বিষয়বস্তুতে চলুন

কালাপানিয়া ইউনিয়ন

কালাপানিয়া
ইউনিয়ন
কালাপানিয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কালাপানিয়া
কালাপানিয়া
কালাপানিয়া বাংলাদেশ-এ অবস্থিত
কালাপানিয়া
কালাপানিয়া
বাংলাদেশে কালাপানিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩২′৪৮″ উত্তর ৯১°২৭′৪০″ পূর্ব / ২২.৫৪৬৬৭° উত্তর ৯১.৪৬১১১° পূর্ব / 22.54667; 91.46111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসন্দ্বীপ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআলিমুর রাজি টিটু
আয়তন
 • মোট১০.৩৬ বর্গকিমি (৪.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৮,২৪৩
 • জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৩.০৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

কালাপানিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

আয়তন

[সম্পাদনা]

কালাপানিয়া ইউনিয়নের আয়তন ২৫৬০ একর[১] (১০.৩৬ বর্গ কিলোমিটার)। (২০০৭ সালের তথ্য অনুযায়ী)

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কালাপানিয়া ইউনিয়নের লোকসংখ্যা ১৮,২৪৩ জন। এর মধ্যে পুরুষ ৯,১২৫ জন এবং মহিলা ৯,১১৮ জন।[২]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

সন্দ্বীপ উপজেলার উত্তর-পশ্চিমাংশে কালাপানিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে সন্তোষপুর ইউনিয়ন ও আমানউল্যা ইউনিয়ন; পূর্বে গাছুয়া ইউনিয়ন; দক্ষিণে বাউরিয়া ইউনিয়ন, সন্দ্বীপ পৌরসভা ও হরিশপুর ইউনিয়ন এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ও চর ক্লার্ক ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

কালাপানিয়া ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। ১৯৬২ সালের পূর্বে কালাপানিয়া, বাটাজোড়া, কাজিরখীল, দুবলাপাড়, বাওয়া, সাফিনা নগর ও চর রহিম এ ৭টি গ্রাম নিয়ে কালাপানিয়া ইউনিয়ন গঠিত ছিল। বর্তমানে শুধু 'কালাপানিয়া' গ্রাম নিয়েই কালাপানিয়া ইউনিয়ন গঠিত।

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

কালাপানিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.০৬%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ১টি আনন্দ স্কুল রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
কলেজ

[৩]

মাধ্যমিক বিদ্যালয়

[৪]

মাদ্রাসা
  • কালাপানিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসা
  • দারুল উলুম উসওয়াতুল মাদ্রাসা
  • সন্দ্বীপ টাউন মহিলা মাদ্রাসা
  • মমতাজ ওয়াজেদিয়া নূরানি মাদ্রাসা

[৫]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর কালিপানিয়া দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালাপানিয়া উত্তর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালাপানিয়া এসডিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালাপানিয়া জগত সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালাপানিয়া দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দীর্ঘাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৬]

আনন্দ স্কুল
  • নাছির মুন্সীর আনন্দ স্কুল

[৭]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

উপজেলা সদর থেকে কালাপানিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সন্দ্বীপ-কালাপানিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম টেক্সী/রিক্সা।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

কালাপানিয়া উপজেলায় ২৩টি মসজিদ[৮] ও ১টি মন্দির[৯] রয়েছে।

খাল ও নদী

[সম্পাদনা]

কালাপানিয়া ইউনিয়নের পশ্চিমাংশ জুড়ে রয়েছে বঙ্গোপসাগর। এছাড়া এ ইউনিয়নটি নদী ভাঙ্গন কবলিত হওয়ায় অসংখ্য খাল রয়েছে।[১০]

হাট-বাজার

[সম্পাদনা]

কালাপানিয়া ইউনিয়নের উল্লেখযোগ্য হাট/বাজারগুলো হল আকবর হাট, বানীর হাট, দীঘির কোণা, বোরহান উদ্দিন মার্কেট, আজাদ মার্কেট (বুধার পুকুর), বত্তার দোকান, ঈদগাহ মার্কেট (তেলী মার্কেট), ইসলাম মার্কেট, মোতালেব মার্কেট এবং আকাশী তলা। মদ্রাসারকোনা [১১] বুড়ি পুকুর।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • হরিশপুর ইউনিয়নের পশ্চিমে জেগে উঠা নতুন চর

এটি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া, হরিশপুর, রহমতপুর, আজিমপুর জুড়ে বিস্তৃত।[১২]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: আলিমুর রাজি টিটু[১৩]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং.চেয়ারম্যানের নামমেয়াদকাল
০১আবু সুফিয়ান
০২আসাদুল হক চৌধুরী
০৩মোহাম্মদ মাজেদুল ইসলাম সরকার
০৪কফিল উদ্দিন
০৫মোহাম্মদ সাইফুল হক চৌধুরী বায়রণ২০১১-২০১৬
০৬আলিমুর রাজি টিটু২০১৬-বর্তমান

[১৪]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "সন্দ্বীপ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭।
  2. ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭।
  3. ↑ "কলেজ - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
  4. ↑ "মাধ্যমিকবিদ্যালয় - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
  5. ↑ "মাদ্রাসা - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭।
  6. ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41103&union=14[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
  8. ↑ "মসজিদ - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭।
  9. ↑ "মন্দির - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭।
  10. ↑ "খাল ও নদী - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭।
  11. ↑ "হাট বাজারের তালিকা - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd। ১৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭।
  12. ↑ "দর্শনীয়স্থান - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭।
  13. ↑ "মোঃসাইফুল হক চৌধুরী - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭।
  14. ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭।

বহিঃসংযোগ

[সম্পাদনা]