সুয়াবিল ইউনিয়ন
| সুয়াবিল | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে সুয়াবিল ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩৯′৩″ উত্তর ৯১°৪৬′১৬″ পূর্ব / ২২.৬৫০৮৩° উত্তর ৯১.৭৭১১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | ফটিকছড়ি উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | জয়নাল আবেদীন |
| আয়তন | |
| • মোট | ৭০.০৮ বর্গকিমি (২৭.০৬ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৩১,৬৫০ |
| • জনঘনত্ব | ৪৫০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪১.৬% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৫৩ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

সুয়াবিল বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উত্তর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]সুয়াবিল ইউনিয়নের আয়তন ১৭,৩১৭ একর (৭০.০৮ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুয়াবিল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,৬৫০ জন। এর মধ্যে পুরুষ ১৫,৬২৮ জন এবং মহিলা ১৬,০২২ জন। মোট পরিবার ৬,০৮৪টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ফটিকছড়ি উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশ সুয়াবিল ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হারুয়ালছড়ি ইউনিয়ন ও সুন্দরপুর ইউনিয়ন, পূর্বে নাজিরহাট পৌরসভা, দক্ষিণে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এবং পশ্চিমে সীতাকুণ্ড পৌরসভা ও সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সুয়াবিল ইউনিয়ন ফটিকছড়ি উত্তর উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ভূজপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৯টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- দক্ষিণ সুয়াবিল
- সুয়াবিল
- বারমাসিয়া
- লট বারমাসিয়া
- শোভনছড়ি
- জঙ্গল শোভনছড়ি
- হাজিরখীল
- উদালিয়া
- লট উদালিয়া
- বেতুয়া
- পশ্চিম মন্দাকিনী
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুয়াবিল ইউনিয়নের সাক্ষরতার হার ৪১.৬%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয়
- বারমাসিয়া আবদুল করিম উচ্চ বিদ্যালয়
- শোভনছড়ি উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা[৪]
- সুয়াবিল গাউছিয়া আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- পূর্ব সুয়াবিল তালিমুল ইসলাম বালিকা মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম শোভনছড়ি জে এম জি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারমাসিয়া চা বাগান টি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারমাসিয়া তালুকদার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারমাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শোভনছড়ি ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সুয়াবিল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক নাজিরহাট-বাগানবাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
[সম্পাদনা]সুয়াবিল ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালগুলো হল হালদা নদী, ধর্মছড়ি খাল, ফুনি খাল, মাদারী খাল, বারমাসিয়া খাল এবং শোভনছড়ি খাল।[৫]
হাট-বাজার
[সম্পাদনা]সুয়াবিল ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল চুরখাঁহাট বাজার, নইয়া হাট, বৈদ্যেরহাট বাজার, ব্রাহ্মণ হাট, রাজা মিয়া বাজার এবং লালমাটিয়া বাজার।[৬]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]সুয়াবিল ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৭]
- বারমাসিয়া চা বাগান
- উদালিয়া চা বাগান
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: জয়নাল আবেদীন[৮]
- চেয়ারম্যানগণের তালিকা[৯]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | মোহাম্মদ কামাল উদ্দিন | ১৯৪৮-১৯৬৫ |
| ০২ | মোহাম্মদ সৈয়দুল আনোয়ার | |
| ০৩ | সৈয়দ আহমদ রহিম | |
| ০৪ | মোহাম্মদ ইদ্রিছ মিয়া | |
| ০৫ | মোহাম্মদ আবু তালেব চৌধুরী | ২০১১-২০২০ |
| ০৬ | জয়নাল আবেদীন | ২০২০-বর্তমান |
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- জমিরুদ্দিন আহমদ–হাটহাজারী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"। suabilup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"। suabilup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"। suabilup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"। suabilup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"। suabilup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"। suabilup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।
- ↑ "চট্টগ্রামে ইউপি নির্বাচন: একটি ছাড়া সব কটিতেই জয় নৌকার প্রার্থীর"। banglanews24.com। বাংলা নিউজ। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"। suabilup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭।