জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা
National Institute of Open Schooling
ঠিকানা
ভারত
তথ্য
ধরন শিক্ষা বোর্ড
Motto সকলের জন্য শিক্ষা
প্রতিষ্ঠা ১৯৮৯ সালের ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কর্তৃক
শিক্ষার্থী সংখ্যা ১,৫০০,০০০
ওয়েবসাইট

জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা (বা এনআইওএস) ভারতের একটি বিদ্যালয় স্তরের শিক্ষাবোর্ড। ১৯৮৯ সালের ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এই বোর্ড প্রতিষ্ঠা করেন।[১] এটি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন বোর্ডদুটির মতোই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বোর্ড।

এই বোর্ডের বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীর সংখ্যা ১,৫০০,০০০। বোর্ডটি বর্তমানে বিশ্বের বৃহত্তম শিক্ষা বোর্ড।[২] কমনওয়েলথ অফ লার্নিংইউনেস্কোর সহযোগিতায় এই বোর্ড ভারত ও অন্য কয়েকটি উন্নয়নশীল দেশে মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠানের মানোন্নয়নের কাজে নিযুক্ত।[৩] ভারতের মধ্যে দিল্লি হায়দরাবাদ, পুনে, চণ্ডীগড়, কলকাতা, ভুবনেশ্বর (উপকেন্দ্র), কোচি, ভূপাল, ইলাহাবাদদেরাদুনে এই সংস্থার আঞ্চলিক কার্যালয় অবস্থিত।

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ