কংসাবতী প্রকল্প
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কংসাবতী প্রকল্প পশ্চিমবঙ্গের একটি জলাধার ও সেচ প্রকল্প। এই প্রকল্প কংসাবতী সেচ প্রকল্প বা কংসাবতী জলাধার প্রকল্প নামেও পরিচিত। ১৯৫৬ সালে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অঙ্গ হিসেবে বর্তমান পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও হুগলি জেলার ৩,৪৮৪.৭৭ বর্গকিলোমিটার এলাকায় জলসেচের উদ্দেশ্যে এই প্রকল্প চালু হয়।[১] এই প্রকল্পে কংসাবতী নদীর পাশাপাশি শিলাবতী ও ভৈরববাঁকি নদীর জলও সেচের কাজে ব্যবহৃত হয়।
প্রকল্পের অঙ্গ হিসেবে বাঁকুড়া জেলার খাতড়ার কাছে একটি ৩৮ মিটার উঁচু এবং ১০,০৯৮ মিটার লম্বা জলাধার নির্মাণ করা হয়েছে। মেদিনীপুর শহরের কাছে ১৮৭২ সালে নির্মিত কংসাবতীর একটি জলাধারও এই প্রকল্পের কাজে ব্যবহার করা হয়।[২]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ Irrigation & Waterways Dept - Irrigation Sector - Major Irrigation Projects - Kangasbati
- ↑ Bharatkosh