উত্তর মধ্য হালিশহর ওয়ার্ড
| উত্তর মধ্য হালিশহর | |
|---|---|
| চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
| ৩৭নং উত্তর মধ্য হালিশহর ওয়ার্ড | |
| বাংলাদেশে উত্তর মধ্য হালিশহর ওয়ার্ডের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১৮′৫৩″ উত্তর ৯১°৪৬′২৫″ পূর্ব / ২২.৩১৪৭২° উত্তর ৯১.৭৭৩৬১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| শহর | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
| সরকার | |
| • কাউন্সিলর | মোহাম্মদ আব্দুল মান্নান |
| • সংরক্ষিত কাউন্সিলর | আফরোজা জহুর (আফরোজা কালাম) |
| আয়তন | |
| • মোট | ৪.১০ বর্গকিমি (১.৫৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৪১,৯৯৮ |
| • জনঘনত্ব | ১০,০০০/বর্গকিমি (২৭,০০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭০.২% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪২১৫ |
| এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
উত্তর মধ্য হালিশহর বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
আয়তন
[সম্পাদনা]উত্তর মধ্য হালিশহর ওয়ার্ডের আয়তন ৪.১০ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর মধ্য হালিশহর ওয়ার্ডের মোট জনসংখ্যা ৪১,৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ২১,৭৭৭ জন এবং মহিলা ২০,২২১ জন। মোট পরিবার ৮,৮৪১টি।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশ্চিমাংশে উত্তর মধ্য হালিশহর ওয়ার্ডের অবস্থান। এর উত্তরে ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড, পূর্বে ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড, দক্ষিণে ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড ও ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]উত্তর মধ্য হালিশহর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৭নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর থানার আওতাধীন। এটি ২৮৮নং চট্টগ্রাম-১১ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[৩]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর মধ্য হালিশহর ওয়ার্ডের সাক্ষরতার হার ৭০.২%।[২] এ ওয়ার্ডে ১টি স্কুল এন্ড কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আনন্দবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফাতেমা বেগম রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী জাকারিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- হালিশহর মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হালিশহর মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- সমুদ্র সৈকত
কাউন্সিলরবৃন্দ
[সম্পাদনা]| কাউন্সিলর[৪] | রাজনৈতিক দল | দায়িত্বকাল |
|---|---|---|
| মোহাম্মদ আব্দুল মান্নান | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০২১-বর্তমান |
| আফরোজা জহুর (আফরোজা কালাম) | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০০০-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বন্দর থানা (চট্টগ্রাম মেট্রোপলিটন) - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৭।
- ↑ "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। www.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৭।