ছনুয়া ইউনিয়ন, বাঁশখালী
| ছনুয়া | |
|---|---|
| ইউনিয়ন | |
প্রাতিষ্ঠানিক লোগো | |
| বাংলাদেশে ছনুয়া ইউনিয়ন, বাঁশখালীর অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°৫৩′২২″ উত্তর ৯১°৫৫′২৫″ পূর্ব / ২১.৮৮৯৪৪° উত্তর ৯১.৯২৩৬১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | বাঁশখালী উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) | মোহাম্মদ নুরুল আমিন |
| আয়তন | |
| • মোট | ২০.২০ বর্গকিমি (৭.৮০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ৩২,৮০২ |
| • জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৬.৭০ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৯০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

ছনুয়া (ইংরেজি: Chhanua) বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ছনুয়া ইউনিয়নের আয়তন ৪,৯৯১ একর (২০.২০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের আদমশুমারি অনুযায়ী ছনুয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৩২,৮০২ জন। এর মধ্যে পুরুষ ১৬,৭৮৩ জন এবং মহিলা ১৬,০১৯ জন। মোট পরিবার ৬,৭০৫টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বাঁশখালী উপজেলার সর্ব-দক্ষিণে সমুদ্র উপকূলে ছনুয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে গণ্ডামারা ইউনিয়ন; পূর্বে শেখেরখীল ইউনিয়ন ও পুঁইছড়ি ইউনিয়ন; দক্ষিণে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন এবং পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়ন ও উত্তর ধুরুং ইউনিয়ন এবং বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ছনুয়া ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:
- খুদুকখালী
- ছনুয়া
- ছোট ছনুয়া
- ছেলবন
- তোতকখালী
- নোয়াপাড়া
- বালুখালী
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০২২ সালের আদমশুমারি অনুযায়ী ছনুয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৬৬.৭০%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[২]
- মাদ্রাসা[৩]
- উপকূলীয় ছনুয়া কাদেরিয়া হোছাইনিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- খুদুকখালী মোহাজের কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছনুয়া খাইরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছনুয়া মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোট ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তোতকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালুখালী মোছাদ্দেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মদিনাতুল মনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সেকান্দার ফকির সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী কালামিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ছনুয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঁশখালী-ছনুয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- মনু মিয়াজি বাড়ি জামে মসজিদ[৪]
- জমিদার মনু মিয়াজি বাড়ির পুরোনো ভবন[৪]
- জমিদার মনু মিয়াজি বাড়ির মসজিদের মিনার[৪]
- কাতেবী জামে মসজিদ[৪]
- মনু মিয়াজি জেটি ঘাট সংলগ্ন সমুদ্র সৈকত (বাঁশখালী সমুদ্র সৈকত এর অংশবিশেষ)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নুরুল আমিন (ভারপ্রাপ্ত)
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]
- মনোয়ার আলী (মনু) মিয়াজি– স্থানীয় জমিদার।
- খান বাহাদুর মৌলানা গোলাম কাদের চৌধুরী– ...।
- খান সাহেব মকবুল আলী চৌধুরী– কক্সবাজারের চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের স্থানীয় জমিদার; জন্মস্থান- ছনুয়া।
- ডা. মাওলানা আব্দুল জলিল– চিকিৎসক ও সমাজসেবক।
- আলহাজ্ব শরীফ সিকদার- স্থানীয় জমিদার
- রেজাউল হক চৌধুরী– রাজনীতিবিদ।
- জিল্লুল করিম শরিফী– রাজনীতিবিদ।
- আমিরুল হক ইমরুল কায়েস– চিত্রশিল্পী।
- মোহাম্মদ নুরুল আলম কাতেবী– সাবেক প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ বন বিভাগ; জন্মস্থান : কাতেব বাড়ী, ছনুয়া।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ছনুয়া ইউনিয়ন - ছনুয়া ইউনিয়ন"। chhanuaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - ছনুয়া ইউনিয়ন - ছনুয়া ইউনিয়ন"। chhanuaup.chittagong.gov.bd। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- 1 2 3 4 "বাঁশখালী উপজেলার দর্শনীয় স্থান"। www.banshkhali.chittagong.gov.bd। ৭ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৫।