চর পাথরঘাটা ইউনিয়ন
| চর পাথরঘাটা | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে চর পাথরঘাটা ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১৮′৫৩″ উত্তর ৯১°৪৯′৫৫″ পূর্ব / ২২.৩১৪৭২° উত্তর ৯১.৮৩১৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | কর্ণফুলী উপজেলা |
| আয়তন | |
| • মোট | ৬.৪৭ বর্গকিমি (২.৫০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৩৬,৬২৬ |
| • জনঘনত্ব | ৫,৭০০/বর্গকিমি (১৫,০০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৬.১% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৭০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চর পাথরঘাটা বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]চর পাথরঘাটা ইউনিয়নের আয়তন ১,৫৯৯ একর (৬.৪৭ বর্গ কিলোমিটার)। এটি কর্ণফুলী উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর পাথরঘাটা ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৬,৬২৬ জন। এর মধ্যে পুরুষ ১৯,৪৪১ জন এবং মহিলা ১৭,১৮৫ জন। মোট পরিবার ৭,১৯১টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কর্ণফুলী উপজেলার পশ্চিমাংশে চর পাথরঘাটা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে জুলধা ইউনিয়ন ও চর লক্ষ্যা ইউনিয়ন; পূর্বে চর লক্ষ্যা ইউনিয়ন ও শিকলবাহা ইউনিয়ন; উত্তরে কর্ণফুলী নদী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড, ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড, ৩১নং আলকরণ ওয়ার্ড, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড, ২৮নং পাঠানটুলী ওয়ার্ড ও ৩৫নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড এবং পশ্চিমে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডবলমুরিং থানা ও বন্দর থানা অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]বোয়ালখালী উপজেলার ১টি ইউনিয়ন, পটিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার ১টি ইউনিয়নের আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এনে ২০০০ সালের ২৭ মে কর্ণফুলী থানা গঠন করা হয়। পরবর্তীতে তন্মধ্য থেকে পটিয়া উপজেলাধীন চর লক্ষ্যা, জুলধা, চর পাথরঘাটা, বড় উঠান ও শিকলবাহা এ ৫টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালের ৯ মে কর্ণফুলী উপজেলা নামে আলাদা উপজেলার স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার।[২]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]চর পাথরঘাটা ইউনিয়ন তৎকালীন পটিয়া উপজেলার আওতাধীন ১নং (খ) ইউনিয়ন পরিষদ, বর্তমানে এটি কর্ণফুলী উপজেলার আওতাধীন। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
- চর পাথরঘাটা
- ইছা নগর
- খোয়াজ নগর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর পাথরঘাটা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.১%।[১] এ ইউনিয়নে ২টি স্কুল এন্ড কলেজ ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- স্কুল এন্ড কলেজ[৪]
- প্রাথমিক বিদ্যালয়
- ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খোয়াজনগর আজিম হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খোয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চট্টগ্রাম মৎস্য বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]শিকলবাহা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]চর পাথরঘাটা ইউনিয়নে ৩০টি মসজিদ ও ২টি ঈদগাহ রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]চর পাথরঘাটা ইউনিয়নের উত্তর-পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়াও রয়েছে চর পাথরঘাটা খাল, চর পাথরঘাটা-খোয়াজ নগর খাল এবং চর পাথরঘাটা-চর লক্ষ্যা খাল।[৫]
হাট-বাজার
[সম্পাদনা]চর পাথরঘাটা ইউনিয়নের প্রধান হাট/বাজার পুরাতন ব্রীজঘাটা সন্ধ্যাকালীন বাজার।[৬]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]চর পাথরঘাটা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৭]
- মেরিন ফিশারীজ একডেমী
- ডায়মন্ড সিমেন্ট লিঃ
- কর্ণফুলী নদীর মোহনা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান:
- চেয়ারম্যানগণের তালিকা[৮]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | মনির আহমদ চৌধুরী | |
| ০২ | নুরুল ইসলাম | |
| ০৩ | আবদুল মুবিন | |
| ০৪ | নুরুন নবী | |
| ০৫ | সালাউদ্দীন আহমদ চৌধুরী | |
| ০৬ | ছবির আহমদ | |
| ০৭ | আনু মিয়া | |
| ০৮ | ছাবের আহমদ[৯] | ২০১৬-২০২৪ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "দেশের ৪৯০তম উপজেলা কর্ণফুলী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৪ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - চরপাথরঘাটা ইউনিয়ন - চরপাথরঘাটা ইউনিয়ন"। charpatharghataup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "কলেজ - চরপাথরঘাটা ইউনিয়ন - চরপাথরঘাটা ইউনিয়ন"। charpatharghataup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - চরপাথরঘাটা ইউনিয়ন - চরপাথরঘাটা ইউনিয়ন"। charpatharghataup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - চরপাথরঘাটা ইউনিয়ন - চরপাথরঘাটা ইউনিয়ন"। charpatharghataup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - চরপাথরঘাটা ইউনিয়ন - চরপাথরঘাটা ইউনিয়ন"। charpatharghataup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - চরপাথরঘাটা ইউনিয়ন - চরপাথরঘাটা ইউনিয়ন"। charpatharghataup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "আলহাজ্ব ছাবের আহম্মদ - চরপাথরঘাটা ইউনিয়ন - চরপাথরঘাটা ইউনিয়ন"। charpatharghataup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৭।
