ভাটিখাইন ইউনিয়ন
| ভাটিখাইন | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে ভাটিখাইন ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১৬′৪৪″ উত্তর ৯১°৫৮′৪৬″ পূর্ব / ২২.২৭৮৮৯° উত্তর ৯১.৯৭৯৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | পটিয়া উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোহাম্মদ বখতিয়ার |
| আয়তন | |
| • মোট | ৫.১৬ বর্গকিমি (১.৯৯ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৭,৬২৪ |
| • জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৮.৪% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৭০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

ভাটিখাইন বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ভাটিখাইন ইউনিয়নের আয়তন ১,২৭৬ একর (৫.১৬ বর্গ কিলোমিটার)। এটি পটিয়া উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভাটিখাইন ইউনিয়নের মোট জনসংখ্যা ৭,৬২৪ জন। এর মধ্যে পুরুষ ৩,৮১৯ জন এবং মহিলা ৩,৮০৫ জন। মোট পরিবার ১,৪৩৩টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]পটিয়া উপজেলার মধ্যভাগে ভাটিখাইন ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে বড়লিয়া ইউনিয়ন, দক্ষিণে ছনহরা ইউনিয়ন, পূর্বে কচুয়াই ইউনিয়ন এবং উত্তরে পটিয়া পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ভাটিখাইন ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- বাকখালী
- করল
- ভাটিখাইন
- ঠেগরপুনি
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভাটিখাইন ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.৪%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- মাদ্রাসা[৫]
- প্রাথমিক বিদ্যালয়
- করল সুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ভাটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভাটিখাইন এ হাকিম সরকারি প্রাথমিক বিদালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ভাটিখাইন ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক পটিয়া-শোভনদণ্ডী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]ভাটিখাইন ইউনিয়নে ১০টি মসজিদ, ১৬টি মন্দির ও ৭টি বিহার রয়েছে।[৩]
খাল ও নদী
[সম্পাদনা]ভাটিখাইন ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শ্রী মাই খাল, বগাহরা খাল এবং মরা খাল।[৬]
হাট-বাজার
[সম্পাদনা]ভাটিখাইন ইউনিয়নের প্রধান হাট/বাজার হল ভাটিখাইন পোলের গোড়া (শ্মশান কালীর হাট) বাজার।[৭]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]ভাটিখাইন ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৮]
- বুড়া গোঁসাইর মন্দির
- লোকনাথ মন্দির
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ বখতিয়ার
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ভাটিখাইন ইউনিয়ন - ভাটিখাইন ইউনিয়ন"। bhatikhainup.chittagong.gov.bd। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭।
- 1 2 "এক নজরে - ভাটিখাইন ইউনিয়ন - ভাটিখাইন ইউনিয়ন"। bhatikhainup.chittagong.gov.bd। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ভাটিখাইন ইউনিয়ন - ভাটিখাইন ইউনিয়ন"। bhatikhainup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - ভাটিখাইন ইউনিয়ন - ভাটিখাইন ইউনিয়ন"। bhatikhainup.chittagong.gov.bd। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭।
- ↑ "খাল ও নদী - ভাটিখাইন ইউনিয়ন - ভাটিখাইন ইউনিয়ন"। bhatikhainup.chittagong.gov.bd। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - ভাটিখাইন ইউনিয়ন - ভাটিখাইন ইউনিয়ন"। bhatikhainup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয়স্থান - ভাটিখাইন ইউনিয়ন - ভাটিখাইন ইউনিয়ন"। bhatikhainup.chittagong.gov.bd। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭।