লেলাং ইউনিয়ন
| লেলাং | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে লেলাং ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩৯′৩″ উত্তর ৯১°৫০′৫৬″ পূর্ব / ২২.৬৫০৮৩° উত্তর ৯১.৮৪৮৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | ফটিকছড়ি উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোহাম্মদ সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন |
| আয়তন | |
| • মোট | ৪৪.৭৭ বর্গকিমি (১৭.২৯ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২৫,০৭৮ |
| • জনঘনত্ব | ৫৬০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫১.৪% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৫০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

লেলাং বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]লেলাং ইউনিয়নের আয়তন ১১,০৬২ একর (৪৪.৭৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লেলাং ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,০৭৮ জন। এর মধ্যে পুরুষ ১১,৬৮৪ জন এবং মহিলা ১৩,৩৯৪ জন। মোট পরিবার ৪,৯৬২টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ফটিকছড়ি উপজেলার পূর্বাংশে লেলাং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কাঞ্চননগর ইউনিয়ন, পশ্চিমে ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা, দক্ষিণে রোসাংগিরী ইউনিয়ন ও নানুপুর ইউনিয়ন এবং পূর্বে খিরাম ইউনিয়ন ও খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]লেলাং ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- শাহনগর
- লেলাং
- গোপালঘাটা
- রায়পুর
- দমদমা
- ফেনুয়া
- কুতুবছড়ি
নামকরণ
[সম্পাদনা]অত্র ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং ইউনিয়নের উত্তর ও পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে যাওয়া লেলাং খালের নামানুসারে এই ইউনিয়নের নামকরণ হয়েছে।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লেলাং ইউনিয়নে সাক্ষরতার হার ৫১.৪%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- মাদ্রাসা
- নুরুল উলুম গাউছিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা
- বন্দে রেজা আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা
- লেলাং মোহাম্মদীয়া ইসলামিয়া মাদ্রাসা
- শাহনগর দারুল উলুম মাদ্রাসা
- শাহনগর মদিনাতুল উলুম মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গোপালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোপালঘাটা এম আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তোফেল আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাট্টিলাকুল শাহ হাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফেনুয়া টি এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজভাণ্ডার আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সন্ন্যাসীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]লেলাং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-রাউজান সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]লেলাং ইউনিয়নে ৪১টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।[২]
হাট-বাজার
[সম্পাদনা]লেলাং ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজার হল আদর্শ বাজার, আনন্দ বাজার, ইসলামিয়া বাজার, চাড়ালিয়া হাট, নয়াহাট বাজার এবং সন্যাসীর হাট বাজার।[৪]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]লেলাং ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৫]
- ফেনুয়া চা বাগান; ফেনুয়া গ্রামে অবস্থিত।
- হাদী বাদশাহ আউলিয়ার মাজার; শাহনগর গ্রামে অবস্থিত।
- বন্দেরাজা গায়েবী শাহে জামে মসজিদ
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]লেলাং ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[৬]
- নুরুল আলম চৌধুরী –– রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন[৭]
- চেয়ারম্যানগণের তালিকা[৮]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | মিঞা মোহাম্মদ ইদ্রিস চৌধুরী | |
| ০২ | আবুল কাসেম মাস্টার | |
| ০৩ | মোহাম্মদ জয়নাল আবেদীন (রাজা মিয়া) | |
| ০৪ | মোহাম্মদ শহিদুল আলম সিরাজ | |
| ০৫ | ছাবের আহমদ | |
| ০৬ | মোহাম্মদ এজাহার মিঞা মুহুরী | |
| ০৭ | শফিকুল ইসলাম চৌধুরী | |
| ০৮ | মোহাম্মদ আবু তাহের (ভারপ্রাপ্ত) | |
| ০৯ | মোহাম্মদ কুতুব উদ্দিন মুহুরী | |
| ১০ | মোহাম্মদ সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন | ২০১৭-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - 1 2 3 "এক নজরে লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd।
- ↑ "হাট বাজারের তালিকা - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয়স্থান - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"। www.songbadshomogro.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd। ২৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।