সুন্দরপুর ইউনিয়ন, ফটিকছড়ি
| সুন্দরপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে সুন্দরপুর ইউনিয়ন, ফটিকছড়ির অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৪১′৮″ উত্তর ৯১°৪৫′৫১″ পূর্ব / ২২.৬৮৫৫৬° উত্তর ৯১.৭৬৪১৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | ফটিকছড়ি উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোহাম্মদ শাহ নেওয়াজ |
| আয়তন | |
| • মোট | ১০.৫২ বর্গকিমি (৪.০৬ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২০,৭৭৭ |
| • জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,১০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৪.১% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৫০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সুন্দরপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]সুন্দরপুর ইউনিয়নের আয়তন ২,৫৯৯ একর (১০.৫২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুন্দরপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ৯,৬৬০ জন এবং মহিলা ১১,১১৭ জন। মোট পরিবার ৪,০১৬টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ফটিকছড়ি উপজেলার মধ্যাংশে সুন্দরপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে পাইন্দং ইউনিয়ন, পশ্চিমে হারুয়ালছড়ি ইউনিয়ন ও সুয়াবিল ইউনিয়ন, দক্ষিণে নাজিরহাট পৌরসভা এবং পূর্বে নাজিরহাট পৌরসভা ও ফটিকছড়ি পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সুন্দরপুর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ১০টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- ছোট ছিলোনিয়া
- আজিমপুর
- পূর্ব আজিমপুর
- ছাদেক নগর
- এয়াছিন নগর
- বড় ছিলোনিয়া
- পশ্চিম সুন্দরপুর
- দক্ষিণ সুন্দরপুর
- এক খুলিয়া
- কাজিরখীল
- পাঁচ পুকুরিয়া
- আমতলী
- হরিণা
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুন্দরপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.১%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- মাদ্রাসা[৪]
- হরিণাদীঘি ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- আজিমপুর তা'লিমুল কুরআন মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আজিমপুর কল্লোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সুন্দরপুর এ গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- একখুলিয়া সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোট ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাচঁ পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সুন্দরপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়ক হল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং ফটিকছড়ি-সুন্দরপুর সড়ক। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য সড়কগুলোতে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
[সম্পাদনা]সুন্দরপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধুরুং খাল এবং হারুয়ালছড়ি খাল।[৫]
হাট-বাজার
[সম্পাদনা]সুন্দরপুর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল পূর্ব নয়াহাট এবং আজিমপুর আদর্শ বাজার।[৬]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- ধুরুং স্লুইস গেইট[৭]
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]সুন্দরপুর ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[৮]
- মুহম্মদ মুকিম –– ১৮শ শতকের কবি।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ শাহ নেওয়াজ[৯]
- চেয়ারম্যানগণের তালিকা[১০]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল | |
|---|---|---|---|
| ০১ | সুলতান আহমদ চৌধুরী | ||
| ০২ | আবদুল মান্নান | ||
| ০৩ | আবুল বশর চৌধুরী | ||
| ০৪ | সালাহ উদ্দিন | ||
| ০৫ | আরশাদ হোসেন চৌধুরী সেলিম | ||
| ০৬ | ড. মোঃ রেজাউল করিম চৌধুরী | ||
| ০৭ | এম শহিদুল আজম | ০৮
মোহাম্মদ শাহ নেওয়াজ |
২০১১-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - 1 2 "এক নজরে সুন্দরপুর ইউনিয়ন - সুনদরপুর ইউনিয়ন - সুনদরপুর ইউনিয়ন"। sunderpurup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - সুনদরপুর ইউনিয়ন - সুনদরপুর ইউনিয়ন"। sunderpurup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - সুনদরপুর ইউনিয়ন - সুনদরপুর ইউনিয়ন"। sunderpurup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - সুনদরপুর ইউনিয়ন - সুনদরপুর ইউনিয়ন"। sunderpurup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "সুন্দরপুর হাট বাজার - সুনদরপুর ইউনিয়ন - সুনদরপুর ইউনিয়ন"। sunderpurup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - সুনদরপুর ইউনিয়ন - সুনদরপুর ইউনিয়ন"। sunderpurup.chittagong.gov.bd। ২৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - সুনদরপুর ইউনিয়ন - সুনদরপুর ইউনিয়ন"। sunderpurup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"। www.songbadshomogro.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - সুনদরপুর ইউনিয়ন - সুনদরপুর ইউনিয়ন"। sunderpurup.chittagong.gov.bd। ২৯ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
