শুধু জগতের সামনে ভারতকে পরিচিত করা নয়, যাতে ভারতের মর্মবাণী ভারতবাসীর হৃদয়ঙ্গম হয় তাই হবে প্রকৃত সাধনা। এটাই বর্তমানে কর্তব্য।
- ভগিনী নিবেদিতা
| জীবনের ধ্রুবতারা |

|
|
নিরুদ্যম অবকাশ শূন্য শুধু, শান্তি তাহা নয়,
যে-কর্মে রয়েছে সত্য, সে-কর্মে শান্তির পরিচয়।
রবীন্দ্রনাথ ঠাকুর |
| আমার ভাষা |
|
|
|
|

⇔
 |
এ ব্যবহারকারী একজন অনুবাদক যিনি অনুবাদ প্রকল্পে ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন। |
|
| আমার পরিচিতি |
|
|
 |
এ ব্যবহারকারী ডান-হাতি। |
|
|
|
 |
এই ব্যবহারকারী একজন পুরুষ। |
|
 |
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করে। |
|
|
|
নমষ্কার,
বাংলা উইকিপিডিয়ায় আমার ব্যবহারকারী পৃষ্ঠায় আপনাকে স্বাগত জানাই।
আমি অর্ণব দত্ত, একজন ভারতীয় বাঙালি উইকিপিডিয়ান। আদি নিবাস বাঁকুড়া জেলা। জন্ম, শিক্ষা ও কর্মক্ষেত্র কলকাতা। বিশ্বকোষ বস্তুটির সঙ্গে ভালবাসা আবাল্য। আর উইকিপিডিয়ার সঙ্গে আমার সম্পর্ক বিগত প্রায় আড়াই বছর। ইংরেজি উইকিপিডিয়ায় প্রথম দিকে টুকটাক অবদান রাখলেও, এখন পুরোপুরিই বাংলা উইকিপিডিয়ায় কাজ করি। আমার পড়াশোনা ও লেখালিখির নির্দিষ্ট ক্ষেত্রটি হল সাহিত্য, ইতিহাস, ধর্মতত্ত্ব (মূলত ভারতীয় ধর্মগুলি), ভারততত্ত্ব, বঙ্গবিদ্যা (মূলত পশ্চিমবঙ্গ-বিষয়ক), সংগীত, ভূগোল, চলচ্চিত্র-নাটক, লোকসংস্কৃতি, গ্রিক পুরাণ, রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি। জন্মশহর কলকাতা এবং প্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও রয়েছে বিশেষ আগ্রহ। আর এই সকল বিষয়ে উইকি-নিবন্ধ সৃষ্টি করে আমি যা আনন্দ পাই, তা আর কোনো কাজেই পাই না। আমি সাধারণত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রবর্তিত বানান ও ভাষারীতির অনুসারী (তবে অন্ধভাবে নয়)। উইকিপিডিয়া ছাড়া আমি সক্রিয় উইকিসংকলনেও। সুযোগ পেলেই সেখানে আমার ব্যক্তিগ্রহ সংগ্রহ থেকে নানা দুষ্প্রাপ্য রচনা তুলে দিই। ফটোগ্রাফির প্রতিও কিঞ্চিৎ অনুরাগ রয়েছে। উইকিমিডিয়ায় আমার ক্ষুদ্র ফটোগ্রাফির সংগ্রহটিও ইচ্ছে করলে দেখতে পারেন। ব্যক্তিজীবনে ভালবাসি বই, গান আর সিনেমা (ফ্যান্টাসি চলচ্চিত্র)। নেশা ব্যক্তিগত লাইব্রেরিতে অনেক রাত অবধি কাটানো। আর বিশেষ শখ হাজার বছরের বাংলা কবিতা এবং অতি-পুরনো চিরহরিৎ বাংলা গান সংগ্রহ।
"ছেলেবেলায় বাড়িতে খানকতক বিশ্বকোষ গোছের বই দেখেছি। তার মধ্যে দুখানা বই আমার মনে বিশেষ রেখাপাত করে। একটা দেব সাহিত্য কুটিরের বিশ্বপরিচয় ; আর অপরটি এক সেকেলে পাতা ছেঁড়া বাংলা বুক অফ নলেজ। প্রথম বইটা বাবার প্রায় সমবয়সী, সেই অর্থে আমার পিতৃতুল্য। আর দ্বিতীয় বইটা বাবাই কখনও কিনে এনেছিল ফুটপাত থেকে। এই বইটার নকলেই আমি একখানা ডায়েরিতে লিখে ফেলেছিলাম আমার নিজের গোটা একটা বিশ্বকোষ। তখন কাঁচা বয়স। সাবধানে রাখতে পারিনি সেই ডায়েরি। ফলত হারিয়ে যায় পেনসিলে লেখা সেই মূল্যবান পাণ্ডুলিপি। কিন্তু যেটা হারিয়ে যায়নি, সেটা হল বিশ্বকোষের প্রতি অকৃত্রিম ভালবাসা। পরে বাড়িতে অনেকগুলি বিশ্বকোষজাতীয় বই কেনা হয় - বাংলা ইংরেজি দুই ভাষাতেই। মনের খোরাক জোগাতে সেগুলো গোগ্রাসে পড়তাম। আর সেই কারণেই বেশি সময় লাগল না উইকিপিডিয়ার বাংলার সঙ্গে সখ্য গড়ে উঠতে। ১৫ অগস্ট, ২০০৮। দিনটা মনে রাখার। এই দিন সকালেই উইকিপিডিয়ার পাতায় নিজের প্রথম সম্পাদনাটি ভুক্ত করি আমি - চর্যাপদ নিবন্ধের ভূমিকাটি। তার পরের ঘটনা আমার জীবনে ইতিহাস..." (স্বলিখিত উইকিপিডিয়া ও আমি থেকে)
জীবনের ধ্রুবতারা
যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভাল হইবে না। লেখা ভাল হইলে যশ আপনি আসিবে।... যদি মনে এমন বুঝিতে পারেন যে, লিখিয়া দেশের বা মনুষ্যজাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। যাঁহারা অন্য উদ্দেশ্যে লেখেন, তাঁহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নীচ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে।
—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, "বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন"
-
দুই বাংলার একাংশ পশ্চিমবঙ্গকে তুলে ধরা, এবং বিপুল উৎসাহে অসংখ্য ভুক্তি শুরু করার জন্য আপনাকে এই উইকিপদক দিলাম। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
-
পশ্চিমবঙ্গের সাহিত্য ও সংস্কৃতি সম্বন্ধে অসীম উদ্যমে বহু নিবন্ধ শুরু করার জন্য অর্ণবকে এই বিশেষ জাতীয় তারকা পদক দিলাম।--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৬:৩৩, ২২ এপ্রিল ২০০৯ (UTC)
-
জোর বিতর্কের মধ্যেও মাথা ঠাণ্ডা রেখে আবেগের বদলে যুক্তিমূলক কথায় নিয়ন্ত্রিত থাকার জন্য আপনাকে এই উইকিপদক দিলাম। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০০:৩৬, ৫ জানুয়ারি ২০১০ (UTC))
-
অর্ণবের ভারত বিষয়ক নিবন্ধসমূহে অনবদ্য অবদানের ছোট্ট স্বীকৃতি স্বরূপ এই পদক দেওয়া হল।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
-
পশ্চিমবঙ্গ ও তৎসংশ্লিষ্ট বিষয়, ভারতের ইতিহাস, সাহিত্য ও আর্থ-সামাজিক বিষয়ে বাংলা উইকিপিডিয়ায় অসামান্য অবদান রাখায় অর্ণবদাকে এই উইকিপদক দেয়া হল। -- তানভির (আলাপ) ১৫:৩৪, ৩ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)
[সম্পাদনা] দীর্ঘমেয়াদি কাজ
ঋ; টেমপ্লেট:ঋগ্বেদ
- ক
- জ
- প
- ভ
- ম
- হ
আমি যেসব পাতায় সর্বাধিক অবদান রেখেছি বা যেসব পাতা সৃষ্টি করেছি, সেগুলির লিঙ্ক নিচে দেওয়া হল।
- ব্যবহারকারী:Jonoikobangali/খেলাঘর
যাবৎ বাঁচি, তাবৎ শিখি - রামকৃষ্ণ পরমহংস
[সম্পাদনা] ভারতীয় উপকূলরক্ষী বাহিনী
| Indian Coast Guard |
|
|
| Flag of the Indian Coast Guard. |
|
|
টেমপ্লেট:অর্ণব খেলাঘর
[সম্পাদনা] ব্যবহারকারী পাতা
|
আজকের নির্বাচিত ছবি
উইকিপিডিয়া ও আমি
ছেলেবেলায় বাড়িতে খানকতক বিশ্বকোষ গোছের বই দেখেছি। তার মধ্যে দুখানা বই আমার মনে বিশেষ রেখাপাত করে। একটা দেব সাহিত্য কুটিরের বিশ্বপরিচয় ; আর অপরটি এক সেকেলে পাতা ছেঁড়া বাংলা বুক অফ নলেজ। প্রথম বইটা বাবার প্রায় সমবয়সী, সেই অর্থে আমার পিতৃতুল্য। আর দ্বিতীয় বইটা বাবাই কখনও কিনে এনেছিল ফুটপাত থেকে। এই বইটার নকলেই আমি একখানা ডায়েরিতে লিখে ফেলেছিলাম আমার নিজের গোটা একটা বিশ্বকোষ। তখন কাঁচা বয়স। সাবধানে রাখতে পারিনি সেই ডায়েরি। ফলত হারিয়ে যায় পেনসিলে লেখা সেই মূল্যবান পাণ্ডুলিপি। কিন্তু যেটা হারিয়ে যায়নি, সেটা হল বিশ্বকোষের প্রতি অকৃত্রিম ভালবাসা। পরে বাড়িতে অনেকগুলি বিশ্বকোষজাতীয় বই কেনা হয় - বাংলা ইংরেজি দুই ভাষাতেই। মনের খোরাক জোগাতে সেগুলো গোগ্রাসে পড়তাম। আর সেই কারণেই বেশি সময় লাগল না উইকিপিডিয়ার বাংলার সঙ্গে সখ্য গড়ে উঠতে। ১৫ অগস্ট, ২০০৮। দিনটা মনে রাখার। এই দিন সকালেই উইকিপিডিয়ার পাতায় নিজের প্রথম সম্পাদনাটি ভুক্ত করি আমি - চর্যাপদ নিবন্ধের ভূমিকাটি। তার পরের ঘটনা আমার জীবনে ইতিহাস...
উইকিপিডিয়ায় এক বছর
১৪ অগস্ট, ২০০৮ - ১৪ অগস্ট, ২০০৯
 |
|
উইকিপদক |
| দুই বাংলার একাংশ পশ্চিমবঙ্গকে তুলে ধরা, এবং বিপুল উৎসাহে অসংখ্য ভুক্তি শুরু করার জন্য আপনাকে এই উইকিপদক দিলাম। --রাগিব (আলাপ |
 |
|
উইকিপদক |
| পশ্চিমবঙ্গের সাহিত্য ও সংস্কৃতি সম্বন্ধে অসীম উদ্যমে বহু নিবন্ধ শুরু করার জন্য অর্ণবকে এই বিশেষ জাতীয় তারকা পদক দিলাম।--সপ্তর্ষি(আলাপ |
|
নিরুদ্যম অবকাশ শূন্য শুধু, শান্তি তাহা নয়,
যে-কর্মে রয়েছে সত্য, সে-কর্মে শান্তির পরিচয়।
--- রবীন্দ্রনাথ ঠাকুর
|