পশ্চিমবঙ্গের রাজ্যপাল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নিয়মতান্ত্রিক প্রধান ও ভারতের রাষ্ট্রপতির প্রতিনিধি। রাষ্ট্রপতি পাঁচ বছরের মেয়াদে রাজ্যপাল নিয়োগ করে থাকেন। মহামান্য মায়ানকোটে কেলাথ নারায়ণন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল (দপ্তরকালের সূচনা ২৪ জানুয়ারি ২০১০)। রাজ্যপালের সরকারি বাসভবন রাজভবন।
রাজ্যপালগণের তালিকা [সম্পাদনা]
| # | নাম | দপ্তরকালের সূচনা | দপ্তরকালের সমাপ্তি |
| ১ | চক্রবর্তী রাজাগোপালাচারী | ১৯৪৬ | ১৯৪৮ |
| ২ | কৈলাশনাথ কাটজু | ১৯৪৮ | ১৯৫১ |
| ৩ | হরেন্দ্রকুমার মুখোপাধ্যায় | ১৯৫১ | ১৯৫৬ |
| ৪ | ফণিভূষণ চক্রবর্তী | ১৯৫৬ | ১৯৫৬ |
| ৫ | পদ্মজা নাইডু | ১৯৫৬ | ১৯৬৭ |
| ৬ | ধর্মবীর | ১৯৬৭ | ১৯৬৯ |
| ৭ | দীপনারায়ণ সিনহা | ১৯৬৯ | ১৯৬৯ |
| ৮ | শান্তিস্বরূপ ধাওয়ান | ১৯৬৯ | ১৯৭১ |
| ৯ | অ্যান্টনি ল্যান্সলট ডায়াস | ১৯৭১ | ১৯৭৯ |
| ১০ | ত্রিভুবন নারায়ণ সিং | ১৯৭৯ | ১৯৮১ |
| ১১ | ভৈরব দত্ত পান্ডে | ১৯৮১ | ১৯৮৩ |
| ১৩ | অনন্ত প্রসাদ শর্মা | ১৯৮৩ | ১৯৮৪ |
| ১৩ | সতীশ চন্দ্র | ১৯৮৪ | ১৯৮৪ |
| ১৪ | উমাশংকর দীক্ষিত | ১৯৮৪ | ১৯৮৬ |
| ১৫ | নুরুল হাসান | ১৯৮৬ | ১৯৮৯ |
| ১৬ | টি ভি রাজেশ্বর | ১৯৮৯ | ১৯৯০ |
| ১৭ | নুরুল হাসান | ১৯৯০ | ১৯৯৩ |
| ১৮ | বি সত্যনারায়ণ রেড্ডি | ১৯৯৩ | ১৯৯৩ |
| ১৯ | কে ভি রঘুনাথ রেড্ডি | ১৯৯৩ | ১৯৯৮ |
| ২০ | এ আর কিদোয়াই | ১৯৯৮ | ১৯৯৯ |
| ২১ | শ্যামলকুমার সেন | ১৯৯৯ | ১৯৯৯ |
| ২২ | বীরেন জে শাহ | ১৯৯৯ | ২০০৪ |
| ২৩ | গোপালকৃষ্ণ গান্ধী | ১৬ ডিসেম্বর, ২০০৪ | ১৬ ডিসেম্বর, ২০০৯ |
| ২৪ | দেবানন্দ কুঁয়ার (অস্থায়ী) | ১৭ ডিসেম্বর, ২০০৯ | ২৪ জানুয়ারি, ২০১০ |
| ২৫ | মায়ানকোটে কেলাথ নারায়ণন | ২৪ জানুয়ারি, ২০১০ | বর্তমান |