জেনারেল পোস্ট অফিস, কলকাতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেনারেল পোস্ট অফিস, কলকাতা
GPO, KOLKATA.jpg
জিপিও-র গম্বুজ
অবস্থান কলকাতা
দেশ পশ্চিমবঙ্গ,ভারত
স্থপতি ওয়ালটার বি. গ্রেনভিল
নির্মাণ সম্পূর্ণ ১৮৬৮


জেনারেল পোস্ট অফিস, কলকাতা বা জিপিও হল কলকাতার কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের প্রধান ডাকঘর। এই ডাকঘরের মাধ্যমেই যাবতীয় চিঠিপত্র ও পার্সেল শহরে আনানেওয়া করা হয়। মধ্য কলকাতার বিনয়-বাদল-দীনেশ বাগ অঞ্চলে অবস্থিত এই ডাকঘরের মনোরম স্থাপত্যশৈলী এটিকে কলকাতার অন্যতম দ্রষ্টব্য স্থানের মর্যাদা দিয়েছে।

১৮৬৮ সালে পুরনো ফোর্ট উইলিয়াম দুর্গের একাংশে এই ডাকঘরটি স্থাপিত হয়।[১] পূর্বে পুরনো কেল্লার অবস্থান নির্দেশ করে এখানে একটি পিতলের পাত বসানো থাকত।[২] ভারত সরকারের স্থপতি ওয়ালটার বি. গ্রেনভিলের নকশা অনুযায়ী ম্যাকিনটশ বার্ন এই ভবনটি নির্মাণ করে।[১] বর্তমানে এখানে একটি ডাক সংগ্রহশালা,ডাকটিকিট সংগ্রহের লাইব্রেরি ও সুকান্ত ভট্টাচার্যের কবিতা অবলম্বনে নির্মিত একটি "রানার" ভাস্কর্য আছে।[১]

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ ১.২ কলকাতা: একাল ও সেকাল, রথীন মিত্র, আনন্দ পাবলিশার্স, কলকাতা, ১৯৯৯ মুদ্রণ, পৃ. ৩১
  2. কলকাতা: এক পূর্ণাঙ্গ ইতিহাস, অতুল সুর, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ১৯৮১, পৃ. ২৮৮

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ