রিক রিঅর্ড্যান
| রিক রিঅর্ড্যান | |
|---|---|
দ্য ব্যাটল অফ দ্য ল্যাবিরিন্থ বইটির কপিতে সাক্ষররত রিঅর্ড্যান, ৩ নভেম্বর, ২০০৭ |
|
| জীবিকা | লেখক |
| ধরণ | কল্পসাহিত্য, গোয়েন্দা সাহিত্য, পৌরাণিক সাহিত্য |
| উল্লেখযোগ্য লেখনী | পার্সি জ্যাকসন অ্যান্ড দি অলিম্পিয়ানস সিরিজ |
|
প্রভাবান্বিত
|
|
|
www.rickriordan.com |
|
রিচার্ড রাসেল "রিক" রিঅর্ড্যান, জুনিয়র (জন্ম ৫ জুন, ১৯৬৪) [১] জনপ্রিয় পার্সি জ্যাকসন অ্যান্ড দি অলিম্পিয়ানস সিরিজের রচয়িতা। এছাড়াও তিনি প্রাপ্তবয়স্কদের জন্য ট্রেস ন্যাভারে রহস্য সিরিজ রচনা করেছেন[২] এবং পার্সি জ্যাকসন সিরিজ বিষয়ক সহায়ক প্রবন্ধ সংকলন ডেমিগডস অ্যান্ড মনস্টারস বইটির সম্পাদনায় সাহায্য করেছেন। স্কলাস্টিক কর্পোরেশন প্রকাশিত দ্য ৩৯ ক্লুজ সিরিজের প্রথম দশটি বই রচনাতেও তিনি সাহায্য করেন। উক্ত সিরিজের প্রথম বই দ্য মেজ অফ বোনস তাঁরই রচনা।[৩]
পরিচ্ছেদসমূহ |
জীবন[সম্পাদনা]
রিঅর্ড্যানের জন্ম টেক্সাসের সান অ্যান্টোনিওতে।[৪] ১৯৮৬ সালে ইংরেজি ও ইতিহাসে ডাবল-মেজর সহ অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে তিনি স্নাতক হন।[৫] পনেরো বছর ক্যালিফোর্নিয়া ও সান অ্যান্টোনিওর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন।[৬] ২০০২ সালে সেন্ট মেরি হলের প্রথম মাস্টার টিচার অ্যাওয়ার্ডে ভূষিত হন।[৭]
রিঅর্ড্যান একাধিক পুরস্কার-বিজয়ী লেখক।[৮] তিনি প্রাপ্তবয়স্কদের জন্য ট্রেস ন্যাভারে রহস্য সিরিজের রচয়িতা। তাঁর দ্য মেজ অফ বোনস বইটি ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার তালিকার শীর্ষে ছিল।[৯] তাঁর পার্সি জ্যাকসন অ্যান্ড দি অলিম্পিয়ানস সিরিজটি এক প্রাচীন গ্রিক দেবতার একালের ছেলের অ্যাডভেঞ্চারের গল্প। টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এই সিরিজের চলচ্চিত্র সত্ত্ব ক্রয় করেছে। এই কাহিনির ভিত্তিতে একটি চলচ্চিত্রও মুক্তি পেয়েছে ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি।[১০] রিক রিঅর্ড্যান সান অ্যান্টোনিওতে তাঁর স্ত্রী ও দুই পুত্রের সঙ্গে বাস করেন। রিঅর্ড্যান জানিয়েছিলেন যে তিনি মিশরীয় দেবদেবীদের নিয়ে একটি নতুন সিরিজ রচনার কাজে প্রবৃত্ত আছেন। এটি দ্য কেন ক্রনিকলস নামে আত্মপ্রকাশ করে। সিরিজের প্রথম বই দ্য রেড পিরামিড প্রকাশিত হয় ২০১০ সালের ৪ মে।[১১] রিঅর্ড্যান সান ডিয়েগো কমিক-কন ইন্টারন্যাশানাল ২০১০-এর নিয়মিত অতিথি।[১২]
সাহিত্যকর্ম[সম্পাদনা]
প্রকাশিত বই[সম্পাদনা]
পার্সি জ্যাকসন অ্যান্ড দি অলিম্পিয়ানস সিরিজ[সম্পাদনা]
- প্রথম সিরিজ
- দ্য লাইটনিং থিফ – ২৮ জুন, ২০০৫ (হার্ডকভার), ২৬ মার্চ, ২০০৬ (পেপারব্যাক)
- দ্য সি অফ মনস্টারস – ৩ মে, ২০০৬
- দ্য টাইটানস কার্স – ৬ মে, ২০০৮ (যুক্তরাষ্ট্র), ৩ জুলাই, ২০০৮ (যুক্তরাজ্য)
- দ্য টাইটান’স কার্স – ১ মে, ২০০৭
- দ্য ব্যাটল অফ দ্য ল্যাবিরিন্থ – ২৮ জুন, ২০০৫ (হার্ডকভার), ২৬ মার্চ, ২০০৬ (পেপারব্যাক)
- দ্য লাস্ট অলিম্পিয়ান – ৫ মে, ২০০৯
- সহকারী বই
- দ্য ডেমিগড ফাইলস – ১০ ফেব্রুয়ারি, ২০০৯
- ডেমিগডস অ্যান্ড মনস্টারস – ১০ ফেব্রুয়ারি, ২০০৯
- দি আলটিমেট গাইড – ১৯ জানুয়ারি, ২০১০
- চলচ্চিত্রায়ণ
দ্য ৩৯ ক্লুজ সিরিজ[সম্পাদনা]
- দ্য মেজ অফ বোনস – ৯ সেপ্টেম্বর, ২০০৮
- দ্য ব্ল্যাক বুক অফ বেরিড সিক্রেটস
ট্রেস ন্যাভারে সিরিজ[সম্পাদনা]
- বিগ রেড টেকুইলা – জুন, ১৯৯৭
- উইডোয়ার’স টু-স্টেপ – জুন, ১৯৯৮
- দ্য লাস্ট কিং অফ টেক্সাস – জানুয়ারি, ২০০০
- দ্য ডেভিল ওয়েন্ট ডাউন টু অস্টিন – জুন, ২০০১
- সাউথটাউন – এপ্রিল, ২০০৪
- মিসিং রোড – জুন, ২০০৫
- রেবেল আইল্যান্ড – অগস্ট, ২০০৭
দ্য কেন ক্রনিকল সিরিজ[সম্পাদনা]
- দ্য রেড পিরামিড – ৪ মে, ২০১০[১১]
অপ্রকাশিত[সম্পাদনা]
দ্য হিরোজ অফ অলিম্পাস সিরিজ[সম্পাদনা]
- দ্য লস্ট হিরো – ১২ অক্টোবর, ২০১০ [১১] (পার্সি জ্যাকসন অ্যান্ড দি অলিম্পিয়ানস সিরিজের সিকোয়েল)
পুরস্কার[সম্পাদনা]
- ১৯৯৮ – শামাস অ্যাওয়ার্ড ও অ্যান্টনি অ্যাওয়ার্ড বিগ রেড টেকুইলা বইটির জন্য।[৮]
- ১৯৯৯ – এডগার অ্যাওয়ার্ড (শ্রেষ্ঠ মৌলিক পেপারব্যাক) উইডোয়ার’স টু-স্টেপ বইটির জন্য।[১৩]
- ২০০৮ – মার্ক টয়েন অ্যাওয়ার্ড দ্য লাইটনিং থিফ বইটির জন্য।
- ২০০৯ – মার্ক টয়েন অ্যাওয়ার্ড দ্য সি অফ মনস্টারস বইটির জন্য।
- ২০০৯ – রেবেকা কডিল অ্যাওয়ার্ড দ্য লাইটনিং থিফ বইটির জন্য।
অতিরিক্ত পাঠ[সম্পাদনা]
- Art at Our Doorstep: San Antonio Writers and Artists featuring Rick Riordan. Edited by Nan Cuba and Riley Robinson (Trinity University Press, 2008).
পাদটীকা[সম্পাদনা]
- ↑ http://files.usgwarchives.net/tx/bexar/vitals/births/1964/bexab64i.txt
- ↑ "About the Author"। powells.com। সংগৃহীত 2009-11-12।
- ↑ Italie, Hillel (September 1, 2008)। "'Potter' publisher looks to promote next big thing"। FoxNews। সংগৃহীত 2009-04-26।
- ↑ "Rick Riordan ID Card"। সংগৃহীত 10 February 2010।
- ↑ The Alcalde। 89। Emmis Communications। March 2001। পৃষ্ঠা 84। http://books.google.com/books?id=Xc0DAAAAMBAJ&lpg=PP1&pg=PP1#v=onepage&q&f=false।
- ↑ "Rick Riordan"। Scholastic। সংগৃহীত 2009-04-26।
- ↑ "About the Author"। Hyperion Books for Children। সংগৃহীত 2009-11-12।
- ↑ ৮.০ ৮.১ "Big Red Tequila"। Powells Bookstore। সংগৃহীত 2009-04-26।
- ↑ "Children's Books"। New York Times। September 28, 2008। http://www.nytimes.com/2008/09/28/books/bestseller/bestchildren.html?scp=8&sq=rick%20riordan&st=cse। সংগৃহীত 2009-04-26।
- ↑ http://www.imdb.com/title/tt0814255/
- ↑ ১১.০ ১১.১ ১১.২ "The Heroes of Olympus, Book One: The Lost Hero (9781423113393): Rick Riordan: Books"। Amazon.com। 2009-09-09। সংগৃহীত 2010-05-31।
- ↑ SD Comic-Con '10 – Schedule for Saturday (7/24)
- ↑ "Edgar Allan Poe Awards"। book.consumerhelpweb.com। সংগৃহীত 2009-04-26।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- Official Rick Riordan Site
- Official Percy Jackson UK Site
- Miss Erin interview
- Starred Review of The Last Olympian
- Teen Libris interview
- রিক রিঅর্ড্যান এর কাজ — ওয়ার্ল্ডক্যাটের লাইব্রেরি ক্যাটালগ
|
|||||||||||||||||