বিষয়বস্তুতে চলুন

জালালাবাদ ওয়ার্ড

জালালাবাদ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
২নং জালালাবাদ ওয়ার্ড
জালালাবাদ বাংলাদেশ-এ অবস্থিত
জালালাবাদ
জালালাবাদ
বাংলাদেশে জালালাবাদ ওয়ার্ডের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৩′৪৪″ উত্তর ৯১°৪৯′০″ পূর্ব / ২২.৩৯৫৫৬° উত্তর ৯১.৮১৬৬৭° পূর্ব / 22.39556; 91.81667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
শহরচট্টগ্রাম
শাসকচট্টগ্রাম সিটি কর্পোরেশন
সংসদীয় আসনচট্টগ্রাম-৫
আয়তন
 • মোট৬.৪৮ বর্গকিমি (২.৫০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১,০৩,৩১৪
 • জনঘনত্ব১৬,০০০/বর্গকিমি (৪১,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৭.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪২১৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
এলাকার টেলিফোন কোড+৮৮০ ৩১

জালালাবাদ বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।

আয়তন

[সম্পাদনা]

জালালাবাদ ওয়ার্ডের আয়তন ৬.৪৮ বর্গ কিলোমিটার।[১]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জালালাবাদ ওয়ার্ডের মোট জনসংখ্যা ১,০৩,৩১৪ জন। এর মধ্যে পুরুষ ৫৩,৬২০ জন এবং মহিলা ৪৯,৬৯৪ জন। মোট পরিবার ২৪,৭০৩টি।[২]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তরাংশে জালালাবাদ ওয়ার্ডের অবস্থান। এর উত্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ও হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন; পূর্বে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩নং পাঁচলাইশ ওয়ার্ড ও ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড; দক্ষিণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩নং পাঁচলাইশ ওয়ার্ড ও ৮নং শুলকবহর ওয়ার্ড এবং পশ্চিমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ও সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

জালালাবাদ ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বায়েজিদ বোস্তামী থানার আওতাধীন এবং ২৮২নং চট্টগ্রাম-৫ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[৩] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকাসমূহ হল:

  • অক্সিজেন
  • কুলগাঁও
  • গুলবাগ আবাসিক এলাকা
  • গ্রীন ভ্যালি
  • নবীনগর
  • বালুছড়া
  • মোহাম্মদ নগর
  • রউফাবাদ আবাসিক এলাকা
  • শেরশাহ কলোনী
  • সোবহান সোসাইটি

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জালালাবাদ ওয়ার্ডের সাক্ষরতার হার ৬৭.৩%।[২] এ ওয়ার্ডে ২টি বিশ্ববিদ্যালয়, ২টি মেডিকেল কলেজ, ২টি কলেজ, ৩টি মাদ্রাসা, ১টি স্কুল এন্ড কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
বিশ্ববিদ্যালয়
মেডিকেল কলেজ
কলেজ
° কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
০ ভোলানাথ মনোরমা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়
  • আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল
প্রাথমিক বিদ্যালয়
  • বালুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব কুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শেরশাহ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়

অর্থনীতি

[সম্পাদনা]

ব্যাংক

[সম্পাদনা]

বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২নং জালালাবাদ ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:

ক্রম নং ব্যাংকের ধরন ব্যাংকের নাম শাখা ব্যাংকিং পদ্ধতি ঠিকানা
০১ রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক জালালাবাদ শাখা[৪] সাধারণ বটতলী বাজার, কুলগাঁও
০২ শিল্প এলাকা শাখা[৫] বায়েজিদ বোস্তামীর মাজার
০৩ জনতা ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা[৬] চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, বায়েজিদ বোস্তামী
০৪ বালুছড়া শাখা[৭] বালুছড়া, জালালাবাদ
০৫ বায়েজিদ বোস্তামী রোড শাখা[৮] হাটহাজারী রোড, অক্সিজেন
০৬ সোনালী ব্যাংক চট্টগ্রাম সেনানিবাস শাখা[৯] চট্টগ্রাম সেনানিবাস
০৭ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ অক্সিজেন মোড় শাখা[১০] ইসলামী শরিয়াহ্ ভিত্তিক সানরাইজ হাসপাতাল ভবন, বাসা নং ১৫১০/৩, অক্সিজেন আবাসিক এলাকা, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম
০৮ বালুছড়া উপশাখা[১১] বাসা নং ১৮৭/৪, ক্যান্টনমেন্ট টাইগার রোড, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

কাউন্সিলর

[সম্পাদনা]
কাউন্সিলর[১২]রাজনৈতিক দলনির্বাচন সন
সাহেদ ইকবাল বাবুবাংলাদেশ আওয়ামী লীগ২০১৫
সাহেদ ইকবাল বাবুস্বতন্ত্র২০২১

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "বায়েজীদ বোস্তামী থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
  2. 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।
  4. ↑ "অগ্রণী ব্যাংক, জালালাবাদ শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
  5. ↑ "অগ্রণী ব্যাংক, শিল্প এলাকা শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
  6. ↑ "জনতা ব্যাংক, ক্যান্টনমেন্ট শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। ২৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  7. ↑ "জনতা ব্যাংক, বালুছড়া শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। ২৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  8. ↑ "জনতা ব্যাংক, বায়েজিদ বোস্তামী রোড শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। ২৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  9. ↑ "সোনালী ব্যাংক - চট্টগ্রাম সেনানিবাস শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২২।
  10. ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, অক্সিজেন মোড় শাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
  11. ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, বালুছড়া উপশাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
  12. ↑ "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। www.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।

বহিঃসংযোগ

[সম্পাদনা]