ভোডাফোন এসার
| ভোডাফোন এসার লিমিটেড | |
|---|---|
| ধরণ | লিমিটেড |
| শিল্প | মোবাইল টেলিযোগাযোগ |
| প্রতিষ্ঠাকাল | ১৯৯৪ সালে হাচিনসন এসার নামে |
| সদর দপ্তর | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
| পণ্য | মোবাইল নেটওয়ার্ক, টেলিকম পরিষেবা, ইত্যাদি |
| মালিক | ভোডাফোন গোষ্ঠী (৬৭%) এসার গোষ্ঠী (৩৩%) |
| কর্মীসংখ্যা | ১০,০০০ – ৩১ মার্চ, ২০০৯[১] |
| ওয়েবসাইট | ভোদাফোন ইন্ডিয়া |
ভোডাফোন এসার (পূর্বনাম হাচিনসন এসার) ভারতের একটি মোবাইল অপারেটর। ২৩টি টেলিকম বৃত্তে পরিষেবাদানকারী এই সংস্থার প্রধান কার্যালয় মুম্বই শহরে অবস্থিত।[২] ভোডাফোন এসারের মালিক ভোডাফোন গোষ্ঠী (৬৭%) ও এসার গোষ্ঠী (৩৩%)। রাজস্বের বিচারের ভারতী এয়ারটেলের পর ভারতে এই সংস্থার স্থান দ্বিতীয় এবং গ্রাহক সংখ্যার বিচারে তৃতীয়।[৩] ২০০৯ সালের ৩১ জুনের হিসেব অনুযায়ী, ভোডাফোন ইন্ডিয়ার গ্রাহক বাজার শেয়ার ১৮.৮% ও রাজস্ব বাজার শেয়ার ২০.৭%।[৪]
২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি রিলায়েন্স কমিউনিকেশন ও হিন্দুজা গোষ্ঠীকে পিছনে ফেলে ভোডাফোন ১১.১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হাচিনসন-এসারে লি কা সিঙের ৬৭% কর্তৃত্বভাগ কিনে নেয়। এসার গোষ্ঠীর হাতে রয়ে যায় মাত্র ৩৩% ভাগ। সমগ্র কোম্পানিটির মূল্য ছিল ১৮.৮ বিলিয়ন মার্কিন ডলার।[৫] ২০০৮ সালের ৮ মে হস্তান্তর সমাপ্ত হয়। সংস্থার পোষাকি নাম ভোদাফোন এসার হলেও দেশে এই সংস্থাটি ভোডাফোন নামেই পরিচিতি অর্জন করেছে। এই সংস্থা সারা ভারতে প্রিপেড ও পোস্টপেড জিএসএম সেলুলার ফোন কভারেজ প্রদান করেন। মহানগরগুলিতে এই সংস্থার উপস্থিতি লক্ষণীয়।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Battelle, John. "Vodafone in India Employee Database". Vodafone. 31 March 2009.
- ↑ "Vodafone Essar Ltd: Vodafone India — Mobile Communications worldwide"। Vodafone.in। 2009-03-31। সংগৃহীত 2009-05-01।
- ↑ "Vodafone’s India revenues rise despite tariff war". The Financial Express. 11. November, 2009. Retrieved on July 21, 2009.
- ↑ "Latest Customers + Revenue Market Share of Top 5 Telecom Cos in India"। August 12, 2009। সংগৃহীত 2009-10-15।
- ↑ "/ Companies / Telecoms — Investors welcome Vodafone deal"। Ft.com। সংগৃহীত 2009-05-01।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- Official site of Vodafone India
- Official site of the Vodafone Group
- Vodafone Tariff
- Vodafone Recharge Online
- BlackBerry from Vodafone
- Hutch/Vodafone's Creative Television Commercials
- Vodafone Blackout Days
টেমপ্লেট:Vodafone টেমপ্লেট:Telecommunication companies of India