বিষয়বস্তুতে চলুন

ছিপাতলী ইউনিয়ন

ছিপাতলী
ইউনিয়ন
ছিপাতলী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ছিপাতলী
ছিপাতলী
ছিপাতলী বাংলাদেশ-এ অবস্থিত
ছিপাতলী
ছিপাতলী
বাংলাদেশে ছিপাতলী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩২′৪″ উত্তর ৯১°৪৯′৪৬″ পূর্ব / ২২.৫৩৪৪৪° উত্তর ৯১.৮২৯৪৪° পূর্ব / 22.53444; 91.82944 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাহাটহাজারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানপদ শূন্য
আয়তন
  মোট৪.৪২ বর্গকিমি (১.৭১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৭,৮৮৯
  জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৮.১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ছিপাতলী বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

ছিপাতলী ইউনিয়নের আয়তন ১,০৯২ একর (৪.৪২ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছিপাতলী ইউনিয়নের মোট জনসংখ্যা ৭,৮৮৯ জন। এর মধ্যে পুরুষ ৩,৫৮২ জন এবং মহিলা ৪,৩০৭ জন। মোট পরিবার ১,৫৩৪টি।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

হাটহাজারী উপজেলার পূর্বাংশে ছিপাতলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে নাঙ্গলমোড়া ইউনিয়নগুমানমর্দন ইউনিয়ন, পশ্চিমে মির্জাপুর ইউনিয়ন, দক্ষিণে হাটহাজারী পৌরসভামেখল ইউনিয়ন এবং পূর্বে হালদা নদীরাউজান উপজেলার গহিরা ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭৩ খ্রিষ্টাব্দের পূর্বে ছিপাতলী গুমানমর্দন ইউনিয়নের একটি ওয়ার্ড ছিল। ১৯৭৩ সনে ছিপাতলী ইউনিয়নে রূপান্তরিত করা হয়।[]

নামকরণ

[সম্পাদনা]

১৫২৫ ইং সনে ছিপাতলী গ্রামে নশরত শাহের সৈনিকদের সামরিক ছাউনী ছিল। সিপাহী অর্থাৎ সিপাই শব্দ থেকে বিবর্তিত হয়ে ছিপাই শব্দের উৎপত্তি হয়েছে । লোক মুখে জানা যায় সিপাইতলী হতে ছিপাইতলী তৎপর ছিপাতলী নামে খ্যাত হয়েছে এই এলাকা। অনুরূপভাবে নামকৃত হয়েছে এখানকার হালদা নদীর সিপাইঘাট।[]

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

ছিপাতলী ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। তৎকালীন গুমানমর্দন ইউনিয়নের ছিপাতলী মৌজা নিয়ে এ ইউনিয়ন গঠিত। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এ ইউনিয়নের গ্রাম ২টি হল:[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছিপাতলী ইউনিয়নের সাক্ষরতার হার ৬৮.১%।[] এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়[]
প্রাথমিক বিদ্যালয়
  • ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছিপাতলী ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছিপাতলী কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছিপাতলী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছিপাতলী লাল মোহাম্মদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ছিপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

ছিপাতলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হাটহাজারী-ছিপাতলী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

ছিপাতলী ইউনিয়নে ১০টি মসজিদ ও ৭টি ঈদগাহ রয়েছে।[]

খাল ও নদী

[সম্পাদনা]

ছিপাতলী ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও রয়েছে বোয়ালিয়া খাল এবং চারিয়া খাল।[]

হাট-বাজার

[সম্পাদনা]

ছিপাতলী ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বোয়ালির মুখ বাজার।[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

ছিপাতলী ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]
  • আজিজুল হক আল কাদেরী – ইসলামী ব্যক্তিত্ব, শতাধিক গ্রন্থ প্রণেতা।
  • মাওলানা সৈয়দ হোসাঈন - ইসলামী ব্যক্তিত্ব।

আব্দুল মোবারক - সাবেক নির্বাচন কমিশনার ef>"প্রখ্যাত ব্যক্তিত্ব - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]</ref>

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নুরুল আহসান লাভু[]
চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নংচেয়ারম্যানের নামমেয়াদকাল
০১অধ্যাপক ফরিদ আহমদ১৯৭৪-১৯৮৪
০২শেখ নুরুজ্জামান১৯৮৪-১৯৯২
০৩মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার১৯৯২-১৯৯৭
০৪মুহাম্মদ সিরাজুল হক১৯৯৭-২০০২
০৫মোহাম্মদ জয়নুল আবেদীন২০০৩-২০১১
০৬মোহাম্মদ আলী আকবর২০১১-২০১৬
০৭মোহাম্মদ নুরুল আহসান লাভু২০১৬-বর্তমান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. 1 2 "ইউনিয়নের ইতিহাস - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd। ২৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭
  3. 1 2 "এক নজরে ছিপাতলী - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৮
  4. "মাধ্যমিকবিদ্যালয় - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd
  5. "ধর্মীয়প্রতিষ্ঠান - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "নদ নদির তালিকা - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd। ২৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭
  7. "হাট বাজারের তালিকা - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "দর্শনীয় স্থান - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "- ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd। ২৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭
  10. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]