বিষয়বস্তুতে চলুন

ওসমানপুর ইউনিয়ন, মীরসরাই

ওসমানপুর
ইউনিয়ন
ওসমানপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ওসমানপুর
ওসমানপুর
ওসমানপুর বাংলাদেশ-এ অবস্থিত
ওসমানপুর
ওসমানপুর
বাংলাদেশে ওসমানপুর ইউনিয়ন, মীরসরাইয়ের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯১°২৯′৫১″ পূর্ব / ২২.৮৬২২২° উত্তর ৯১.৪৯৭৫০° পূর্ব / 22.86222; 91.49750 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  প্রশাসকমাহফুজা জেরিন[]
আয়তন
  মোট২০.৩৭ বর্গকিমি (৭.৮৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৪,৬৪৫
  জনঘনত্ব৭২০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৮.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ওসমানপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

ওসমানপুর ইউনিয়নের আয়তন ৫,০৩৪ একর (২০.৩৭ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ওসমানপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৪,৬৪৫ জন। এর মধ্যে পুরুষ ৬,৬৪৫ জন এবং মহিলা ৮,০০০ জন। মোট পরিবার ৩,০৪৬টি।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

মীরসরাই উপজেলার উত্তর-পশ্চিমাংশে ওসমানপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে ইছাখালী ইউনিয়ন, পূর্বে জোরারগঞ্জ ইউনিয়নবারইয়ারহাট পৌরসভা, উত্তরে ধুম ইউনিয়ন এবং পশ্চিমে ফেনী নদীফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নসোনাগাজী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

ওসমানপুর ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[]

  • মরগাং
  • বৃন্দাবনপুর
  • পতেয়পুর
  • ওসমানপুর
  • রোকন্দিপুর
  • সাহেবপুর
  • বাঁশখালী
  • পাতাকোট
  • আজমপুর

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ওসমানপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.৪%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা[]
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[]
  • আল আমিন আইডিয়াল স্কুল
প্রাথমিক বিদ্যালয়
  • আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ওসমানপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাতাকোট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজী কামাল পাশা ভূঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

ওসমানপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক জোরারগঞ্জ-ওসমানপুর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

অর্থনীতি

[সম্পাদনা]

মীরসরাই তথা উত্তর চট্রগ্রামের মৎস্য বিপ্লব আরম্ভ হয় ১৯৯০ সালে এই ইউনিয়ন থেকে। এই ইউনিয়নের অধিকাংশ মানুষ কোন না কোন ভাবে মৎস্য চাষের সাথে যুক্ত।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

ওসমানপুর ইউনিয়নে ১৪টি মসজিদ[], ৯টি ঈদগাহ[] ও ২টি মন্দির[] রয়েছে।

খাল ও নদী

[সম্পাদনা]

ওসমানপুর ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে ফেনী নদী বা মুহুরী নদী[১০]

হাট-বাজার

[সম্পাদনা]

ওসমানপুর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল আজমপুর বাজার এবং বাঁশখালী মুহুরী প্রজেক্ট বাজার।[১১]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

ওসমানপুর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১২]

  • মুহুরী প্রজেক্ট স্লুইচ গেইট
  • পাতাকোট জগন্নাথ ধাম

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
চেয়ারম্যানগণের তালিকা[১৩]
ক্রম নং.চেয়ারম্যানের নামসময়কাল
০১ছালামত উল্লাহ১৯৭৭-১৯৭৯
০২সুবেদার আবদুল খালেক১৯৭৯-১৯৮১
০৩হুমায়ুন কবির১৯৮১-১৯৮৮
০৪মাইনুল ইসলাম১৯৮৮-২০০৩
০৫মোহাম্মদ নুরুল আমিন২০০৩-২০১১
০৬মোহাম্মদ মোজাম্মেল হক২০১১-২০১৬
০৭মফিজুল হক মাস্টার২০১৬-২০২৪

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক"নয়াদিগন্ত। ১৯ সেপ্টেম্বর ২০২৪। ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪
  2. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. 1 2 "৫নং ওচমানপুর ইউনিয়ন পরিষদ - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  4. "মাধ্যমিকবিদ্যালয় - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  5. "মাদ্রাসা - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  6. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  7. "মসজিদ - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  8. "ঈদগাহ - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  9. "মন্দির - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  10. "খাল ও নদী - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  11. "হাট বাজারের তালিকা - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  12. "দর্শনীয়স্থান - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭
  13. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]