বারৈয়াঢালা ইউনিয়ন
| বারৈয়াঢালা | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বারৈয়াঢালা ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩৯′৪৮″ উত্তর ৯১°৩৮′১০″ পূর্ব / ২২.৬৬৩৩৩° উত্তর ৯১.৬৩৬১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | সীতাকুণ্ড উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | পদ শূন্য |
| আয়তন | |
| • মোট | ২৭.২৭ বর্গকিমি (১০.৫৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৩৬,০০০ |
| • জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫১.১৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩১১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

বারৈয়াঢালা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বারৈয়াঢালা ইউনিয়নের আয়তন ৬৭৩৮ একর[১] (২৭.২৭ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বারৈয়াঢালা ইউনিয়নের লোকসংখ্যা ৩৬,০০০ জন। এর মধ্যে পুরুষ ১৭,৯৭০ জন এবং মহিলা ১৮,০৩০ জন।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]সীতাকুণ্ড উপজেলার সর্ব-উত্তরে বারৈয়াঢালা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার।[৩] এ ইউনিয়নের পশ্চিমে সৈয়দপুর ইউনিয়ন; দক্ষিণে সৈয়দপুর ইউনিয়ন ও সীতাকুণ্ড পৌরসভা; পূর্বে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন, হারুয়ালছড়ি ইউনিয়ন ও বাগানবাজার ইউনিয়ন এবং উত্তরে মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন, ওয়াহেদপুর ইউনিয়ন ও হাইতকান্দি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বারৈয়াঢালা ইউনিয়ন সীতাকুণ্ড উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সীতাকুণ্ড মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর অংশ। এটি ১২টি মৌজায় বিভক্ত।
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পশ্চিম লালানগর
- পূর্ব লালানগর
- ধর্মপুর
- আদর্শগ্রাম
- উত্তর ফেদাইনগর
- দক্ষিণ ফেদাইনগর
- ফরাদপুর
- কলাবাড়িয়া
- মহালঙ্গা
- বহরপুর
- ফুলগাজীপাড়া
- নন্দনপুর
- সাহেব্দীনগর
- উত্তর রহমতনগর
- টেরিয়াইল
- দর্জিগ্রাম
- রহমতনগর
- পূর্ব জাফরাবাদ
- পূর্ব মহালঙ্গা
- পূর্ব রহমতনগর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]বারৈয়াঢালা ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.১৭%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়;
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টেরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর আলহাজ্ব এবিএম আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম লালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব লালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় দারোগাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারৈয়াঢালা উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহালঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শেখপাড়া ওবায়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- বড় দারোগাহাট জে কে শিশু নিকেতন
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বারৈয়াঢালা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ (বড়টাকি স্টেশন)।
খাল ও নদী
[সম্পাদনা]বারৈয়াঢালা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নোহাট খোলা খাল এবং বদরখালী খাল।[৬]
হাট-বাজার
[সম্পাদনা]বারৈয়াঢালা ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল ছোট দারোগাহাট এবং বড় দারোগাহাট।[৭]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- বড় দারোগাহাট স্কেল; বড় দারোগাহাট এ অবস্থিত।
- বারৈয়াঢালা সহস্রধারা; ছোট দারোগাহাট রাস্তা হতে দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের চূড়ায় অবস্থিত।[৮]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: হাজী মোহাম্মদ রেহান উদ্দীন রেহান[৯]
- চেয়ারম্যানগণের তালিকা
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | মোহাম্মদ শফি চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৩৮-১৯৪২ |
| ০২ | শরৎচন্দ্র চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৪২-১৯৪৬ |
| ০৩ | খলিলুর রহমান চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৪৬-১৯৫৪ |
| ০৪ | ডাঃ মোহাম্মদ হাশেম চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৫৪-১৯৫৮ |
| ০৫ | ডাঃ মজিবুল হক চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৫৮-১৯৬১ |
| ০৬ | ডাঃ মজিবুল হক চৌধুরী | ১৯৬১-১৯৬৫ |
| ০৭ | এম নুরুল ইসলাম | ১৯৬৫-১৯৭২ |
| ০৮ | মাস্টার আলী হোসেন (নিয়োগপ্রাপ্ত) | ১৯৭২-১৯৭৪ |
| ০৯ | মোফাক্কর হোসেন | ১৯৭৪-১৯৭৮ |
| ১০ | মাস্টার বদিউল আলম | ১৯৭৮-১৯৮৫ |
| ১১ | মোফাক্কর হোসেন | ১৯৮৫-১৯৯২ |
| ১২ | মৌলভী আবুল মনছুর | ১৯৯২-২০০৩ |
| ১৩ | হাজী মোহাম্মদ রেহান উদ্দীন রেহান | ২০০৩-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "সীতাকুন্ড উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- 1 2 "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd। ৩১ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।
- ↑ "প্রাথমিকবিদ্যালয় - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজারের তালিকা - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয়স্থান - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "- বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]