পুঁইছড়ি ইউনিয়ন
| পুঁইছড়ি | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে পুঁইছড়ি ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°৫৪′৪১″ উত্তর ৯১°৫৭′১৩″ পূর্ব / ২১.৯১১৩৯° উত্তর ৯১.৯৫৩৬১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | বাঁশখালী উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মো. তারেকুর রহমান |
| আয়তন | |
| • মোট | ৪৩.৭৬ বর্গকিমি (১৬.৯০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ৪২,১৫০ |
| • জনঘনত্ব | ৯৬০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৪.৮৮ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৯১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

পুঁইছড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]পুঁইছড়ি ইউনিয়নের আয়তন ১০,৮১২ একর (৪৩.৭৬ বর্গ কিলোমিটার)।[১] আয়তনের দিক থেকে এটি বাঁশখালী উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের আদমশুমারি অনুযায়ী পুঁইছড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা ৪২,১৫০ জন। এর মধ্যে পুরুষ ২১,২৪২ জন এবং মহিলা ২০,৯০৮ জন। মোট পরিবার ৮,৮৬৯টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বাঁশখালী উপজেলার দক্ষিণাংশে পুঁইছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ছনুয়া ইউনিয়ন ও শেখেরখীল ইউনিয়ন, উত্তরে চাম্বল ইউনিয়ন, পূর্বে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এবং দক্ষিণে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন ও পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]পুঁইছড়ি ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- মধ্যম পুঁইছড়ি
- দক্ষিণ পুঁইছড়ি
- পশ্চিম পুঁইছড়ি
- পূর্ব পুঁইছড়ি
- জঙ্গল পুঁইছড়ি
- দক্ষিণ নাপোড়া
- জঙ্গল নাপোড়া
- পশ্চিম নাপোড়া
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০২২ সালের আদমশুমারি অনুযায়ী পুঁইছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৬৪.৮৮%।[১] এ ইউনিয়নে ১টি সরকারি কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ[৩]
- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জঙ্গল নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি ইজ্জতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি ছোবহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি মাকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি সুলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুঁইছড়ি হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব পুঁইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]পুঁইছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঁশখালী-পেকুয়া সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]পুঁইছড়ি ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৫]
- পুঁইছড়ি লেক
- পুঁইছড়ি জমিদার বাড়ী ও দীঘি
- পশ্চিম পুইঁছড়ি আরবশাহ জমিদার বাড়ি
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মো. তারেকুর রহমান [৬]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - পুঁইছড়ি ইউনিয়ন - পুঁইছড়ি ইউনিয়ন"। puichhariup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "মাস্টার নজির আহমদ কলেজ - পুঁইছড়ি ইউনিয়ন - পুঁইছড়ি ইউনিয়ন"। puichhariup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয় - পুঁইছড়ি ইউনিয়ন - পুঁইছড়ি ইউনিয়ন"। puichhariup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - পুঁইছড়ি ইউনিয়ন - পুঁইছড়ি ইউনিয়ন"। puichhariup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "বাঁশখালীতে ইউপি নির্বাচন: ৭টি আ.লীগ, ৩টিতে বিদ্রোহী জয়ী"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২।