গণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
অন্য ব্যবহারের জন্য দেখুন গণ (দ্ব্যর্থতা নিরসন)
গণ হিন্দু পৌরাণিক দেবতা শিব ও পার্বতীর অনুচরবৃন্দ। বিভিন্ন পুরাণ মতে এদের অধিপতি গণেশ, নন্দী অথবা দক্ষ। শিব ও গণেশ উভয়েই এদের কঠোর শাসনে রাখতেন এবং অন্যায় আচরণ দেখলে কৈলাস থেকে মর্ত্যে নির্বাসিত করতেন। কালিকাপুরাণ অনুসারে বরাহের সঙ্গে যুদ্ধকালে শরভ এদের সৃষ্টি করে। এরা ভয়ানক, ক্রূর, সন্ন্যাসী, যোগী, ঐশ্বর্যবান, বলশালী ও বিবিধ অস্ত্রে সুসজ্জিত। ‘ভূত কর্ম’ গান করেছিল বলে ব্রহ্মা এদের নাম দেন ভূতগ্রাম। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে শিবের অনুচর ভূতপ্রেত রূপে এদের উল্লেখ মেলে।
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
পৌরাণিকা (বিশ্বকোষ হিন্দুধর্ম), প্রথম খণ্ড, ফার্মা কেএলএম প্রাইভেট লিমিটেড, কলকাতা, ২০০১