চর লক্ষ্যা ইউনিয়ন
| চর লক্ষ্যা | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে চর লক্ষ্যা ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১৭′২৯″ উত্তর ৯১°৫০′৪১″ পূর্ব / ২২.২৯১৩৯° উত্তর ৯১.৮৪৪৭২° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | কর্ণফুলী উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | পদ শূন্য |
| আয়তন | |
| • মোট | ১০.৪৬ বর্গকিমি (৪.০৪ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২৮,১৯৮ |
| • জনঘনত্ব | ২,৭০০/বর্গকিমি (৭,০০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৬.৯% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৭০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চর লক্ষ্যা বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]চর লক্ষ্যা ইউনিয়নের আয়তন ২,৫৮৪ একর (১০.৪৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর লক্ষ্যা ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮,১৯৮ জন। এর মধ্যে পুরুষ ১৪,৬৫২ জন এবং মহিলা ১৩,৫৪৬ জন। মোট পরিবার ৫,১৮৮টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কর্ণফুলী উপজেলার মধ্যভাগে চর লক্ষ্যা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর পাথরঘাটা ইউনিয়ন, পশ্চিমে চর পাথরঘাটা ইউনিয়ন ও জুলধা ইউনিয়ন, দক্ষিণে জুলধা ইউনিয়ন ও শিকলবাহা ইউনিয়ন এবং পূর্বে শিকলবাহা ইউনিয়ন অবস্থিত।
নামকরণ
[সম্পাদনা]প্রাচীনকালে কর্ণফুলী নদীর পানিবাহিত পলিমাটির স্তর ক্রমান্বয়ে জমাট বেঁধে প্রথমে লক্ষ্যারচর, পরবর্তীতে চর লক্ষ্যা ইউনিয়নের উৎপত্তি বা উদ্ভব হয়েছিল বলে বর্ষীয়ান ব্যক্তিদের অভিমত।[২]
ইতিহাস
[সম্পাদনা]বোয়ালখালী উপজেলার ১টি ইউনিয়ন, পটিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার ১টি ইউনিয়নের আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এনে ২০০০ সালের ২৭ মে কর্ণফুলী থানা গঠন করা হয়। পরবর্তীতে তন্মধ্য থেকে পটিয়া উপজেলাধীন চর লক্ষ্যা, জুলধা, চর পাথরঘাটা, বড় উঠান ও শিকলবাহা এ ৫টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালের ৯ মে কর্ণফুলী উপজেলা নামে আলাদা উপজেলার স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার।[৩]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]চর লক্ষ্যা ইউনিয়ন তৎকালীন পটিয়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ, বর্তমানে এটি কর্ণফুলী উপজেলার আওতাধীন। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রাম ২টি হল:[৪]
- চর লক্ষ্যা
- চর ফরিদ
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর লক্ষ্যা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৯%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর চর লক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর ফরিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর লক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম চর পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম চর লক্ষ্যা মৌলভী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম চর লক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহ আবদুল কাদের মডেল এডুকেশন সোসাইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]শিকলবাহা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]চর লক্ষ্যা ইউনিয়নে ১৯টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে। এছাড়াও সুন্নী তরিক্বত পন্থীদের একটি দরবার রয়েছে যা দরবারে মাহবুবীন শরীফ নামে পরিচিত।
খাল ও নদী
[সম্পাদনা]চর লক্ষ্যা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালগুলো হল চর লক্ষ্যা-শিকলবাহা খাল, চর লক্ষ্যা-চর ফরিদ খাল, লেইঙ্গা খাল, মামা ভাগিনার খাল, চর লক্ষ্যা-খোয়াজনগর খাল এবং চর লক্ষ্যা-বালুরচর খাল।[৬]
হাট-বাজার
[সম্পাদনা]চর লক্ষ্যা ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল মৌলভী বাজার এবং ১নং চর লক্ষ্যা ইউনিয়ন বোর্ড বাজার।[৭]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- নেয়ামত শাহ মসজিদ[৮]
- শাহ আহমদর রহমান জামে মসজিদ
- দরবারে মাহবুবীন শরীফ, আলাভী নগর
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আলী[৯]
- চেয়ারম্যানগণের তালিকা[১০]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | মনির আহমদ চৌধুরী | |
| ০২ | তমিজ গোলাল | |
| ০৩ | ফজল আহমদ | |
| ০৪ | আলী হোসেন | |
| ০৫ | মোহাম্মদ ইয়াছিন | |
| ০৬ | মোহাম্মদ নুরুল ইসলাম দিলু | |
| ০৭ | মোহাম্মদ নুরুচ্ছাফা | |
| ০৮ | মোহাম্মদ আলী | ২০১১-২০২১ |
| ০৯ | সোলায়মান তালুকদার | ২০২১-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "চরলক্ষ্যা ইউনিয়নের ইতিহাস - চরলক্ষ্যা ইউনিয়ন - চরলক্ষ্যা ইউনিয়ন"। charlakshyaup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "দেশের ৪৯০তম উপজেলা কর্ণফুলী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৪ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - চরলক্ষ্যা ইউনিয়ন - চরলক্ষ্যা ইউনিয়ন"। charlakshyaup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - চরলক্ষ্যা ইউনিয়ন - চরলক্ষ্যা ইউনিয়ন"। charlakshyaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - চরলক্ষ্যা ইউনিয়ন - চরলক্ষ্যা ইউনিয়ন"। charlakshyaup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - চরলক্ষ্যা ইউনিয়ন - চরলক্ষ্যা ইউনিয়ন"। charlakshyaup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - চরলক্ষ্যা ইউনিয়ন - চরলক্ষ্যা ইউনিয়ন"। charlakshyaup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "আলহাজ্ব মোহাম্মদ আলী - চরলক্ষ্যা ইউনিয়ন - চরলক্ষ্যা ইউনিয়ন"। charlakshyaup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "১নং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - চরলক্ষ্যা ইউনিয়ন - চরলক্ষ্যা ইউনিয়ন"। charlakshyaup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
