বিষয়বস্তুতে চলুন

সমিতিরহাট ইউনিয়ন

সমিতিরহাট
ইউনিয়ন
সমিতিরহাট চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সমিতিরহাট
সমিতিরহাট
সমিতিরহাট বাংলাদেশ-এ অবস্থিত
সমিতিরহাট
সমিতিরহাট
বাংলাদেশে সমিতিরহাট ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৬′১৩″ উত্তর ৯১°৫১′১৬″ পূর্ব / ২২.৬০৩৬১° উত্তর ৯১.৮৫৪৪৪° পূর্ব / 22.60361; 91.85444 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ হারুন অর রশীদ ইমন
আয়তন
  মোট১০.৫৩ বর্গকিমি (৪.০৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৯,০১৪
  জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৫.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

সমিতিরহাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

আয়তন

[সম্পাদনা]

সমিতিরহাট ইউনিয়নের আয়তন ২,৬০১ একর (১০.৫৩ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সমিতিরহাট ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,০১৪ জন। এর মধ্যে পুরুষ ৯,০৬০ জন এবং মহিলা ৯,৯৫৪ জন। মোট পরিবার ৩,৫৯৬টি।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

ফটিকছড়ি উপজেলার দক্ষিণাংশে সমিতিরহাট ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে জাফতনগর ইউনিয়ন, বখতপুর ইউনিয়ননানুপুর ইউনিয়ন; উত্তরে নানুপুর ইউনিয়নরোসাংগিরী ইউনিয়ন; পশ্চিমে রোসাংগিরী ইউনিয়ন, হালদা নদীহাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন এবং দক্ষিণে হালদা নদীহাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

সমিতিরহাট ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ওখাড়া, নিশ্চিন্তাপুর, পূর্ব ধলইছাদেকনগর এ ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • নিশ্চিন্তাপুর
  • উত্তর নিশ্চিন্তাপুর
  • মধ্য নিশ্চিন্তাপুর
  • দক্ষিণ নিশ্চিন্তাপুর
  • ওখাড়া
  • পূর্ব ধলই
  • ছাদেকনগর

নামকরণ

[সম্পাদনা]

প্রচলিত আছে, ছাদেকনগর, নিশ্চিন্তাপুর এবং ওখাড়া -এই তিন এলাকার মানুষ মিলে একটি সম্মিলিত সমিতি গঠন করে একটি বাজার বসান, যা বর্তমান সমিতিরহাট বাজার নামে পরিচিত এবং সেই বাজারের নাম অনুসারে ইউনিয়নের নামকরণ হয় সমিতিরহাট ইউনিয়ন।[]

ইতিহাস

[সম্পাদনা]

ব্রিটিশ শাসনামলের গুরুদাশ শীল প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে সমিতিরহাট ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। তখন থেকে রোসাংগিরী সমিতিরহাট একটি অবিভক্ত ইউনিয়ন ছিল। স্বাধীনতার পরবর্তী ১৯৭২ সালে অত্র ইউনিয়ন বিভক্ত হয়ে সমিতিরহাট ইউনিয়ন নামে একটি স্ব-শাসিত ইউনিয়ন গঠিত হয়।[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সমিতিরহাট ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৭%।[] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি অন্যান্য মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১০ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

মাধ্যমিক বিদ্যালয়[]

মাদ্রাসা[]

  • সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা
  • বাগিচা মতন আহমদিয়া কাদেরিয়া সুন্নিয়া মাদ্রাসা
  • হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) আদর্শ বালক-বালিকা মাদ্রাসা
  • তা'লিমুল কুরআন বালক-বালিকা মাদ্রাসা
  • হাজী পাড়া হযরত ছিদ্দিকে আকবর (রা.) নূরানী ইসলামিয়া মাদ্রাসা;

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[]

  • দক্ষিণ নিশ্চিন্তাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • পূর্ব ধলই খাদিজা মালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়;

প্রাথমিক বিদ্যালয়

  • মধ্য নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর নিশ্চিন্তাপুর এমদাদুল উলুম একতা সরকারি প্রাথমিক
বিদ্যালয়
  • উত্তর নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ওমদা মিয়া চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছাদেকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ছাদেকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ নিচিন্তাপুর আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ছাদেকনগর রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শহীদ আবদুর রাজ্জাক সরকারি প্রাথমিক বিদ্যালয়;

কিন্ডারগার্টেন[]

  • সমিতিরহাট কেজি স্কুল

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

সমিতিরহাট ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল ফটিকছড়ি-সমিতিরহাট সড়ক, ধর্মপুর-সমিতিরহাট সড়ক এবং ধলই-সমিতিরহাট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

সমিতিরহাট ইউনিয়নে ৪৫টি মসজিদ, ৫টি মন্দির ও ১টি গীর্জা রয়েছে।

খাল ও নদী

[সম্পাদনা]

সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী[]

হাট-বাজার

[সম্পাদনা]

সমিতিরহাট ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল আনন্দ বাজার এবং সমিতিরহাট।[১০]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]
  • শহীদ দেলাওয়ার হোসেন;– বীর মুক্তিযোদ্ধা।[১১]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ হারুন অর রশীদ ইমন[১২]

চেয়ারম্যানগণের তালিকা[১৩]

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ দিদারুল বশর ১৯৭৭-১৯৮৯
০২ হোসাইন আহমেদ ১৯৮৯-১৯৯২
০৩ নুর আহমদ ১৯৯২-১৯৯৮
০৪ এডভোকেট আহমদ ছাফা ১৯৯৮-২০০৩
০৫ কাজী মোহাম্মদ জানে আলম বাবুল ২০০৩-২০১১
০৬ নুরুল ইসলাম চৌধুরী ২০১১-২০১৬
০৭ মোহাম্মদ হারুন অর রশীদ ইমন ২০১৬-বর্তমান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. "বাংলাদেশ ব্যুরো অব ষ্ট্যাটিসটিক্স" (পিডিএফ)। ৮ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩
  3. "সমিতিরহাট ইউনিয়নের ইতিহাস - সমিতির হাট ইউনিয়ন - সমিতির হাট ইউনিয়ন"samitirhatup.chittagong.gov.bd। ২৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  4. "রোসাংগিরী ইউনিয়নের ইতিহাস - রোসাংগিরী ইউনিয়ন - রোসাংগিরী ইউনিয়ন"roshangiriup.chittagong.gov.bd। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  5. "মাধ্যমিকবিদ্যালয় - সমিতির হাট ইউনিয়ন - সমিতির হাট ইউনিয়ন"samitirhatup.chittagong.gov.bd। ৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  6. "মাদ্রাসা - সমিতির হাট ইউনিয়ন - সমিতির হাট ইউনিয়ন"samitirhatup.chittagong.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - সমিতির হাট ইউনিয়ন - সমিতির হাট ইউনিয়ন"samitirhatup.chittagong.gov.bd
  8. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - সমিতির হাট ইউনিয়ন - সমিতির হাট ইউনিয়ন"samitirhatup.chittagong.gov.bd
  9. "খাল ও নদী - সমিতির হাট ইউনিয়ন - সমিতির হাট ইউনিয়ন"samitirhatup.chittagong.gov.bd। ২৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  10. "হাট বাজারের তালিকা - সমিতির হাট ইউনিয়ন - সমিতির হাট ইউনিয়ন"samitirhatup.chittagong.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "প্রখ্যাত ব্যক্তিত্ব - সমিতির হাট ইউনিয়ন - সমিতির হাট ইউনিয়ন"samitirhatup.chittagong.gov.bd। ২৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭
  12. Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"www.songbadshomogro.com[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - সমিতির হাট ইউনিয়ন - সমিতির হাট ইউনিয়ন"samitirhatup.chittagong.gov.bd। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]