গাজন উৎসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গাজন পশ্চিমবঙ্গে পালিত একটি হিন্দু লোকউৎসব। এই উৎসব শিব, নীল ও ধর্মঠাকুরের পূজাকেন্দ্রিক উৎসব।

বাংলা গাজন শব্দটি গর্জন শব্দ থেকে ব্যুৎপন্ন হয়েছে। এই উৎসবে অংশগ্রহণকারী সন্ন্যাসীরা প্রচণ্ড গর্জন করেন বলে উৎসবের এইরূপ নামকরণ হয়।[১] অপর মতে, গা শব্দের অর্থ গ্রাম এবং জন শব্দের অর্থ জনসাধারণ; গ্রামীণ জনসাধারণের উৎসব হওয়ায় এই উৎসবের এই রূপ নামকরণ হয়।[২]

লোকবিশ্বাস অনুযায়ী, গাজন উৎসবের দিনে দেবী হরকালীর সঙ্গে শিবের বিবাহ হয়। বিবাহ উৎসবে সন্ন্যাসীরা বরযাত্রী হিসেবে অংশ নেন। অন্যধিকে ধর্মঠাকুরের গাজন হল ধর্মঠাকুর ও দেবী মুক্তির বিবাহ উৎসব।[১] গাজন উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল মেলা।

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ Mitra, Dr. Amalendu, Rarher Sanskriti O Dharmathakur, First published 1972, 2001 edition, pp. 165-169, Subarnarekha, 73 Mahatma Gandhi Road, Kolkata
  2. Ghosh, Binoy, Paschim Banger Sanskriti, (in Bengali), part I, 1976 edition, p. 67, Prakash Bhaban

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ