বরুমছড়া ইউনিয়ন
| বরুমছড়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বরুমছড়া ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৯′৫৩″ উত্তর ৯১°৫২′৪৫″ পূর্ব / ২২.১৬৪৭২° উত্তর ৯১.৮৭৯১৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | আনোয়ারা উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল ইসলাম চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ) |
| আয়তন | |
| • মোট | ২৩.৯৯ বর্গকিমি (৯.২৬ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২০,০৬১ |
| • জনঘনত্ব | ৮৪০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৮.৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৭৮ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

বরুমছড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বরুমছড়া ইউনিয়নের আয়তন ৫,৯২৭ একর (২৩.৯৯ বর্গ কিলোমিটার)।[১] এটি আনোয়ারা উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বরুমছড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,০৬১ জন। এর মধ্যে পুরুষ ৯,৫৮২ জন এবং মহিলা ১০,৪৭৯ জন। মোট পরিবার ৩,৯১৩টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]আনোয়ারা উপজেলার দক্ষিণাংশে বরুমছড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে জুঁইদণ্ডী ইউনিয়ন ও বটতলী ইউনিয়ন; উত্তরে বারখাইন ইউনিয়ন; পূর্বে বারখাইন ইউনিয়ন এবং দক্ষিণে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ও সাঙ্গু নদী অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বরুমছড়া ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- বরুমছড়া
- নলদিয়া
- ভরাচর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরুমছড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৫%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- পশ্চিম বরুমচড়া আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয়
- বরুমছড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বরুমছড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক আনোয়ারা-বরুমছড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]বরুমছড়া ইউনিয়নে ৩২টি মসজিদ, ১০টি ঈদগাহ ও ৩টি মন্দির রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]বরুমছড়া ইউনিয়নের পূর্ব ও দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে টিন্টি খাল।[৪]
হাট-বাজার
[সম্পাদনা]বরুমছড়া ইউনিয়নের প্রধান হাট/বাজার হল কানু মাঝির হাট।[৫] এছাড়া রয়েছে সওদাঘর দীঘির পাড় (বিয়ান বাজার)।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- সাঙ্গু নদীর পাড়[৬]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: শামসুল ইসলাম চৌধুরী
- চেয়ারম্যানগণের তালিকা[৭]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | হাফেজ আহমদ | |
| ০২ | মোহাম্মদ ফয়েজ আহমদ | |
| ০৩ | এডভোকেট ফোরক মিয়া | |
| ০৪ | মোহাম্মদ ফেরদৌস টুণ্টু | |
| ০৫ | হুমায়ুন কবির আনছার | ২০০২-২০১৬ |
| ০৬ | মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী | ২০১৬-২০২২ |
| ০৭ | শামসুল ইসলাম চৌধুরী | ২০২২-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"। barumcharaup.chittagong.gov.bd। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"। barumcharaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"। barumcharaup.chittagong.gov.bd। ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"। barumcharaup.chittagong.gov.bd। ৫ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"। barumcharaup.chittagong.gov.bd। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বরুমচড়া ইউনিয়ন - বরুমচড়া ইউনিয়ন"। barumcharaup.chittagong.gov.bd। ২৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭।