বহরমপুর সদর মহকুমা
| বহরমপুর সদর মহকুমা | |
| — মহকুমা — | |
|
|
|
| স্থানাঙ্ক | 24°06′N 88°15′E / 24.10°N 88.25°E |
| দেশ | |
| রাজ্য | West Bengal |
| জেলা | মুর্শিদাবাদ |
| সদর | বহরমপুর |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
বহরমপুর সদর মহকুমা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি মহকুমা। এই মহকুমা বহরমপুর পুরসভা, বেলডাঙা পুরসভা এবং পাঁচটি সমষ্টি উন্নয়ন ব্লক (বহরমপুর, বেলডাঙা-১, বেলডাঙা-২, হরিহরপাড়া ও নওদা) নিয়ে গঠিত। উক্ত পাঁচটি ব্লকের অধীনে মোট ৬১টি গ্রাম পঞ্চায়েত ও তিনটি সেন্সাস টাউন রয়েছে। মহকুমার সদর বহরমপুর।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] এলাকা
বহরমপুর]] ও বেলডাঙা পুরসভা ছাড়া এই মহকুমায় বহরমপুর, বেলডাঙা-১, বেলডাঙা-২, হরিহরপাড়া ও নওদা নামে পাঁচটি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে।[১] মহকুমার তিনটি সেন্সাস টাউন হল কাশিমবাজার, গোয়ালজান ও গোরাবাজার।[২]
[সম্পাদনা] ব্লক
[সম্পাদনা] বহরমপুর ব্লক
বহরমপুর ব্লকের গ্রামীণ এলাকা ১৭টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল ভাকুরি-১, হরিদাসমাটি, নিয়াল্লিসপাড়া গোয়ালজান, রাঙামাটি চাঁদপাড়া, ভাকুরি-২, হাতিনগর, রাধারঘাট-২, ছাইঘাড়ি, মদনপুর, রাধারঘাট-১, সাতুই চৌরিগাছা, দৌলতাবাদ, মণীন্দ্রনগর, রাজধরপাড়া, গুরুদাসপুর, নওদাপানুর ও সাহাজাদপুর।[১] ব্লকের শহরাঞ্চল কাশিমবাজার, গোয়ালজান ও গোরাবাজার সেন্সাস টাউন তিনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি বহরমপুর টাউন ও দৌলতাবাদ থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর বহরমপুর।[৪]
[সম্পাদনা] বেলডাঙা-১ ব্লক
বেলডাঙা-১ ব্লকের গ্রামীণ এলাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বেগুনবাড়ি, চৈতন্যপুর-২, মহুলা-১, সুজাপুর-কুমারপুর, ভাবতা-১, দেবকুণ্ডু, মহুলা-২, ভাবতা-২, কাপাসডাঙা, মির্জাপুর-১, চৈতন্যপুর-১, মাদ্দা ও মির্জাপুর-২।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি বেলডাঙা থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর বেলডাঙা।[৪]
[সম্পাদনা] বেলডাঙা-২ ব্লক
বেলডাঙা-২ ব্লকের গ্রামীণ এলাকা ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আন্দুলবেড়িয়া-১, কাশীপুর, রামপাড়া-২, আন্দুলবেড়িয়া-২, রামনগর বাছড়া, শক্তিপুর, দাদপুর, সোমপাড়া-১, কামনগর, রামপাড়া-১ ও সোমপাড়া-২।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি রেজিনগর থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর শক্তিপুর।[৪]
[সম্পাদনা] হরিহরপাড়া ব্লক
হরিহরপাড়া ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বেহারিয়া, হরিহরপাড়া, মালোপাড়া, স্বরূপপুর, চোয়া, হুমাইপুর, রায়পুর, ধরমপুর, খিদিরপুর ও রুকুনপুর।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি হরিহরপাড়া থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর হরিহরপাড়া।[৪]
[সম্পাদনা] নওদা ব্লক
নওদা ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বালি-১, কেদারচাঁদপুর-১, নওদা, সারঙ্গপুর, বালি-২, কেদারচাঁদপুর-২, পাতিকাবাড়ি, চাঁদপুর, মধুপুর ও রাইপুর।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি নওদা থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর আমতলা।[৪]
[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র
সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে: [৫]
- বহরমপুর ব্লকের নিয়াল্লিসপাড়া গোয়ালজান, রাধারহাট-১, রাধারহাট-২ ও সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েত নবগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।
- বহরমপুর ব্লকের সুতাই চৌরিগাছা গ্রাম পঞ্চায়েতটি কান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
- বেলডাঙা-১ ব্লকের বেগুনবাড়ি, কাপাসডাঙা ও মির্জাপুর-১ গ্রাম পঞ্চায়েত এবং বেলডাঙা-২ ব্লকটি নিয়ে রেজিনগর বিধানসভা কেন্দ্র গঠিত।
- বেলডাঙা-১ ব্লকের ভাবতা-১, ভাবতা-২, দেবকুণ্ডু, মির্জাপুর-২, মহুলা-১ ও সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত, বেলডাঙা পুরসভা এবং বহরমপুর ব্লকের ভাকুরি-২, হরিদাসমাটি, নওদাপানুর, রাজধরপাড়া ও রাঙামাটি চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত নিয়ে বেলডাঙা বিধানসভা কেন্দ্র গঠিত।
- বহরমপুর পুরসভা এবং বহরমপুর ব্লকের ভাকুরি-১, দৌলতাবাদ, গুরুদাসপুর, হাতিনগর ও মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত নিয়ে বহরমপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
- হরিহরপাড়া ব্লক এবং বহরমপুর ব্লকের ছাইঘাড়ি ও মদনপুর গ্রাম পঞ্চায়েত দুটি নিয়ে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র গঠিত।
- নওদা ব্লক ও বেলডাঙা-১ ব্লকের চৈতন্যপুর-২, মহুলা-২, চৈতন্যপুর-১ ও মাদ্দা গ্রাম পঞ্চায়েত নিয়ে নওদা বিধানসভা কেন্দ্র গঠিত।
- নবগ্রাম বিধানসভা কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
- কান্দি, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর ও নওদা বিধানসভা কেন্দ্রগুলি বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
- হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রটি 'মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
[সম্পাদনা] পাদটীকা
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-22.
- ↑ ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-22.
- ↑ ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-22.
- ↑ ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ ৪.৪ Contact details of Block Development Officers. Murshidabad district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=EF। সংগৃহীত হয়েছে: 2008-12-27.
- ↑ Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 8–9,23. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-12.