অগ্নি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অগ্নি
Agni god of fire.jpg
অধিকার আগুন
দেবনাগরী अग्नि
গোত্র দেব
দাম্পত্যসঙ্গী স্বাহা
বাহন মেষ

অগ্নি (সংস্কৃত: अग्नि) হলেন একজন হিন্দু দেবতা। তিনি অন্যতম গুরুত্বপূর্ণ বৈদিক দেবতা। অগ্নি আগুনের দেবতা[১] এবং যজ্ঞের গ্রহীতা। অগ্নিকে দেবতাদের বার্তাবহ মনে করা হয়। তাই হিন্দুরা বিশ্বাস করেন, যজ্ঞকালে অগ্নির উদ্দেশ্যে আহুতি প্রদান করলে সেই আহুতি দেবতাদের কাছে পৌঁছে যায়। অগ্নি চিরতরুণ, কারণ আগুন প্রতিদিন নতুন করে জ্বালা হয় এবং তিনি অমর।

বেদে অগ্নি পৃথিবীর দেবতা। তিনি বায়ুর দেবতা বায়ু ও আকাশের দেবতা ইন্দ্রের সঙ্গে ঋগ্বেদে অন্যতম প্রধান দেবতা হিসেবে পরিগণিত হন। অগ্নি স্বর্গ ও মর্ত্যের যোগাযোগরক্ষাকারী দেবতা। বৈদিক যজ্ঞের সঙ্গে অগ্নির নাম সংযুক্ত। তিনি যজ্ঞের আহুতি লোকান্তরে নিয়ে যান। তাঁর বাহন মেষ।[২]

[সম্পাদনা] পাদটীকা

  1. Mythology, An Illustrated Encyclopedia of the Principal Myths and Religions of the World, by Richard Cavendish ISBN 1-84056-070-3, 1998
  2. Bowker, John. World Religions. New York: DK Publishing, Inc. 1997

[সম্পাদনা] বহিঃসংযোগ


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ