হাইলধর ইউনিয়ন
| হাইলধর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে হাইলধর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১১′১৭″ উত্তর ৯১°৫৬′৩৯″ পূর্ব / ২২.১৮৮০৬° উত্তর ৯১.৯৪৪১৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | আনোয়ারা উপজেলা |
| আয়তন | |
| • মোট | ১৫.৭২ বর্গকিমি (৬.০৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২৫,৩১৫ |
| • জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭৩.৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩৭৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
হাইলধর বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]হাইলধর ইউনিয়নের আয়তন ৩,৮৮৫ একর (১৫.৭২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হাইলধর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৩১৫ জন। এর মধ্যে পুরুষ ১১,৮৬৯ জন এবং মহিলা ১৩,৪৪৬ জন। মোট পরিবার ৪,৯৭৯টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]আনোয়ারা উপজেলার পূর্বাংশে হাইলধর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে বারখাইন ইউনিয়ন, আনোয়ারা ইউনিয়ন ও চাতরী ইউনিয়ন; উত্তরে বারখাইন ইউনিয়ন ও পরৈকোড়া ইউনিয়ন; পূর্বে পরৈকোড়া ইউনিয়ন, চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন ও বরমা ইউনিয়ন, সাঙ্গু নদী ও সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন এবং দক্ষিণে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]হাইলধর ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ১০টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- খাসখামা
- কুনিরবিল
- হেটিখাইন
- উত্তর ইছাখালী
- দক্ষিণ ইছাখালী
- গুজরা
- তেকোটা
- মালঘর
- হাইলধর
- পীরখাইন
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাইলধর ইউনিয়নের সাক্ষরতার হার ৭৩.৭%।[১] এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৩]
- খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়
- নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়
- পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয়
- বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র
- মাদ্রাসা
- আল জামিয়াতুল আরবিয়া বালক-বালিকা হাইলধর
- মালঘর আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর হাইলধর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুনির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাসখামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পীরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাইলধর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হেটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]হাইলধর ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক আনোয়ারা-হাইলধর সড়ক ও পরৈকোড়া-হাইলধর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
[সম্পাদনা]হাইলধর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে চাঁনখালী খাল, ইছাখালী-কোদালা খাল এবং ইউনুচ খাল।[৪]
হাট-বাজার
[সম্পাদনা]হাইলধর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মালঘর বাজার, ফকির হাট, পালের হাট এবং খোদার হাট।[৫]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]হাইলধর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৬]
- হযরত মিয়া হাজী দৌলত (রহ.) মাজার
- সাঙ্গু নদী
- ফকির হাঁট
- ফকিরার চর
- চাঁনখালী ঘাটঘর
- আখতারুজ্জামান চৌধুরীর কবর
- রহম আলী শাহী দরবার
- তিশরী ঘাট,কুনিরবিল
- হযরত পুতুন আলী শাহ রহ: এর মাজার শরীফ
- কুনিরবিল -হেটিখাইন -বরকল ব্রিজ সড়ক(চানখালী নদী ঘেঁষে)
- হযরত শায়ের মোহাম্মদ চৌধুরী রহ: এর মাজার শরীফ।(পূর্ব হেটিখাইন , ছিদ্দিক মাষ্টারের বাড়ি সংলগ্ন)
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- রিদুয়ান হৃদয় ––তরুণ সাংবাদিক,সাংস্কৃতিক, সংগঠক, আইটি উদ্যোক্তা ও রাজনীতিবিদ।
- আখতারুজ্জামান চৌধুরী –– রাজনীতিবিদ;
- সাইফুজ্জামান চৌধুরী –– রাজনীতিবিদ এবং মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়।
- মাষ্টার মীর আহমদ চৌধুরী - প্রবীণ শিক্ষাবিদ
- হযরত শায়ের মোহাম্মদ চৌধুরী (রহ:) -শিক্ষাবিদ, দরবেশ ,দানবীর ও সমাজ সংস্কারক
- মাষ্টার মোহাম্মদ ছিদ্দিক আহমদ‐-শিক্ষাবিদ, সমাজ সংস্কারক
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মুহাম্মদ কলিম উদ্দীন চৌধুরী।
| চেয়ারম্যানগণের তালিকা | ||
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | নবাব উদ্দীন চৌধুরী | ১৯৭৪-১৯৭৬ |
| ০২ | আখতারুজ্জামান চৌধুরী | ১৯৭৭-১৯৮৪ |
| ০৩ | আবুল বশর চৌধুরী | ১৯৮৪-১৯৯২ |
| ০৪ | রেজাউল করিম চৌধুরী | ১৯৯২-১৯৯৮ |
| ০৫ | ফরিদুল আলম চৌধুরী | ১৯৯৮-২০০৩ |
| ০৬ | মোহাম্মদ শাহজাহান চৌধুরী | ২০০৩-২০১৬ |
| ০৭ | মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী | ২০১৬-২০২১ |
| ০৮ | মুহাম্মদ কলিম উদ্দিন চৌধুরী | ২০২২-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হাইলধর ইউনিয়ন - হাইলধর ইউনিয়ন"। haildharup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - হাইলধর ইউনিয়ন - হাইলধর ইউনিয়ন"। haildharup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - হাইলধর ইউনিয়ন - হাইলধর ইউনিয়ন"। haildharup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - হাইলধর ইউনিয়ন - হাইলধর ইউনিয়ন"। haildharup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - হাইলধর ইউনিয়ন - হাইলধর ইউনিয়ন"। haildharup.chittagong.gov.bd। ৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ↑ "জীবন যুদ্ধে হার না মানা এক তরুণ রিদুয়ান হৃদয়"। NewsDay24 (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৫।
