দি ইন্ডিয়ান এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দি ইন্ডিয়ান এক্সপ্রেস
377px-Indian-Expree.jpg
৪ অগস্ট, ২০০৯ তারিখের প্রচ্ছদপৃষ্ঠা
প্রকার দৈনিক সংবাদপত্র
ফরম্যাট বারলাইনার

মালিক ইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী
প্রকাশক ইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী
প্রধান সম্পাদক শেখর গুপ্ত
প্রতিষ্ঠাকাল ১৯৩১
ভাষা ইংরেজি
সদর দপ্তর ৯,১০ বাহাদুর শাহ জাফর মার্গ
নতুন দিল্লি, দিল্লি ১১০০০২
ভারত

ওয়েবসাইট: IndianExpress.com

দি ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের একটি দৈনিক ইংরেজি সংবাদপত্র। ১৯৩১ সালে চেন্নাইয়ের পি. বরদারাজুলু নাইডু এই সংবাদপত্রটি প্রথম প্রকাশ করেন। ১৯৯১ সাল পর্যন্ত এই সংবাদপত্রের মালিক ছিলেন রামনাথ গোয়েঙ্কা। ১৯৯১ সালের রামনাথ গোয়েঙ্কার মৃত্যুর পর ১৯৯৯ সালে গোয়েঙ্কাদের পারিবারিক বিবাদের ফলে এই পত্রিকার মালিকানা দ্বিধাবিভক্ত হয়ে যায়। গোষ্ঠীর একটি অংশ দক্ষিণ ভারত থেকে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস চালু করেন; অন্যদিকে উত্তর ভারতের সংস্করণটি মুম্বই থেকে প্রকাশিত হতে শুরু করে। এই সংস্করণটির নাম হয় "দি ইন্ডিয়ান এক্সপ্রেস"। ভারতের প্রত্যেকটি প্রধান শহর থেকে এই পত্রিকার সংস্করণ প্রকাশিত হয়। বর্তমানে এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ তথা সারা বিশ্বে প্রচারিত সংবাদপত্র।[১][২][৩]

দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটির মালিক ইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী। এই গোষ্ঠীর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর হলেন বিবেক গোয়েঙ্কা। গোষ্ঠীর অন্য একটি উল্লেখযোগ্য সংবাদপত্র হল দ্য ফাইনানসিয়াল এক্সপ্রেস যেটি মূলত ভারতের অর্থনীতি ও শেয়ারবাজার কেন্দ্রিক সংবাদপত্র। অন্যান্য প্রকাশনার মধ্যে স্ক্রিন নামে একটি সাপ্তাহিক বিনোদনমূলক পত্রিকা, মারাঠি দৈনিক লোকসত্তাহিন্দি দৈনিক জনসত্তা উল্লেখযোগ্য।

দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার আটটি সংস্করণ প্রকাশিত হয় – দিল্লি, মুম্বই, পুনে, কলকাতা, লুধিয়ানা, চণ্ডীগড়, লখনউআহমদাবাদ

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

টেমপ্লেট:Newspapers in India

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ