শৈবধর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শৈবধর্মের সর্বোচ্চ দেবতা শিব।

শৈবধর্ম বা শৈবপন্থ (সংস্কৃত: शैव पंथ) হিন্দুধর্মের চারটি প্রধান সম্প্রদায়ের অন্যতম (অন্য সম্প্রদায়গুলি হল বৈষ্ণবধর্ম, শাক্তধর্মস্মার্তধর্ম)। এই ধর্মের অনুগামীদের "শৈব" নামে অভিহিত করা হয়। শৈবধর্মে শিবকে সর্বোচ্চ দেবতা বলে মনে করা হয়; এই ধর্মের অনুগামীরা তাঁকেই সৃষ্টা, পালনকর্তা, ধ্বংসকর্তা, সকল বস্তুর প্রকাশ ও গোপনকর্তা বলে মনে করেন। ভারত, নেপালশ্রীলঙ্কায় শৈবধর্ম সুপ্রচলিত। দক্ষিণপূর্ব এশিয়ার মালয়েশিয়া, সিঙ্গাপুরইন্দোনেশিয়াতেও শৈবধর্মের প্রসার লক্ষিত হয়।

শৈবধর্মের প্রাচীন ইতিহাস নিরুপণের কাজটি দুঃসাধ্য।[১] শ্বেতাশ্বেতর উপনিষদ (৪০০-২০০ খ্রিষ্টপূর্বাব্দ) [২] শৈবধর্মের প্রথম সুসংহত দর্শনগ্রন্থ।[৩] গেভিন ফ্লাডের মতে:

... a theology which elevates Rudra to the status of supreme being, the Lord (Sanskrit: Īśa) who is transcendent yet also has cosmological functions, as does Śiva in later traditions.[৪]

গুপ্তযুগে (৩২০ – ৫০০ খ্রিষ্টাব্দ) পৌরাণিক হিন্দুধর্ম বিকাশলাভ করে। এই সময়ই শৈবধর্মের ব্যাপক প্রসার ঘটেছিল। ক্রমে পৌরাণিক উপাখ্যানের কথক ও গায়কদের মাধ্যমে এই ধর্ম সমগ্র উপমহাদেশে ছড়িয়ে পড়ে।[৫]

[সম্পাদনা] পাদটীকা

  1. Tattwananda 1984, p. 45.
  2. For dating to 400-200 BCE see: Flood (1996), p. 86.
  3. For Śvetāśvatara Upanishad as a systematic philosophy of Shaivism see: Chakravarti 1994, p. 9.
  4. Flood (1996), p. 153.
  5. For Gupta Dynasty (c. 320 - 500 CE) and Puranic religion as important to the spread across the subcontinent, see: Flood (1996), p. 154.

[সম্পাদনা] তথ্যসূত্র

Bhandarkar, Ramakrishna Gopal (1913). Vaisnavism, Śaivism, and Minor Religious Systems. প্রকাশক: Asian Educational Services. (New Delhi). আইএসবিএন 81-206-0122-X.  Third AES reprint edition, 1995.

Bhattacharyya (Editor), Haridas (1956). The Cultural Heritage of India. প্রকাশক: The Ramakrishna Mission Institute of Culture. (Calcutta).  Four volumes.

  • Chakravarti, Mahadev (1994), The Concept of Rudra-Śiva Through The Ages (Second Revised সম্পাদিত), প্রকাশক: Motilal Banarsidass, (Delhi), আইএসবিএন 81-208-0053-2 

Flood, Gavin (1996). An Introduction to Hinduism. প্রকাশক: Cambridge University Press. (Cambridge). আইএসবিএন 0-521-43878-0. 

Flood, Gavin (Editor) (2003). The Blackwell Companion to Hinduism. প্রকাশক: Blackwell Publishing Ltd.. (Malden, MA). আইএসবিএন 1-4051-3251-5. 

Keay, John (2000). India: A History. প্রকাশক: Grove Press. (New York). আইএসবিএন 0-8021-3797-0. 

  • Tattwananda, Swami (1984), Vaisnava Sects, Saiva Sects, Mother Worship (First Revised সম্পাদিত), প্রকাশক: Firma KLM Private Ltd., (Calcutta) 


[সম্পাদনা] বহিঃসংযোগ

টেমপ্লেট:Veerashaivism

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ