হাশিমপুর ইউনিয়ন
| হাশিমপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে হাশিমপুর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১২′৩৬″ উত্তর ৯২°১′৫৭″ পূর্ব / ২২.২১০০০° উত্তর ৯২.০৩২৫০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | চন্দনাইশ উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | পদশূন্য |
| আয়তন | |
| • মোট | ২৭.৬৬ বর্গকিমি (১০.৬৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২১,৯৪১ |
| • জনঘনত্ব | ৭৯০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৬.৯% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৮১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
হাশিমপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]হাশিমপুর ইউনিয়নের আয়তন ৬,৮৩৫ একর (২৭.৬৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাশিমপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২১,৯৪১ জন। এর মধ্যে পুরুষ ১১,২৪৯ জন এবং মহিলা ১০,৬৯২ জন। মোট পরিবার ৪,১৩৯টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চন্দনাইশ উপজেলার মধ্যভাগে হাশিমপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কাঞ্চনাবাদ ইউনিয়ন; পশ্চিমে চন্দনাইশ পৌরসভা ও সাতবাড়িয়া ইউনিয়ন; দক্ষিণে দোহাজারী পৌরসভা এবং পূর্বে দোহাজারী পৌরসভা, ধোপাছড়ি ইউনিয়ন ও কাঞ্চনাবাদ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]হাশিমপুর ইউনিয়ন চন্দনাইশ উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
| ওয়ার্ড নং | গ্রামের নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | উত্তর হাশিমপুর |
| ২নং ওয়ার্ড | |
| ৩নং ওয়ার্ড | |
| ৪নং ওয়ার্ড | মধ্যম হাশিমপুর |
| ৫নং ওয়ার্ড | |
| ৬নং ওয়ার্ড | দক্ষিণ হাশিমপুর |
| ৭নং ওয়ার্ড | |
| ৮নং ওয়ার্ড | |
| ৯নং ওয়ার্ড |
ইতিহাস
[সম্পাদনা]হাশিমপুর ইউনিয়ন পূর্বে পটিয়া উপজেলাধীন ২৩নং হাশিমপুর ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। বর্তমানে চন্দনাইশ উপজেলাধীন ৮নং হাশিমপুর ইউনিয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাশিমপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৯%।[১] এ ইউনিয়নে ২টি মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]হাশিমপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া এ ইউনিয়নে রেল যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। চট্টগ্রাম-দোহাজারী রেলপথ। এই ইউনিয়নে দুটি রেল স্টেশন রয়েছে যথাক্রমে খানহাট স্টেশন ও হাশিমপুর স্টেশন।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]হাশিমপুর ইউনিয়নে ৩৫টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]হাশিমপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরুমতি খাল।[৩]
হাট-বাজার
[সম্পাদনা]হাশিমপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল খানহাট, বাগিচা হাট, ছৈয়দাবাদ পাইকারি বাজার এবং খানহাট রেলওয়ে স্টেশন বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]হাশিমপুর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৪]
- হাশিমপুর বাগিচাহাটস্থ কদম রাসূল (দ.) শরীফ
- খানদীঘি
- বরগুনী খালের বাঁধ
- আলি শাহ মাজার
- ফার্ম (পাহাড়ি এলাকা)
- বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ কোরের প্রশিক্ষণ
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: পদশূন্য[৫]
- চেয়ারম্যানগণের তালিকা[৬]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | শামস উদ্দীন | ১৯৮৩-১৯৮৮ |
| ০২ | আবদুল মান্নান | ১৯৮৮-১৯৯৮ |
| ০৩ | আলমগীরুল ইসলাম চৌধুরী | ১৯৯৮-২০০৩ |
| ০৪ | অধ্যাপক মোহাম্মদ আলী | ২০০৩-২০১২ |
| ০৫ | আলমগীরুল ইসলাম চৌধুরী | ২০১৬ |
| ০৬ | খোরশেদ বিন ইছহাক |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭।
- ↑ "খাল ও নদী - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭।
- ↑ "খুরশিদ বিন ইসহাক - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - হাশিমপুর ইউনিয়ন - হাশিমপুর ইউনিয়ন"। hashimpurup.chittagong.gov.bd। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭।
