আলিয়া বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলিয়া বিশ্ববিদ্যালয়
Kolkata Taltala2.jpg
Established ১৭৮১ (মাদ্রাসা আলিয়া)
২০০৮ (আলিয়া বিশ্ববিদ্যালয়)
ধরণ ইসলামি বিশ্ববিদ্যালয়
চ্যান্সেলর পশ্চিমবঙ্গের রাজ্যপাল (পদাধিকার বলে)
ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ সামসুল আলম
অবস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ভারত
ক্যাম্পাস
সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
ওয়েবসাইট www.aliah.ac.in
150px

আলিয়া বিশ্ববিদ্যালয় (পূর্বতন কলকাতা মাদ্রাসা কলেজ বা মাদ্রাসা আলিয়া) পশ্চিমবঙ্গের একটি ইসলামি বিশ্ববিদ্যালয়। ১৭৮১ সালে বেঙ্গল প্রেসিডেন্সির তদনীন্তন গভর্নর ওয়ারেন হেস্টিংস কলকাতা মহামেডান কলেজ নামে এই প্রতিষ্ঠানের স্থাপনা করেন। আরবি, ফারসি, ইসলামি ধর্মতত্ত্ব ও আইন পঠনপাঠনের উদ্দেশ্যে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালের পর এই কলেজে বাংলায় পঠনপাঠন শুরু হয়। ২০০৮ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বিল পাসের মাধ্যমে রাজ্য সরকার এই কলেজটিকে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করে। বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষাপ্রাঙ্গনটি কলকাতার তালতলা অঞ্চলের হাজী মহম্মদ মহসীন স্কোয়ারের (পূর্বতন ওয়েলেসলি স্কোয়ার) উত্তরে অবস্থিত।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] ইতিহাস

কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস (ব্রিটিশ গভর্নর ১৭৭২-৮৫)। প্রতিষ্ঠাকাল ১৭৮১;[১] মতান্তরে, ১৭৮০[২]। প্রথম দেড় বছর প্রতিষ্ঠানটি নিজস্ব খরচে চালান হেস্টিংস। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত বাংলা সরকার এটি পৃষ্ঠপোষকতা শুরু করে। কলকাতার বউবাজার অঞ্চলের বৈঠকখানায় এই কলেজের সূত্রপাত। পরে তালতলায় এর বর্তমান ঠিকানায় প্রতিষ্ঠানটি স্থানান্তরিত হয়।

উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে মাদ্রাসায় আর্থিক সংকট দেখা দিলে ১৮১৯ সালে কোম্পানি ক্যাপ্টেন এরোন নামে এক অবসরপ্রাপ্ত ব্রিটিশ সেনা আধিকারিককে নিয়োগ করেন মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটির রাজস্ব বোর্ডকে সহায়তা করার জন্য। ১৮৫০ সালে আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় গুরুতর সংকট দেখা দিলে অ্যালোয়েস স্প্রাঞ্জার নামে অপর এক ইউরোপীয়কে মাদ্রাসার শীর্ষে স্থাপন করা হয়।

প্রথম দিকে এই কলেজে আইন, জ্যোতির্বিদ্যা, যুক্তিবিজ্ঞান, দর্শন, পাটিগণিত, জ্যামিতি, ছন্দবিজ্ঞান, ব্যাকরণ, ধর্মতত্ত্ব ইত্যাদি পড়ানো হত। ১৮২৭ সালে চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক পি ব্রেটন এই কলেজে একটি মেডিক্যাল ক্লাস শুরু করেন। ১৮৩৬ সালে কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা পর্যন্ত এই ক্লাস এই কলেজেই নেওয়া হত।

১৯২৭ সালটি বাংলার মুসলমান সমাজের শিক্ষার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরই অন্যান্য মাদ্রাসার সঙ্গে কলকাতা মাদ্রাসাতেও আলিম, ফাজিল, কালিম, মুমতাজুল মুহাদ্দেসিন প্রভৃতি শিক্ষাক্রমের সূচনা ঘটে।

[সম্পাদনা] বিশ্ববিদ্যালয় স্বীকৃতিলাভ

আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রতীক

২০০৬ সালে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা মাদ্রাসাকে একটি কলেজের স্বীকৃতি দান করেন। কিন্তু এই স্বীকৃতি ছিল আংশিক। কারণ কলকাতা মাদ্রাসা সেই সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ছিল না। ২০০৮ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বিল পাস করে কলকাতা মাদ্রাসা কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হয়। এই বছর ৫ এপ্রিল মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আলিয়া বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। ধর্মতত্ত্ব, ভাষাতত্ত্ব, শিক্ষাবিজ্ঞান, নার্সিং, ফার্মেসি, গণস্বাস্থ্য পরিষেবা ও একাধিক বৃত্তিমূলক শিক্ষাক্রম শুরু করার কথা ঘোষণা করা হয়। তবে বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভারতীয় সাহিত্যইংরেজি সাহিত্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে স্থান পায়নি। ছয়টি ক্লাসরুম ও চারটি মাত্র অফিস ঘর সহ আলিয়া বিশ্ববিদ্যালয় এই মুহুর্তে বিশ্বের সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম। তবে সরকারি সহায়তায় পশ্চিমবঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের একাধিক সুবৃহৎ শিক্ষাপ্রাঙ্গন ও পরিকাঠামো গঠনের কাজ চলছে।

[সম্পাদনা] পাদটীকা

  1. Rahman, Fazlur. Islam & Modernity. The University of Chicago Press. United States:1982 ISBN 0-226-70284-7, 73-74
  2. "Calcutta Madrasa, The". Banglapedia.com. August 24, 2005

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ