বিশ্ব কবিতা দিবস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, "[এই দিবস] বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।"
পূর্বে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হত। প্রথম দিকে কখনও কখনও ৫ অক্টোবর এই উৎসব পালিত হলেও বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়। অনেক দেশে আজও অক্টোবর মাসের কোনো দিন জাতীয় বা আন্তর্জাতিক কবিতা দিবস পালন করা হয়।[১][২] এই দিবসের বিকল্প হিসেবে অক্টোবর অথবা নভেম্বর মাসের কোনো দিন কবিতা দিবস পালনেরও প্রথা বিদ্যমান।
আরও দেখুন [সম্পাদনা]
- জাতীয় কবিতা মাস, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় এপ্রিল মাসে পালিত হয়
- আন্তর্জাতিক জাতিবৈষম্য নির্মূলীকরণ দিবস, ২১ মার্চে পালিত
পাদটীকা [সম্পাদনা]
- ↑ National Poetry Day, United Kingdom
- ↑ 41 countries observed World Poetry Day on 15 October 1951. Ref. cited: The International Who's Who in Poetry 1978-79. Ernest Kay, Ed. International Biographical Council, Cambridge, England.