শহীদ মিনার, কলকাতা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদ মিনার |
|
| প্রাক্তন নাম | অক্টারলোনি মনুমেন্ট |
|---|---|
| ধরণ | স্মৃতিস্তম্ভ |
| স্থ্যাপত্য রীতি | মিশরীয়, সিরীয়, তুর্কি |
| Location | কলকাতা ময়দান |
| শহর | কলকাতা, পশ্চিমবঙ্গ |
| দেশ | ভারত |
| শুরু করেছে | ১৮৪৮ |
| Height | ৪৮ মিটার (১৫৭ ফুট) |
| Main contractor | ডেভিড অক্টারলোনি |
শহীদ মিনার (পূর্বনাম অক্টারলোনি মনুমেন্ট) কলকাতার ময়দান অঞ্চলে অবস্থিত একটি স্মৃতিসৌধ। লোকমুখে এটি মনুমেন্ট নামে পরিচিত। শহীদ মিনার সংলগ্ন মাঠটি শহীদ মিনার ময়দান নামে পরিচিত।
১৮১৬ সালে কম্যান্ডার ডেভিড অক্টারলোনির নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী গোর্খা যুদ্ধে জয়লাভ করে। এই জয়ের স্মৃতিতে ১৮২৮ সালে ৩৫ হাজার টাকা ব্যয়ে অক্টারলোনির নামাঙ্কিত এই মিনারটি নির্মাণ করা হয়। এর উচ্চতা ৪৮ মিটার (১৫২ ফুট)। স্বাধীনতা লাভের পর ১৯৬৯ সালের ৯ আগস্ট মনুমেন্টটি উৎসর্গিত হয় ভারতের স্বাধীনতা সংগ্রামে নিহত শহিদদের উদ্দেশ্যে।[১]