ডোমকল মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডোমকল মহকুমা
—  মহকুমা  —
'
Location of ডোমকল মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 24°07′N 88°33′E / 24.12°N 88.55°E / 24.12; 88.55
দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা মুর্শিদাবাদ
সদর ডোমকল
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)

ডোমকল মহকুমা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি মহকুমা। এই মহকুমা ধুলিয়ান পুরসভা এবং ডোমকল, রানিনগর-১, রানিনগর-২ ও জলঙ্গি ব্লক চারটি নিয়ে গঠিত। এই চারটি ব্লকে ৩৮টি গ্রাম পঞ্চায়েত এবং দুটি সেন্সাস টাউন রয়েছে। মহকুমার সদর ডোমকল

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

ধুলিয়ান পুরসভা ছাড়াও এই মহকুমায় চারটি ব্লক রয়েছে। এগুলি হল: ডোমকল, রানিনগর-১, রানিনগর-২ ও জলঙ্গি। এই চারটি ব্লকে মোট ৩৮টি গ্রাম পঞ্চায়েত ও দুটি সেন্সাস টাউন বিদ্যমান।[১] মহকুমার সেন্সাস টাউন দুটি হল হরহরিয়া চক ও ইসলামপুর।[২]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] ডোমকল ব্লক

ডোমকল ব্লকের গ্রামীণ এলাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আজিমগঞ্জগোলা, গড়াইমারি, জুগিন্দা, সারঙ্গপুর, ভগীরথপুর, গরিবপুর, জুরানপুর, ধুলাউড়ি, ঘোড়ামারা, মধুরকুল, ডোমকল, জিতপুর ও রাইপুর।[১] ব্লকে কোনো নগরাঞ্চল নেই।[২] ব্লকটি ডোমকল থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর ডোমকল।[৪]

[সম্পাদনা] রানিনগর-১ ব্লক

রানিনগর-১ ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: হেরমপুর, ইসলামপুরচক, পাহাড়পুর, হুরশি, লোচনপুর, ও তেনকরাইপুর বালুমাটি।[১] এই ব্লকে দুটি সেন্সাস টাউন আছে। এগুলি হল হরহরিয়া চক ও ইসলামপুর।[২] ব্লকটি ইসলামপুর থানার অধীনস্থ। [৩] ব্লকের সদর গোয়াস।[৪]

[সম্পাদনা] রানিনগর-২ ব্লক

রানিনগর-২ ব্লকের গ্রামীণ এলাকা নয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: কালীনগর-১, কাতলামারি-২, রাজাপুর, কালীনগর-২, মালীবাড়ি-১, রানিনগর-১, কাতলামারি-১, মালীবাড়ি-২ ও রানিনগর-২।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি রানিনগর থানার অধীনস্থ। [৩] ব্লকের সদর রানিনগর।[৪]

[সম্পাদনা] জলঙ্গি ব্লক

জলঙ্গি ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: চোয়াপাড়া, ঘোষপাড়া, খয়রামারি, সাহেবনগর, দেবীপুর, জলঙ্গি, সদিখণ্ডেড়া, ফরিদপুর, কাটাবাড়ি ও সাগরপাড়া।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি জলঙ্গি থানার অধীনস্থ। [৩] ব্লকের সদর সাহেবরামপুর[৪]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে ধুলিয়ান পুরসভা সমশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের' অংশ। রানিনগর-১ ব্লক, ডোমকল ব্লকের ধুলিয়ান গ্রাম পঞ্চায়েত ও রানিনগর-২ ব্লকের কালীনগর-১, কালীনগর-২, মালীবাড়ি-১, মালীবাড়ি-২ ও রানিনগর-১ গ্রাম পঞ্চায়েত নিয়ে রানিনগর বিধানসভা কেন্দ্র গঠিত। ডোমকল ব্লকের অপর বারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে ডোমকল বিধানসভা কেন্দ্র গঠিত। জলঙ্গি ব্লক ও রানিনগর-২ ব্লকের কাতলামারি-২, রাজাপুর, কাতলামারি-১ ও রানিনগর-২ গ্রাম পঞ্চায়েত নিয়ে জলঙ্গি বিধানসভা কেন্দ্র গঠিত। সমশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রটি মালদহ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। অন্যদিকে ডোমকল, জলঙ্গি ও রানিনগর বিধানসভা কেন্দ্রগুলি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অংশ।[৫]

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-22. 
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-22. 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-22. 
  4. ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ Contact details of Block Development Officers. Murshidabad district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=EF। সংগৃহীত হয়েছে: 2008-12-27. 
  5. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 7–9,23. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-12. 

টেমপ্লেট:মুর্শিদাবাদ প্রসঙ্গ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ