ক্রিস ইভানস (অভিনেতা)
| ক্রিস ইভানস | |
|---|---|
ক্রিস ইভানস |
|
| জন্ম | ক্রিস্টোফার রবার্ট ইভানস |
| পেশা | অভিনেতা |
| কার্যকাল | ২০০০ - বর্তমান |
ক্রিস্টোফার রবার্ট "ক্রিস" ইভানস (জন্ম: ১৩ জুন, ১৯৮১ -) একজন আমেরিকান অভিনেতা। তিনি নট অ্যানাদার টিন মুভি, সেলুলার, স্ট্রিট কিংস, টিএমএনটি (ক্যাসে জোনস চরিত্রে কণ্ঠদানে) ও ফ্যান্টাসটিক ফোর (হিউম্যান টর্চ চরিত্রে) ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত।
পরিচ্ছেদসমূহ |
জীবনী [সম্পাদনা]
প্রথম জীবন [সম্পাদনা]
১৯৮১ সালের ১৩ জুন ম্যাসাচুয়েটস শহরের সাডবেরিতে জন্মগ্রহণ করেন ইভানস। তাঁর মা লিসা ছিলেন একজন নর্তকী, বাবা বব ইভানস ছিলেন দন্ত চিকিৎসক।[১] তাঁর দুই বোন, কার্লি ডুব্রে ও সান্না, যাকে শিশু অবস্থায় দত্তক নেওয়া হয় এবং এক ভাই স্কট। স্কট সোপ অপেরা ও একটি সোফ্যালিকের কনফেসনে কাজ করেন। ইভানস একজন ইতালীয় ও আইরিশ বংশোদ্ভুত এবং ধর্মসূত্রে ক্যাথোলিক।[২][৩][৪] ১৯৯৯ সালে তিনি লিঙ্কন-সাডবেরি রিজিওনাল হাইস্কুল থেকে গ্র্যাজুয়েট হন এবং গ্রাজুয়েশনের পর নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিকল্পনা করেন।
কেরিয়ার [সম্পাদনা]
হাইস্কুলে জুনিয়র বর্ষ সম্পূর্ণ করার পর ইভানস ব্রুকলিন শহরে চলে আসেন। এখানে তিন একটি কাস্টিং এজেন্সিতে ভর্তি হন এবং গ্রীষ্মকালীন অভিনয় কর্মসূচিতে অংশ নেন। এই গ্রীষ্মেই তাঁর সঙ্গে পরিচয় হয় এক এজেন্টের যিনি হাইস্কুল সম্পূর্ণ করার পর তাঁকে অভিনয় জগতে আসতে সাহায্য করেন। ইভানস বস্টন পাবলিক ও দ্য ফিউজিটিভ নামের দুটি টেলিভিশন ধারাবাহিকে ছোটখাট ভূমিকায় অভিনয় করেন। এরপর অপোজিট সেক্স নামে আর একটি টিভি ধারাবাহিকে অভিনয় করেন। তারপরই নট অ্যানাদার টিন মুভি চলচ্চিত্রে জ্যাক ওয়েলারের ভূমিকায় অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
নট অ্যানাদার টিন মুভি ছবির কাজ শেষ হয়ে গেলে ইভানস দ্য পারফেক্ট স্কোর ও সেলুলার ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করার সুযোগ পান। এই সময় এক্সিকিউটিভ প্রোডিউসার ডেভিড জনসনের সঙ্গে কয়েকটি স্বাধীন চলচ্চিত্রে অভিনয় করলে দর্শকরা ইভানসের চরিত্রের একটি ভিন্নতর দিক আবিষ্কার করেন। লন্ডন ছবিতে ইভানস ড্রাগের নেশায় আচ্ছন্ন সম্পর্কজনিত সমস্যায় জেরবার এক যুবকের ভূমিকায় অভিনয় করেন। ২০০৫ সালে একটি কমিক বই অবলম্বনে নির্মিত ছবি ফ্যান্টাসটিক ফোর-এ হিউম্যান টর্চ চরিত্রে অভিনয়ের সুযোগ পান ইভানস। ২০০৫ ইয়াং হলিউড অ্যাওয়ার্ডসে 'মেল সুপারস্টার অফ টুমরো' সম্মান পান ইভানস। ২০০৭ সালে ফ্যান্টাসটিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সার্ফার ছবিতেও জেরেমি স্টর্ম/হিউম্যান টর্চের চরিত্রে অভিনয় করেন। এই বছরই ড্যানি বয়েল পরিচালিত কল্পবিজ্ঞান চলচ্চিত্র সানশাইন-এ এক মহাকাশচারী ইঞ্জিনিয়ারের চরিত্রে দেখা যায় তাঁকে।
২০০৮ সালে ইভানস কিয়ানু রিভস-এর সঙ্গে স্ট্রিট কিংস ছবিতে অভিনয় করেন। এই বছরই ব্রিস ডালাস হাওয়ার্ড, এলেন বারস্টিন ও ডেভিড স্ট্র্যাথাইর্ন-এর সঙ্গে অভিনয় করেন দ্য লস অফ আ টিয়ারড্রপ ডায়মন্ড ছবিতে। এই ছবিটি টেনেসি উইলিয়াম রচিত একটি নাটক অবলম্বনে নির্মিত হয়। ২০০৯ সালে কল্পবিজ্ঞান থ্রিলার পুশ[৫] ছবিতে ডাকোটা ফ্যানিং ও ক্যামিলা বেলের সঙ্গে দেখা যায় ইভানসকে। ইভানস নিজের লড়াই দৃশ্যগুলি নিজেই অভিনয় করেন। যেগুলি বেশ কয়েক সপ্তাহ ধরে চলচ্চিত্রায়িত হয়।[৬] পুশ ছবিতে তাঁর চরিত্রটি নিয়ে দি অ্যাডভোকেট-এ তাঁর সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়।[৭]
ফিল্মোগ্রাফি [সম্পাদনা]
| Year | Film | Role | Other notes |
|---|---|---|---|
| 2000 | The Newcomers | Judd | |
| 2001 | Not Another Teen Movie | Jake Wyler | Main character |
| 2002 | Eastwick | Adam | TV film |
| 2003 | The Paper Boy | Ben | |
| 2004 | The Perfect Score | Kyle | |
| Cellular | Ryan | ||
| 2005 | The Orphan King | Seth King | |
| Fierce People | Bryce | ||
| Fantastic Four | Johnny Storm / Human Torch | Nominated-MTV Movie Award for Best On-Screen Team | |
| London | Syd | ||
| 2007 | TMNT | Casey Jones | Voice |
| Sunshine | Mace | ||
| Fantastic Four: Rise of the Silver Surfer | Johnny Storm / Human Torch | Nominated-Teen Choice Award for Choice Movie Actor: Action Adventure Nominated-Teen Choice Award for Choice Movie: Rumble |
|
| The Nanny Diaries | Harvard Hottie | ||
| Battle for Terra | Stewart Stanton | Voice | |
| 2008 | Street Kings | Detective Paul Diskant | |
| The Loss of a Teardrop Diamond | Jimmy | ||
| 2009 | Push | Nick Gant | Main character |
| 2010 | Scott Pilgrim vs. the World | Lucas Lee | filming |
| Kill Your Darlings | Jack Kerouac | pre-production | |
| Year | Television appearance | Role | Other notes |
| 2000 | Opposite Sex | Cary Baston | Eight episodes, main character |
| The Fugitive | Zack | "Guilt" | |
| 2001 | Boston Public | Neil Mavromates | "Chapter Nine" |
| 2003 | Skin | Brian | "Pilot" |
| 2008 | Robot Chicken | various | Voice, "Monstourage" |
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Keck, William (September 9, 2004)। "Chris Evans' career ready to sizzle"। USA Today। http://www.usatoday.com/life/people/2004-09-09-chris-evans_x.htm। সংগৃহীত 2007-12-10।
- ↑ "Meet curious Chris"। Deccan Herald। archived from the original on 2007-09-29। http://web.archive.org/web/20070929125532/http://www.deccanherald.com/Content/May272007/enter200705263888.asp। সংগৃহীত 2009-06-08।
- ↑ "Chris-EvansV.net"। http://www.chris-evansv.net/exclusiveq&a.php। সংগৃহীত 2009-06-08।
- ↑ "Sunshine - Chris Evans interview - Your London Reviews"। IndieLondon। http://www.indielondon.co.uk/Film-Review/sunshine-chris-evans-interview। সংগৃহীত 2009-06-08।
- ↑ "Chris Evans in PUSH, Video Clip"। http://entertainment.aol.ca/article/exclusive-clip-from-push/484747/। সংগৃহীত 2009-06-08।
- ↑ "Push Comes to Shove for Chris Evans"। Parade (magazine)। February 4, 2009। http://www.oregonlive.com/celebrity-news/index.ssf/2009/02/push_comes_to_shove_for_chris.html। সংগৃহীত 2009-05-03।
- ↑ "A-List: Chris Evans"। http://www.advocate.com/exclusive_detail_ektid70341.asp। সংগৃহীত 2009-06-08।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Chris Evans — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- Chris Evans video interview with stv.tv/movies, for Fantastic Four: Rise of the Silver Surfer