সৎবন্ত সিংহ
|
|
এই নিবন্ধতে নগ্ন URL ব্যবহার করা হয়েছে। অনুগ্রহ করে নগ্ন URLগুলোকে সঠিকভাবে উৎসনির্দেশ করে নিবন্ধটির মানোন্নয়নে সহায়তা করুন, যাতে সূত্রের কাজের শিরোনাম, তারিখ, প্রকাশক এবং লেখকের নাম থাকবে, যেন নিবন্ধটি ভবিষ্যতের জন্য যাচাইযোগ্য থাকে। (এখানে বেশ কয়েকটি টেম্পলেট রয়েছে যা আপনাকে সহজেই তথ্যসূত্র ফরমেটিংয়ে সাহায্য করবে।) এই পাতাটি সমস্যাযুক্ত লিঙ্কগুলো খুঁজে বের করতে সাহায্য করবে। |
সৎবন্ত সিংহ দেওল (১৯৬২ – ১৯৮৯) ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর সৎবন্ত ও অপর দেহরক্ষী বিয়ন্ত সিংহ শ্রীমতী গান্ধীকে তাঁর বাসভবনে হত্যা করেন।
অপারেশন ব্লু স্টার চলাকালীন অমৃতসরের স্বর্ণমন্দিরে আশ্রয় নেওয়া বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযানের প্রতিশোধকল্পেই ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড সংঘটিত হয়। সৎবন্ত ও বিয়ন্ত একত্রে শ্রীমতী গান্ধীর বুকে ও পেট লক্ষ্য করে তেত্রিশবার গুলি চালায়। বিয়ন্ত সিংহ সর্বাগ্রে একটি এ. ৩৮ রিভলবার বার করে শ্রীমতী গান্ধীর পেটে তিনটি গুলি চালান। তিনি মাটিতে পড়ে গেলে সৎবন্ত নিজের স্টেন স্বয়ংক্রিয় অস্ত্রটির সাহায্যে তাঁর দেহে ত্রিশ রাউন্ড গুলি চালান।[১][২]
হত্যাকাণ্ডের অব্যবহিত পরেই অন্যান্য দেহরক্ষীদের গুলি চালনায় বিয়ন্ত নিহত হন। সৎবন্ত আত্মসমর্পণ করেন। তাঁকে গ্রেফতার করা হয় এবং পরে তিনি ও অপর ষড়যন্ত্রকারী কেহার সিং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। দণ্ডাদেশ কার্যকর হয় ১৯৮৯ সালের ৬ জানুয়ারি। সৎবন্তই ছিলেন শেষ ব্যক্তি যাঁকে দিল্লির তিহার জেলে ফাঁসি দেওয়া হয়।[৩][৪]
সৎবন্ত সিংহের জন্ম পাঞ্জাবের গুরদাসপুর জেলার আগোয়ান গ্রামে। তাঁর পিতা তারলোক সিংহ ছিলেন একজন কৃষক। ১৯৮৮ সালের ২ মে বীরসা সিংহের কন্যা সুরিন্দর কৌরের সঙ্গে সৎবন্তের বিবাহ হয়। এই সময় তিনি জেলে ছিলেন। [৫] তাঁর বাগদত্তা তাঁর অবর্তমানে একটি আনন্দ কারজে তাঁর ছবিকে বিবাহ করেন।
পরিচ্ছেদসমূহ |
অকালতখত ঘোষণাপত্র [সম্পাদনা]
২০০৮ সালের ৬ জানুয়ারি, অমৃতসরে অবস্থিত শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা অকালতখত সৎবন্ত সিংহ ও ইন্দিরা গান্ধীর অন্যান্য হত্যাকারীদের শিখধর্মের শহিদ বলে ঘোষণা করেন।[৬][৭][৮][৯]
পরবর্তী ঘটনা [সম্পাদনা]
ইন্দিরা হত্যাকাণ্ড সৎবন্ত সিংহের নিকটাত্মীয়দের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে।[১০] ফলে পাঞ্জাব থেকে দুটি লোকসভা নির্বাচনে তাঁরা জয়লাভ করে।[১১]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ http://www.time.com/time/magazine/article/0,9171,926929-2,00.html
- ↑ http://books.google.com/books?id=8QufTc6fAocC&pg=RA1-PA135&lpg=RA1-PA135&dq=Satwant+Singh+indira&source=bl&ots=p1_zpPzvuT&sig=T4rDS9m28MGpMCfGwgfitfhMry8&hl=en&ei=ZJ36Sf_uNaGgtgOoqoTOAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5
- ↑ http://www.nytimes.com/1989/01/06/world/india-hangs-two-sikhs-convicted-in-assassination-of-indira-gandhi.html
- ↑ http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/31/newsid_2464000/2464423.stm
- ↑ http://www.nytimes.com/1988/12/01/world/indira-gandhi-killers-to-be-hanged-friday.html
- ↑ http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=9640ce68-87e7-4f31-8106-e2d3752e35ac
- ↑ http://www.hindu.com/2008/01/07/stories/2008010762501200.htm
- ↑ http://www.indianexpress.com/news/indira-assassin-great-martyr-vedanti/258427/
- ↑ http://www.tribuneindia.com/2004/20040107/punjab1.htm#3
- ↑ http://www.geocities.com/asia_correspondent/india89assassinwifewt.html
- ↑ http://www.nytimes.com/1989/12/22/world/india-s-new-chief-given-a-go-ahead.html
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Articles needing cleanup
- All pages needing cleanup
- Articles needing link rot cleanup
- টেম্পলেটে অকার্যকর তারিখ পরামিতিসহ নিবন্ধসমূহ
- ভারতীয় শিখ
- ১৯৮৯-এ মৃত্যু
- ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি
- গুরদাসপুরের ব্যক্তিত্ব
- ভারতীয় হত্যাকারী
- ভারতীয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি
- ভারত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি
- বিংশ শতাব্দীর মৃত্যুদণ্ড
- ভারত কর্তৃক হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি
- হত্যাকাণ্ডে অভিযুক্ত ভারতীয়
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত হত্যাকারী
- ১৯৬২-এ জন্ম
- সরকারপ্রধানকে হত্যাকারী
- আততায়ী