চরণদ্বীপ ইউনিয়ন
| চরণদ্বীপ | |
|---|---|
| ইউনিয়ন | |
| ডাকনাম: মিলাদ নগর | |
| বাংলাদেশে চরণদ্বীপ ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°২৫′৫″ উত্তর ৯১°৫৬′১২″ পূর্ব / ২২.৪১৮০৬° উত্তর ৯১.৯৩৬৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | বোয়ালখালী উপজেলা |
| সুন্নী অধ্যুষিত এলাকা। | ০৮ |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোহাম্মদ শামসুল আলম |
| আয়তন | |
| • মোট | ৬.০৬ বর্গকিমি (২.৩৪ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১৮,৯২৬ |
| • জনঘনত্ব | ৩,১০০/বর্গকিমি (৮,১০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭২.২% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৬৯ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চরণদ্বীপ বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]চরণদ্বীপ ইউনিয়নের আয়তন ১,৪৯৭ একর (৬.০৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চরণদ্বীপ ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৯২৬ জন। এর মধ্যে পুরুষ ৮,৮২৩ জন এবং মহিলা ১০,১০৩ জন। মোট পরিবার ৩,৭৮৯টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বোয়ালখালী উপজেলার সর্ব-উত্তরে কর্ণফুলী নদীর পাড়ে চরণদ্বীপ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন; দক্ষিণে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন, পোপাদিয়া ইউনিয়ন ও কধুরখীল ইউনিয়ন; পশ্চিমে কধুরখীল ইউনিয়ন এবং উত্তরে কর্ণফুলী নদী ও রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন ও বাগোয়ান ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]চরণদ্বীপ ইউনিয়ন বোয়ালখালী উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বোয়ালখালী থানার অাওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৫নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৮ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রাম ২টি হল:[২]
- চরণদ্বীপ
- সৈয়দনগর
নামকরণ
[সম্পাদনা]হযরত বু-আলী কালন্দর শাহ (রহ.) বোয়ালখালী আসার সময় নদী পথে চরণদ্বীপে তার পবিত্র চরণ রেখেছিলেন বলেই এর নাম চরণদ্বীপ হয়েছে বলে জনশ্রুতি আছে।[৩]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চরণদ্বীপ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৭.২%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাদ্রাসা[৪]
- চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
- মুহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- আল্লামা অছিয়র রহমান ফারুকী হেফজ ও এতিমখানা।
- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- প্রাথমিক বিদ্যালয়
- চরণদ্বীপ আব্বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরণদ্বীপ দেওয়ান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরণদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরণদ্বীপ সিকদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চরণদ্বীপ ঘাটিয়াল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারৈপাড়া মোস্তাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রারৈয়াপাড়া আহছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- আলা হযরত ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি
- ইমাম হাছান (রা.) একাডেমী
- সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন
- হাজী কিন্ডারগার্টেন।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]চরণদ্বীপ ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল কালুরঘাট-চরণদ্বীপ সড়ক, চরণদ্বীপ-শ্রীপুর সড়ক এবং চরণদ্বীপ-আমুচিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট থেকে নৌপথে এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]চরণদ্বীপ ইউনিয়নে ১৪টি মসজিদ ও ৭টি ঈদগাহ রয়েছে।[৬][৭] ২টি বুদ্ব মন্দির রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]চরণদ্বীপ ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইব্রাহীম চৌধুরী খাল, আছুয়ার পোল খাল, হাজীপাড়া খাল এবং মাইজপাড়া-সৈয়দনগর সংযোগ খাল।[৮]
হাট-বাজার
[সম্পাদনা]চরণদ্বীপ ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল চরণদ্বীপ ফকিরহাট এবং মধ্যম সৈয়দনগর চাঁদার হাট।[৯]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]ফকিরাখালী ব্লক ভিউ, আল্লামা শাহ অছিউর রহমান আল ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, হযরত শাহ হারবাংগীরি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ,
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]চরণদ্বীপ ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[১১]
- আল্লামা শেখ অছিয়র রহমান আল ফারুকী –– সুফি সাধক।
- আল্লামা সৈয়দ আমিনুল ইসলাম হারবাংগিরী –– সুফি সাধক।
- ডাঃ রুকন উদ্দীন চৌধুরী –– প্রাক্তন অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ।
- মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী –– ইসলামী ব্যক্তিত্ব।
- মুহাম্মদ সিরাজুল ইসলাম –– প্রাক্তন সংসদ সদস্য।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ শামসুল আলম[১২]
- চেয়ারম্যানগণের তালিকা[১৩]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | মুহাম্মদ আতাউল হক | ১৯৭১-১৯৭৩ |
| ০২ | কবির আহমদ | ১৯৭৩-১৯৭৭ |
| ০৩ | সিরাজুল ইসলাম | ১৯৭৭-১৯৮৪ |
| ০৪ | আতাউল হক | ১৯৮৪-১৯৯০ |
| ০৫ | আবদুল মোনাফ | ১৯৯০-১৯৯৪ |
| ০৬ | ফরিদুল আলম | ১৯৯৪-১৯৯৫ |
| ০৭ | নুরুল আলম | ১৯৯৫-১৯৯৭ |
| ০৮ | রফিক উদ্দিন | ১৯৯৭-১৯৯৯ |
| ০৯ | মাহবুবুল আলম | ১৯৯৯-২০০৫ |
| ১০ | নুরুল আলম | ২০০৫-২০১১ |
| ১১ | মুহাম্মদ শোয়াইব রেজা | ২০১১-২০১৬ |
| ১২ | মুহাম্মদ শামসুল আলম | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "চরণদ্বীপ ইউনিয়নের ইতিহাস - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাদ্রাসা - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd।
- ↑ "চরণদ্বীপ ইউনিয়নের মসজিদসমূহ - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "চরণদ্বীপ ইউনিয়নের ঈদগাহসমূহ - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "নদী ও খাল - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজার - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "দর্শনীয় স্থান - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "চরণদ্বীপ ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্ব - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মোহাম্মদ শামসুল আলম - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"। charandwipup.chittagong.gov.bd। ২১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
