বরকল ইউনিয়ন, চন্দনাইশ
| বরকল | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বরকল ইউনিয়ন, চন্দনাইশের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১১′৫৭″ উত্তর ৯১°৫৮′৮″ পূর্ব / ২২.১৯৯১৭° উত্তর ৯১.৯৬৮৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | চন্দনাইশ উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী |
| আয়তন | |
| • মোট | ২৫.৩২ বর্গকিমি (৯.৭৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২০,৪৬০ |
| • জনঘনত্ব | ৮১০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬২% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৮৩ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বরকল বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বরকল ইউনিয়নের আয়তন ৬,২৫৭ একর (২৫.৩২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরকল ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৪৬০ জন। এর মধ্যে পুরুষ ১০,৭১২ জন এবং মহিলা ৯,৭৪৮ জন। মোট পরিবার ৩,৯২৮টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চন্দনাইশ উপজেলার সর্ব-পশ্চিমে বরকল ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বরমা ইউনিয়ন, পূর্বে চন্দনাইশ পৌরসভা ও জোয়ারা ইউনিয়ন, উত্তরে পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন এবং পশ্চিমে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন, হাইলধর ইউনিয়ন ও সাঙ্গু নদী অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বরকল ইউনিয়ন চন্দনাইশ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পাঠানদণ্ডী
- কানাইমাদারী
- বরকল
- ইসলামাবাদ
- চামুদরিয়া
- সুচিয়া
ইতিহাস
[সম্পাদনা]বরকল ইউনিয়ন পূর্বে পটিয়া উপজেলাধীন ১৯নং বরকল ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। বর্তমানে চন্দনাইশ উপজেলাধীন ৪নং বরকল ইউনিয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরকল ইউনিয়নের সাক্ষরতার হার ৬২%।[১] এ ইউনিয়নে ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। |-মাধ্যমিক বিদ্যালয় -
- বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়
- বরকল আব্দুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়
- সূচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়
- চামুদরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা -
- বরকল সালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা
- পাঠান্দ্ডী তাহেরীয়া ছাবেরীয়া আলিম মাদ্রাসা
- হযরত হোসেন শাহ রহ: দাখিল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বরকল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চন্দনাইশ-বরকল সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]বরকল ইউনিয়নে ৩৯টি মসজিদ, ২টি ঈদগাহ ও ১১টি মন্দির রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]বরকল ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে চানখালী খাল।[২]
হাট-বাজার
[সম্পাদনা]বরকল ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল মৌলভীবাজার,,বাংলাবাজার।[৩]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]বরকল ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৪]
- হযরত মামুন খলিফা শাহী জামে মসজিদ
- কানকুন দীঘি
- বরকল-আনোয়ারা সংযোগ সেতু
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- হোসেন জিল্লুর রহমান –- অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী,
- পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:
- জনাব মোহাম্মদ মান্নান উদ্দীন,
- জনাব মোহাম্মদ হাবিবুর রহমান,
- জনাব মোহাম্মদ রশিদ আহম্মদ,
- জনাব মোহাম্মদ আবুল বসর,
- জনাব মাস্টার এ কে এম নাজিম উদ্দীন বিএসসি,
- জনাব মোহাম্মদ মোতাহের মিয়া
- চেয়ারম্যানগণের তালিকা[৬]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "খাল ও নদী - বরকল ইউনিয়ন - বরকল ইউনিয়ন"। barkalup.chittagong.gov.bd। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - বরকল ইউনিয়ন - বরকল ইউনিয়ন"। barkalup.chittagong.gov.bd। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - বরকল ইউনিয়ন - বরকল ইউনিয়ন"। barkalup.chittagong.gov.bd। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান - বরকল ইউনিয়ন - বরকল ইউনিয়ন"। barkalup.chittagong.gov.bd। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:- বরকল ইউনিয়ন - বরকল ইউনিয়ন"। barkalup.chittagong.gov.bd। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
