বিষয়বস্তুতে চলুন

ফিরিঙ্গি বাজার ওয়ার্ড

ফিরিঙ্গি বাজার
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড
ফিরিঙ্গি বাজার বাংলাদেশ-এ অবস্থিত
ফিরিঙ্গি বাজার
ফিরিঙ্গি বাজার
বাংলাদেশে ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৯′৩৩″ উত্তর ৯১°৫০′১৫″ পূর্ব / ২২.৩২৫৮৩° উত্তর ৯১.৮৩৭৫০° পূর্ব / 22.32583; 91.83750 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
শহরচট্টগ্রাম সিটি কর্পোরেশন
সরকার
  কাউন্সিলরহাসান মুরাদ বিপ্লব
আয়তন
  মোট০.৫৫ বর্গকিমি (০.২১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৬,৬২০
  জনঘনত্ব৪৮,০০০/বর্গকিমি (১,৩০,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭৩.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪০০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
এলাকার টেলিফোন কোড+৮৮০ ৩১

ফিরিঙ্গি বাজার বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।

আয়তন

[সম্পাদনা]

ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের আয়তন ০.৫৫ বর্গ কিলোমিটার।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের মোট জনসংখ্যা ২৬,৬২০ জন। এর মধ্যে পুরুষ ১৪,৩৩১ জন এবং মহিলা ১২,২৮৯ জন। মোট পরিবার ৫,৭৭৪টি।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের অবস্থান। এর পূর্বে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড, উত্তরে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড, পশ্চিমে ৩১নং আলকরণ ওয়ার্ড এবং দক্ষিণে কর্ণফুলী নদীকর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

ফিরিঙ্গি বাজার ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৩নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদরঘাট থানার আওতাধীন। এটি ২৮৬নং চট্টগ্রাম-৯ জাতীয় নির্বাচনী এলাকার অংশ[] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের সাক্ষরতার হার ৭৩.৬%।[] এ ওয়ার্ডে ১টি স্কুল এন্ড কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
স্কুল এন্ড কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • আলকরণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফিরিঙ্গি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ব্যান্ডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ব্যান্ডেল সাবেত্রী সুধা সরকারি প্রাথমিক বিদ্যালয়

অর্থনীতি

[সম্পাদনা]

ব্যাংক

[সম্পাদনা]

বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:

ক্রম নং ব্যাংকের ধরন ব্যাংকের নাম শাখা ব্যাংকিং পদ্ধতি ঠিকানা
০১ রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক নিউ মার্কেট কর্পোরেট শাখা[] সাধারণ ৮৮৬/৯০৪, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, কোতোয়ালী, চট্টগ্রাম
০২ ফিরিঙ্গি বাজার শাখা[] কবি নজরুল ইসলাম সড়ক, ফিরিঙ্গি বাজার, চট্টগ্রাম
০৩ জনতা ব্যাংক ফিরিঙ্গি বাজার শাখা[] ৮০০, ফিরিঙ্গি বাজার (১ম তলা), ব্রীজ ঘাট
০৪ রূপালী ব্যাংক নিউ মার্কেট কর্পোরেট শাখা[] ৩৪, ডি এম মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, কোতোয়ালী
০৬ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফিরিঙ্গি বাজার উপশাখা[] সাধারণ ডিম্পল ভবন, বাসা নং #৭৬৪, ব্রিজঘাট রোড, ফিরিঙ্গি বাজার, কোতোয়ালী, চট্টগ্রাম
০৭ আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফিরিঙ্গি বাজার শাখা[১০] ইসলামী শরিয়াহ্ ভিত্তিক বাসা নং #২১১, ২২০, কবি নজরুল ইসলাম সড়ক, কোতোয়ালী, চট্টগ্রাম

কাউন্সিলর

[সম্পাদনা]
কাউন্সিলর[১১]রাজনৈতিক দলনির্বাচন সন
হাসান মুরাদ বিপ্লববাংলাদেশ আওয়ামী লীগ২০১৫
হাসান মুরাদ বিপ্লববাংলাদেশ আওয়ামী লীগ২০২১

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কোতোয়ালী থানা (চট্টগ্রাম মেট্রোপলিটন) - বাংলাপিডিয়া"
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭
  4. "ইউনিয়ন পরিসংখ্যান"
  5. "অগ্রণী ব্যাংক, নিউ মার্কেট কর্পোরেট শাখা"agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২
  6. "অগ্রণী ব্যাংক, ফিরিঙ্গি বাজার শাখা"agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২
  7. "জনতা ব্যাংক, ফিরিঙ্গি বাজার শাখা"jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। ২৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  8. "রূপালী ব্যাংক, নিউ মার্কেট কর্পোরেট শাখা"rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২
  9. "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফিরিঙ্গি বাজার উপশাখা"www.ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২২
  10. "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - ফিরিঙ্গি বাজার শাখা"al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২
  11. "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"www.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]