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়নের আয়তন ৩৯,১৪৪ একর (১৫৮.৪১ বর্গ কিলোমিটার)। আয়তনের দিক থেকে এটি মীরসরাই উপজেলার বৃহত্তম ইউনিয়ন।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী করেরহাট ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ১৭,১৭৩ জন এবং মহিলা ১৮,২৯৪ জন। মোট পরিবার ৭,৩৬২টি।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

মীরসরাই উপজেলার পাহাড়ি অঞ্চল হলো করেরহাট ইউনিয়ন। উপজেলার সমগ্র পূর্বাংশ জুড়ে এ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন এবং দক্ষিণে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন; পশ্চিমে ওয়াহেদপুর ইউনিয়ন, খৈয়াছড়া ইউনিয়ন, মীরসরাই ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন, হিঙ্গুলী ইউনিয়ন, ফেনী নদীফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন; উত্তরে ফেনী নদীফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন এবং উত্তর-পূর্বে ফেনী নদীভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[]

  • জয়পুর পূর্ব জোয়ার
  • বরইয়া
  • পশ্চিম জোয়ার
  • ভালুকিয়া
  • ছত্তরুয়া
  • দক্ষিণ অলিনগর
  • গেড়ামারা
  • পূর্ব অলিনগর
  • পশ্চিম অলিনগর
  • গুলছড়ি
  • কাটাগাং
  • কয়লা
  • তিলকার চর
  • উদয় মহাজন চর
  • চর কাটাগাং
  • বলির চর
  • তুলাতলী
  • কাটা পশ্চিম জোয়ার

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী করেরহাট ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৮%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা[]
প্রাথমিক বিদ্যালয়
  • করেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কয়লা শহীদ জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছত্তরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জয়পুর পূর্ব জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম অলিনগর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম অলিনগর বি এম কে সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম অলিনগর মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম জোয়ারা রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বর্দ্দ গেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাবিলদার বাসা রাম সিং সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • করেরহাট এন বি শিশু একাডেমি
  • হাবিলদার বাসা ইউনাইটেড একাডেমি

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হলো বারইয়ারহাট-ছাগলনাইয়া সড়ক, করেরহাট-রামগড় সড়ক এবং মীরসরাই-নারায়ণহাট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়নে ২২টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ১টি মন্দির রয়েছে।

খাল ও নদী

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়নের উত্তর সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বয়ে চলেছে ফেনী নদী

হাট-বাজার

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হলো করেরহাট বাজার, কয়লা বাজার এবং লিচুতলা বাজার।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

করেরহাট ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

  • করেরহাট বনবীট ও রেস্ট হাউজ
  • রিজার্ভ ফরেস্ট অফিস
  • মধুরিমা রিসোর্ট

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: মহিউদ্দিন (ভারপ্রাপ্ত)।[][]
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং.চেয়ারম্যানের নামসময়কাল
০১কুমুদীনি কান্ত মজুমদার (সভাপতি)স্বাধীনতার পূর্বে
০২আব্দুল গণি চৌধুরীস্বাধীনতার পূর্বে
০৩রফিক আহমদ প্রকাশ ছুট্টু মিয়া

স্বাধীনতার পূর্বে

০৪এটিএম ইসমাঈল প্রকাশ মিণ্টু মিয়া

১৯৭২-১৯৯৭

০৫আবু ছালেক কোম্পানি১৯৯৭-২০০৩
০৬দেলোয়ার হোসেন২০০৩-২০১৬
০৭এনায়েত হোসেন নয়ন২০১৬-২০২৪

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "জনপ্রতিনিধিবৃন্দ"। ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪
  2. 1 2 "মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক"নয়াদিগন্ত। ১৯ সেপ্টেম্বর ২০২৪। ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪
  3. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  4. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"korerhatup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭
  5. "মাধ্যমিকবিদ্যালয় - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"korerhatup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭
  6. "মাদ্রাসা - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"korerhatup.chittagong.gov.bd। ৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭
  7. "দর্শনীয়স্থান - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"korerhatup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭
  8. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - করেরহাট ইউনিয়ন - করেরহাট ইউনিয়ন"korerhatup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]