বিষয়বস্তুতে চলুন

পুটিবিলা ইউনিয়ন

চট্টগ্রাম ১৭ পুটিবিলা
ইউনিয়ন
পুটিবিলা
চট্টগ্রাম ১৭ পুটিবিলা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চট্টগ্রাম ১৭ পুটিবিলা
চট্টগ্রাম ১৭ পুটিবিলা
চট্টগ্রাম ১৭ পুটিবিলা বাংলাদেশ-এ অবস্থিত
চট্টগ্রাম ১৭ পুটিবিলা
চট্টগ্রাম ১৭ পুটিবিলা
বাংলাদেশে পুটিবিলা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৫৮′৭″ উত্তর ৯২°৭′২″ পূর্ব / ২১.৯৬৮৬১° উত্তর ৯২.১১৭২২° পূর্ব / 21.96861; 92.11722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলালোহাগাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
এটি ১২ই ফেব্রুয়ারী ২০২৬ থেকে সংসদ এর ৩০১ নাম্বার আসন প্রতিষ্ঠিত হয়১২/০২/২০২৬
চট্টগ্রাম -১৭ পুটিবিলাআসন নং-৩০১ চট্টগ্রাম-১৭
সরকার
  এমপিনাজমুল মোস্তফা আমিন (নাজমুল মোস্তাফা আমিন)
আয়তন
  মোট৪৪.১৯ বর্গকিমি (১৭.০৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৫,৭৮৩
  জনঘনত্ব৫৮০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৩.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

পুটিবিলা বাংলাদেশের চট্টগ্রাম জেলার চট্টগ্রাম ১৭ জাতীয় সংসদ এর ৩০১ নং আসন

আয়তন

[সম্পাদনা]

পুটিবিলা আয়তন ১০,৯২০ একর (৪৪.১৯ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পুটিবিলা মোট জনসংখ্যা ২৫,৭৮৩ জন। এর মধ্যে পুরুষ ১২,৪৪৪ জন এবং মহিলা ১৩,৩৩৯ জন। মোট পরিবার ৪,৮৩১টি।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

লোহাগাড়া উপজেলার দক্ষিণ-পূর্বাংশে পুটিবিলার অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে চরম্বা ইউনিয়ন, কলাউজান ইউনিয়নলোহাগাড়া ইউনিয়ন; পশ্চিমে আধুনগর ইউনিয়নচুনতি ইউনিয়ন; দক্ষিণে চুনতি ইউনিয়ন, বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়ন এবং পূর্বে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা উচ্চ বিদ্যালয় ছিল ১ নম্বর সেক্টরের অন্তর্গত মুক্তিযোদ্ধাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে গ্রুপ কমান্ডার ক্যাপ্টেন একেএম সামশুল ইসলামের নেতৃত্বে একদল চৌকস মুক্তিযোদ্ধা পুটিবিলা উচ্চ বিদ্যালয়ে ঘাঁটি স্থাপন করেন। এই ঘাঁটি হতেই চট্টগ্রামের চন্দনাইশ (দোহাজারী) থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত যুদ্ধ পরিচালনা করেন মুক্তিযোদ্ধারা। একই সাথে প্রশিক্ষণ ক্যাম্প এবং কন্ট্রোল পয়েন্ট হিসেবে এই ঘাঁটি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর এ এলাকা পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয়।

প্রশাসনিক ইতিহাস

[সম্পাদনা]

পুটিবিলা ১৯৬৮ সালে ১৯নং কাউন্সিল হিসেবে সাতকানিয়া উপজেলার অন্তর্ভুক্ত ছিল। ১৯৮৩ সালে বিভক্ত হওয়ার পর থেকে লোহাগাড়া উপজেলার অধীনে ৭নং পুটিবিলা পরিষদ হিসেবে কার্যক্রম শুরু করে।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

পুটিবিলা চট্টগ্রাম ১৭ ও জাতীয় সংসদ এর ৩০১ নং আসন

এলাকা সমূহ

  • হাফেজ পাড়া
  • জীবন মুহুরী পাড়া
  • নাথ পাড়া (যুগী পাড়া)
  • ছুটার পাড়া
  • নালারকুল
  • জোট পুকুরিয়া
  • হাজীর পাড়া
  • গৌড়স্থান
  • পূর্ব পুটিবিলা
  • দক্ষিণ পুটিবিলা
  • মধ্য পুটিবিলা
  • সড়াইয়া
  • পহরচান্দা
  • পূর্ব তাঁতী পাড়া
  • পশ্চিম তাঁতী পাড়া
  • গোলাম মোহাম্মদ শিকদার পাড়া
  • ওয়াজুদ্দিন শিকদার পাড়া
  • গৌড়স্থান সিকদার পাড়া

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পুটিবিলার সাক্ষরতার হার ৪৩.৭%।[] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১১টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি এবতেদায়ী মাদ্রাসা ও ৭টি কিন্ডারগার্টেন রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাদ্রাসা[]

ইমাম বোখারী (রহ.) আদর্শ মাদ্রাসা (অষ্টম শ্রেণি পর্যন্ত)

মাধ্যমিক বিদ্যালয়[]
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[]
প্রাথমিক বিদ্যালয়
  • গৌড়স্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পহরচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সড়াইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
এবতেদায়ী মাদ্রাসা[]
  • গৌড়স্থান মণ্ডলিয়ামুড়া শাহ জব্বারিয়া খালেকিয়া আল কুরআন একাডেমী
  • তালিমুল কোরআন ইসলামিক একাডেমী
  • পহরচান্দা মোহাম্মদিয়া এবতেদায়ী মাদ্রাসা
  • সড়াইয়া এবতেদায়ী মাদ্রাসা
কিন্ডারগার্টেন[]
  • আল আমিন মুসলিম কিন্ডারগার্টেন
  • হযরত শাহজালাল ( র. ) কিন্ডারগার্টেন
  • শাহ হাফেজ অজিহুল্লাহ (র.) হেফজখানা ( হাফেজ পাড়া )
  • জি.পি.এস গ্রামার স্কুল, গৌড়স্থান সিকদার পাড়া
  • ইমাম বোখারী (রহ:) হেফজখানা ও এতিমখানা (পূর্ব তাতী পাড়া)
  • শিশু কিশোর বিদ্যানিকেতন

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

পুটিবিলা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। লোহাগাড়া উপজেলার আমিরাবাদ নেমে এম.চর.হাট রোড়ের গাড়ি করে ১০-১৫ মিনিটের মধ্যেই পুটিবিলায় আসা যায় । সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

পুটিবিলা ইউনিয়নে ৩২টি মসজিদ, ৩ টি মন্দির রয়েছে।[] একটি বৌদ্ধমন্দির ও রয়েছে । কিছু উল্লেখযোগ্য ধর্মীয় স্থান :

১) নালারকুল জামে মসজিদ

২) হাফেজ পাড়া জামে মসজিদ

৩) হাফেজ পাড়া মসজিদ - ই- নূর ৪) ইমাম বোখারী (রহ:) কমপ্লেক্স জামে মসজিদ

৫) তাঁতী পাড়া হাছান অালী সিকদার জামে মসজিদ

৫) গৌড়স্থান জামে মসজিদ

৬) গৌড়স্থান সিকদার পাড়া জামে মসজিদ

৭) বায়তুশ শরফ জামে মসজিদ

৮) নোশিরওয়ান জামে মসজিদ ( সাতঘরিয়া পাড়া, নালারকুল )

৯) আদর্শ পাড়া জামে মসজিদ

১০) শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির (নাথ পাড়া)

১১) শ্রী শ্রী হরি মন্দির (নাথ পাড়া)

খাল ও নদী

[সম্পাদনা]

পুটিবিলা ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে ডলু নদী। এছাড়া রয়েছে সুখছড়ি খাল, সড়াইয়া খাল, কালাইয়্যা খাল, সোনাছড়ি খাল, কংস নালা খাল।[]

হাট-বাজার

[সম্পাদনা]

পুটিবিলা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল এম চর হাট এবং নয়া বাজার।[১০] এছাড়া তাঁতী পাড়া, হাজী রাস্তা, লাকড়ি পাড়া ও ছোট বাজার ।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • নাসিম পার্ক
  • হাফেজ পাড়া জামে মসজিদ । [১১]
  • হাফেজ অজিহুল্লাহ র. মাজার
  • নোশিরওয়ান জামে মসজিদ
  • গৌড়স্থান গজালিয়া দিঘীর পাড়
  • রাজারপুকুর
  • পুটিবিলা কেন্দ্রীয় মাঠ ও সাংস্কৃতিক মঞ্চ
  • পুটিবিলা উচ্চ বিদ্যালয় ( প্রাকৃতিক সৌন্দর্য্য অতুলনীয় ।
  • পুটিবিলা মিজ্জি মুড়া বদ্ধভূমি
  • শাহজাহান পি.পি. এম ( বার ) ন্যাচারাল গ্যালারী (পুটিবিলা উচ্চ বিদ্যালয়)
  • গোলপাহাড় লেক
  • মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ
  • সড়ইয়া লেক

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ ইউনুস[১২]
চেয়ারম্যানগণের তালিকা[১৩]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ শামসুল আলম চৌধুরী
০২ জয়নুল আলম চৌধুরী
০৩ আবদুল মোনাফ চৌধুরী
০৪ আবু হানিফ চৌধুরী
০৫ সরওয়ার কামাল (ভারপ্রাপ্ত)
০৬ ফরিদুল আলম ২০১১-২০১৭
০৭ মোহাম্মদ ইউনুস ২০১৭-২০২১
০৮ জাহাঙ্গীর হোসেন মানিক ২০২১ - ২০২৪

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. "এক নজরে পুটিবিলা - পুটিবিলা ইউনিয়ন - পুটিবিলা ইউনিয়ন"putibilaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭
  3. "মাদ্রাসা - পুটিবিলা ইউনিয়ন - পুটিবিলা ইউনিয়ন"putibilaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭
  4. "উচ্চ বিদ্যালয় - পুটিবিলা ইউনিয়ন - পুটিবিলা ইউনিয়ন"putibilaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭
  5. "নিম্মমাধ্যমিক বিদ্যালয় - পুটিবিলা ইউনিয়ন - পুটিবিলা ইউনিয়ন"putibilaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭
  6. "মাদ্রাসা - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"lohagara.chittagong.gov.bd। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৭
  7. "অন্যান্য - পুটিবিলা ইউনিয়ন - পুটিবিলা ইউনিয়ন"putibilaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭
  8. "মন্দির - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"lohagaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭
  9. "খাল ও নদী - পুটিবিলা ইউনিয়ন - পুটিবিলা ইউনিয়ন"putibilaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭
  10. "হাট বাজার - পুটিবিলা ইউনিয়ন - পুটিবিলা ইউনিয়ন"putibilaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭
  11. "দর্শনীয় স্থান - পুটিবিলা ইউনিয়ন - পুটিবিলা ইউনিয়ন"putibilaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭
  12. "সাতকানিয়া লোহাগাড়ায় চেয়ারম্যান হলেন যারা"। ৫ জুন ২০১৬। ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭
  13. "প্রাত্তন চেয়ারম্যান - পুটিবিলা ইউনিয়ন - পুটিবিলা ইউনিয়ন"putibilaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]