পশ্চিম ষোলশহর ওয়ার্ড
| পশ্চিম ষোলশহর | |
|---|---|
| চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
| ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড | |
| বাংলাদেশে পশ্চিম ষোলশহর ওয়ার্ডের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°২২′২১″ উত্তর ৯১°৪৯′৫৪″ পূর্ব / ২২.৩৭২৫০° উত্তর ৯১.৮৩১৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| শহর | চট্টগ্রাম |
| শাসক | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
| সংসদীয় আসন | চট্টগ্রাম-৮ |
| সরকার | |
| • কাউন্সিলর | ভারপাপ্ত কমিশনার (কাউন্সিলর): প্রশাসক। গত কমিশনার হাজী মোঃ মোবারক আলী ২০২৪ সালের অভ্যুত্থান এর পর থেকেই পলাতক। |
| আয়তন | |
| • মোট | ৩.১৬ বর্গকিমি (১.২২ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১,২৫,৫১৭ |
| • জনঘনত্ব | ৪০,০০০/বর্গকিমি (১,০০,০০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৬.৪% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪২১০ |
| এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
পশ্চিম ষোলশহর বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
আয়তন
[সম্পাদনা]পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আয়তন ৩.১৬ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মোট জনসংখ্যা ১,২৫,৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৬৪,৮৩২ জন এবং মহিলা ৬০,৬৮৫ জন। মোট পরিবার ২৪,৯৯৭টি।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে পশ্চিম ষোলশহর ওয়ার্ডের অবস্থান। এর পশ্চিমে ২নং জালালাবাদ ওয়ার্ড ও ৮নং শুলকবহর ওয়ার্ড, দক্ষিণে ৮নং শুলকবহর ওয়ার্ড, পূর্বে ৪নং চান্দগাঁও ওয়ার্ড ও ৩নং পাঁচলাইশ ওয়ার্ড এবং উত্তরে ৩নং পাঁচলাইশ ওয়ার্ড অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]পশ্চিম ষোলশহর ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৭নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঁচলাইশ থানার আওতাধীন এবং ২৮৫নং চট্টগ্রাম-৮ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[৩] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
- নাসিরাবাদ
- ষোলশহর
- মোহাম্মদপুর
- নাজিরপাড়া
- হামজারবাগ
- জঙ্গলপাড়া
- আলীনগর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সাক্ষরতার হার ৬৬.৪%।[২] এ ওয়ার্ডে ২টি মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
হামজারবাগ পাবলিক স্কুল এন্ড কলেজ
- প্রাথমিক বিদ্যালয়
- আলহাজ্ব এম নাজের রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদ নগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
অর্থনীতি
[সম্পাদনা]ব্যাংক
[সম্পাদনা]বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
| ক্রম নং | ব্যাংকের ধরন | ব্যাংকের নাম | শাখা | ব্যাংকিং পদ্ধতি | ঠিকানা |
|---|---|---|---|---|---|
| ০১ | রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক | জনতা ব্যাংক | আতুরার ডিপো শাখা[৪] | সাধারণ | আতুরার ডিপো, হাটহাজারী রোড |
| ০২ | মোহাম্মদপুর শাখা[৫] | সিরাজ শপিং কমপ্লেক্স (১ম তলা), ৮৫, মুরাদপুর | |||
| ০৩ | রূপালী ব্যাংক | বিবিরহাট কর্পোরেট শাখা[৬] | রহমান টাওয়ার (২য় তলা), ১নং রেল গেইট, মুরাদপুর | ||
| ০৪ | সোনালী ব্যাংক | আমিন জুট মিলস শাখা[৭] | আমিন জুট মিলস এলাকা, চট্টগ্রাম | ||
| ০৫ | বেসরকারি বাণিজ্যিক ব্যাংক | আইএফআইসি ব্যাংক | আতুরার ডিপো উপশাখা[৮] | সাধারণ | আজিজ টাওয়ার, বাসা নং ২১১৯/৩৯৮২, হাটহাজারী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম |
| ০৬ | মোহাম্মদপুর ইসমাঈল কলোনী উপশাখা[৯] | মোস্তাক ম্যানসন, বাসা নং ৪২৩/৮৩০, মোহাম্মদপুর রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম | |||
| ০৭ | ইস্টার্ন ব্যাংক | মুরাদপুর শাখা[১০] | জুমাইরাহ ফেয়ারমন্ট ট্রেড সেন্টার, ৩২৭ (পুরাতন), সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম | ||
| ১১ | আইসিবি ইসলামিক ব্যাংক | মুরাদপুর শাখা[১১] | ইসলামী শরিয়াহ্ ভিত্তিক | ৯৩, রাজা মিয়া মার্কেট (১ম তলা), সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম | |
| ১২ | আল-আরাফাহ ইসলামী ব্যাংক | মুরাদপুর শাখা[১২] | ৫৯, সিডিএ এভিনিউ, ইসলাম টাওয়ার, এশিয়ান হাইওয়ে, মুরাদপুর, চট্টগ্রাম | ||
| ১৩ | ইউনিয়ন ব্যাংক | মুরাদপুর শাখা[১৩] | টি এন্ড এস টাওয়ার, মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম | ||
| ১৪ | ইসলামী ব্যাংক বাংলাদেশ | সিডিএ এভিনিউ শাখা[১৪] | ২২৪/৩২৯, সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম | ||
| ১৫ | আতুরার ডিপো উপশাখা[১৫] | নূর টাওয়ার, বাসা নং ৩৯৬৯/৫০২০, হাটহাজারী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম | |||
| ১৬ | গ্লোবাল ইসলামী ব্যাংক | আতুরার ডিপো শাখা[১৬] | এইচ এস টাওয়ার, বাসা নং ১০০৬ (নতুন ১৩৬৪/২৪৯৯), হাটহাজারী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম | ||
| ১৭ | শাহ্জালাল ইসলামী ব্যাংক | মুরাদপুর শাখা[১৭] | ৮৫, মুরাদপুর, চট্টগ্রাম |
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- সৈয়দ ওয়ালিউল্লাহ –– কথা সাহিত্যিক।
- সৈয়দ হামজা খাঁ –– ইসলাম ধর্ম প্রচারক।
কাউন্সিলর
[সম্পাদনা]| কাউন্সিলর[১৮] | রাজনৈতিক দল | নির্বাচন সন |
|---|---|---|
| মোহাম্মদ মোবারক আলী | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০১৫ |
| মোহাম্মদ মোবারক আলী | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০২১ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পাঁচলাইশ থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭।
- ↑ "জনতা ব্যাংক, আতুরার ডিপো শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। ২৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "জনতা ব্যাংক, মোহাম্মদপুর শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। ২৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "রূপালী ব্যাংক, বিবিরহাট কর্পোরেট শাখা"। rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ "সোনালী ব্যাংক - আমিন জুট মিলস শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, আতুরার ডিপো উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, মোহাম্মদপুর ইসমাঈল কলোনী উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইস্টার্ন ব্যাংক, মুরাদপুর শাখা"। ebl.com.bd। ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "আইসিবি ইসলামিক ব্যাংক - মুরাদপুর শাখা"। icbislamic-bd.com। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- ↑ "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - মুরাদপুর শাখা"। al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- ↑ "ইউনিয়ন ব্যাংক - মুরাদপুর শাখা"। unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, সিডিএ এভিনিউ শাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, আতুরার ডিপো উপশাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, আতুরার ডিপো শাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২২।
- ↑ "শাহ্জালাল ইসলামী ব্যাংক - মুরাদপুর শাখা"। sjiblbd.com। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ৩১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
- ↑ "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। www.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭।