ঢেমশা ইউনিয়ন
| ঢেমশা | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে ঢেমশা ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫′৪১″ উত্তর ৯২°৩′৪৭″ পূর্ব / ২২.০৯৪৭২° উত্তর ৯২.০৬৩০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | সাতকানিয়া উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোঃ আবু তাহের (স্বতন্ত্র প্রার্থী) |
| আয়তন | |
| • মোট | ১১.৫৭ বর্গকিমি (৪.৪৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২০,৮৪২ |
| • জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৩.৭০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৮৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ঢেমশা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ঢেমশা ইউনিয়নের আয়তন ২৮৬০ একর (১১.৫৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ঢেমশা ইউনিয়নের লোকসংখ্যা ২০,৮৪২ জন। এর মধ্যে পুরুষ ১০,৭৮৮ জন এবং মহিলা ১০,০৫৪ জন।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]সাতকানিয়া উপজেলার মধ্যভাগে ঢেমশা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে কেঁওচিয়া ইউনিয়ন, উত্তরে কেঁওচিয়া ইউনিয়ন ও নলুয়া ইউনিয়ন, পশ্চিমে নলুয়া ইউনিয়ন ও পশ্চিম ঢেমশা ইউনিয়ন এবং দক্ষিণে সাতকানিয়া পৌরসভা অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক ঢেমশা ইউনিয়ন থেকে পশ্চিম ঢেমশাকে পৃথক করে আলাদা ইউনিয়ন গঠন করেন। বর্তমানে ২টি ছোট গ্রাম মিলিয়েই ঢেমশা ইউনিয়ন পরিষদ।[২]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ঢেমশা ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রাম ২টি হল:
- উত্তর ঢেমশা
- দক্ষিণ ঢেমশা
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]ঢেমশা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.৭০%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি এবতেদায়ী মাদ্রাসা ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- ঢেমশা হাজারখীল কাদেরিয়া এবতেদায়ী মাদ্রাসা
- দাইমারখীল ইসলামিয়া আদর্শ এবতেদায়ী মাদ্রাসা
- হাজী দানু মিয়া আহমদিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা
- ইন্দার দীঘির পাড় উম্মুল ক্বোরা দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইছামতির কূল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- কেরানীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঢেমশা আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ঢেমশা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]ঢেমশা ইউনিয়নে ৩৫টি মসজিদ, ৬টি ঈদগাহ, ৯টি মন্দির ও ১টি বিহার রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]ঢেমশা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঢেমশা হাঙ্গর খাল এবং দক্ষিণ ঢেমশা ইছামতি খাল।[৭]
হাট-বাজার
[সম্পাদনা]ঢেমশা ইউনিয়নের প্রধান হাট-বাজার হল কেরানীহাট গরুর বাজার।[৮]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- স-সঙ্গ বিহার
- [৯] সাতকানিয়া রেল স্টেশন
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোঃ আবু তাহের (ভারপ্রাপ্ত)[১০]
- চেয়ারম্যানগণের তালিকা
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | মোহাম্মদ সরোয়ার জামাল | ১৯৭২-১৯৯৯ |
| ০২ | দিপেশ কান্তি চৌধুরী | ২০০০-২০০৫ |
| ০৩ | আবদুছ ছাত্তার | ২০০৫-২০০৮ |
| ০৪ | আবদুল মজিদ বজল (ভারপ্রাপ্ত) | ২০০৮-২০১১ |
| ০৫ | রমজান আলী | ২০১১-২০১৬ |
| ০৬ | রিদুয়ান উদ্দীন | ২০১৬-২০২২ |
| ০৭ | মির্জা আসলাম সরওয়ার রিমন-স্বতন্ত্র প্রার্থী | ২০২২-২০২৪ |
| ০৮ | মোঃ আবু তাহের (ভারপ্রাপ্ত) | ২০২৪-বর্তমান |
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- সুকোমল বড়ুয়া - একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ।
- আকিব আহমদ -কবি
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "ঢেমশা ইউনিয়নের ইতিহাস - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"। dhemsaup.chittagong.gov.bd। ২৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"। dhemsaup.chittagong.gov.bd। ২৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"। dhemsaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"। dhemsaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41120&union=17[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"। dhemsaup.chittagong.gov.bd। ২২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"। dhemsaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয়স্থান - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"। dhemsaup.chittagong.gov.bd। ২৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭।
- ↑ "সাতকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা"। সিটিজ টাইমস। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ঢেমশা ইউনিয়ন - ঢেমশা ইউনিয়ন"। dhemsaup.chittagong.gov.bd। ২৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭।
