বাগদি
বাগদি একপ্রকার হিন্দু তফসিলি জাতিবিশেষ। দ্রাবিড়-বংশোদ্ভুত এই জাতিগোষ্ঠীর প্রধান বাসস্থান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম ইত্যাদি জেলায় প্রচুর সংখ্যায় বাগদিরা বাস করেন। এঁদের ভাষা বাংলা।[১][২][৩]
২০০১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে বাগদিদের সংখ্যা ২,৭৪০,৩৮৫। এঁরা রাজ্যের তফসিলি জাতি জনসংখ্যার মোট ১৪.৯ শতাংশ। বাগদিদের মধ্যে ৪৭.৭ শতাংশ শিক্ষিত – এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার ৬০.৪ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৩৪.৮ শতাংশ।[৪]
প্রাচীনকালে বাগদিরা ছিল পেশাদার যোদ্ধা জাতি। কিন্তু এঁদের কোনো কোনো শাখা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়ে। এই কারণে পরবর্তীকালে বাগদিদের দুষ্কৃতি উপজাতি বা ক্রিমিনাল ট্রাইব ঘোষণা করে হয়।[৫] যদিও অনেক ক্ষেত্রেই তাঁরা বিপথে চালিত হয়েছিলেন বা ভুল ভাবে তাঁদের কথা উপস্থাপিত হয়েছিল।[৬]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ Rahman, S M Mahfuzur। "Bagdi"। Banglapedia। Asiatic Society of Banglaadesh। সংগৃহীত 2009-06-29।
- ↑ O’Malley, L.S.S., Bengal District Gazaeteers, Bankura, pp. 65-67, 1995 edition, Government of West Bengal
- ↑ O’Malley, L.S.S., Bengal District Gazeteers, Birbhum, p.41, 1996 edition, Government of West Bengal
- ↑ "West Bengal, Census of India 2001, Data Highlights – The Scheduled Castes"। Office of the Registrar General, India। সংগৃহীত 2009-06-28।
- ↑ "Robbery"। boloji। সংগৃহীত 2009-06-29।
- ↑ "Profile Text"। Joshua Project। সংগৃহীত 2009-06-29।
|
|
|||||
|
|||||||||||||||||||||||||