জুঁইদণ্ডী ইউনিয়ন
| জুঁইদণ্ডী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে জুঁইদণ্ডী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৯′৯″ উত্তর ৯১°৫২′৬″ পূর্ব / ২২.১৫২৫০° উত্তর ৯১.৮৬৮৩৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | আনোয়ারা উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মাস্টার মোহাম্মদ ইদ্রিচ |
| আয়তন | |
| • মোট | ৮.৬৮ বর্গকিমি (৩.৩৫ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১৭,৫৭৫ |
| • জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ২২.৬% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৭৬ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জুঁইদণ্ডী বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]জুঁইদণ্ডী ইউনিয়নের আয়তন ২,১৪৪ একর (৮.৬৮ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী জুঁইদণ্ডী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭,৫৭৫ জন। এর মধ্যে পুরুষ ৮,৪৯৫ জন এবং মহিলা ৯,০৮০ জন। মোট পরিবার ৩,২৯১টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]আনোয়ারা উপজেলার সর্ব-দক্ষিণে সাঙ্গু নদী দিয়ে ঘেরা জুঁইদণ্ডী ইউনিয়ন। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বটতলী ইউনিয়ন; পূর্বে বরুমছড়া ইউনিয়ন, সাঙ্গু নদী, বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ও সাধনপুর ইউনিয়ন; দক্ষিণে সাঙ্গু নদী ও বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন এবং পশ্চিমে রায়পুর ইউনিয়ন, সাঙ্গু নদী ও বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]জুঁইদণ্ডী ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পশ্চিম জুঁইদণ্ডী
- উত্তর জুঁইদণ্ডী
- পূর্ব জুঁইদণ্ডী
- দক্ষিণ জুঁইদণ্ডী
- মধ্য জুঁইদণ্ডী
- খুরুশকুল
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জুঁইদণ্ডী ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৬%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়,১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৩টি ইবতেদায়ী মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- জুঁইদণ্ডী আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা
- রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা (১নং ওয়ার্ড)
- তালীমুল কুরআন মাদ্রাসা (২নং ওয়ার্ড)
- 'তা’লীমুল কোরআন ওয়াসসুন্নাহ্ মাদরাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]জুইদণ্ডী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক আনোয়ারা-জুঁইদণ্ডী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
[সম্পাদনা]জুঁইদণ্ডী ইউনিয়নের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম তিন পাশ দিয়েই বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া ইউনিয়নের অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে আইরমঙ্গল খাল এবং জুঁইদণ্ডী খাল।[২]
হাট-বাজার
[সম্পাদনা]জুঁইদণ্ডী ইউনিয়নের হাট-বাজারগুলো হল:
- বানু হাট
- জুঁইদণ্ডী চৌমুহনী বাজার
- গাবতল বাজার
- লামার বাজার। [৩]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]দর্শনীয় স্থান
[সম্পাদনা]- শরফুদ্দীন শাহ মাজার শরীফ[৪]
- সাঙ্গুর পাড় (সাঙ্গু নদী)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান:মাস্টার মোহাম্মদ ইদ্রিচ।[৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "খাল ও নদী - জুঁইদন্ডী ইউনিয়ন - জুঁইদন্ডী ইউনিয়ন"। juidandiup.chittagong.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - জুঁইদন্ডী ইউনিয়ন - জুঁইদন্ডী ইউনিয়ন"। juidandiup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - জুঁইদন্ডী ইউনিয়ন - জুঁইদন্ডী ইউনিয়ন"। juidandiup.chittagong.gov.bd। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ uddin, Minhaj (৩১ জানুয়ারি ২০২২)। "আনোয়ারায় জুঁইদন্ডী ইউপি নির্বাচনে নৌকার বিজয়"। বাংলাধারা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
