কৃষ্ণনগর সদর মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কৃষ্ণনগর সদর মহকুমা
—  মহকুমা  —
'
Location of কৃষ্ণনগর সদর মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 23°24′N 88°30′E / 23.40°N 88.50°E / 23.40; 88.50
দেশ  ভারত
রাজ্য West Bengal
বিভাগ প্রেসিডেন্সি
জেলা নদিয়া
সদর কৃষ্ণনগর
লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর, রানাঘাট
বিধানসভা ক্ষেত্র পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ ও কৃষ্ণগঞ্জ
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)
ওয়েবসাইট জেলা প্রশাসন

কৃষ্ণনগর সদর মহকুমা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি মহকুমা। এই মহকুমা কৃষ্ণনগরনবদ্বীপ পুরসভা এবং সাতটি সমষ্টি উন্নয়ন ব্লক (কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর-১, কৃষ্ণনগর-২, নবদ্বীপ ও কৃষ্ণগঞ্জ) নিয়ে গঠিত। এই সাতটি ব্লকে ৭৭টি গ্রাম পঞ্চায়েত ও ছয়টি সেন্সাস টাউন বর্তমান। মহকুমার সদর কৃষ্ণনগর

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

মহকুমা কৃষ্ণনগরনবদ্বীপ পুরসভা ছাড়া কৃষ্ণনগর সদর মহকুমায় কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর-১, কৃষ্ণনগর-২, নবদ্বীপ ও কৃষ্ণগঞ্জ ব্লক সাতটির অধীনে মোট ৭৭টি গ্রাম পঞ্চায়েত ও ছয়টি সেন্সাস টাউন রয়েছে।[১] উক্ত সেন্সাস টাউনগুলি হল: জগদানন্দপুর, ক্ষিদিরপুর, বারুইহুদা, বাবলারি দেওয়ানগঞ্জ, চার মাইজদিয়াচার ব্রহ্মানগর[২]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] কালীগঞ্জ ব্লক

কালীগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকা ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বড়চাঁদঘর, হাটগাছা, মীরা-১, পালিতবাগিয়া, দেবগ্রাম, জুরানপুর, মীরা-২, পানিঘাটা, ফরিদপুর, কালীগঞ্জ, পলাশী-১, রাজারামপুর ঘোড়াইক্ষেত্র, গোবরা, মাটিয়ারি ও পলাশী-২।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি কালীগঞ্জ থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর দেবগ্রাম।[৪]

[সম্পাদনা] নাকাশিপাড়া ব্লক

নাকাশিপাড়া ব্লকের গ্রামীণ এলাকা ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বেথুয়াডহরি, দহরি-১, বিল্বগ্রাম, ধর্মদা, মুড়াগাছা, বেথুয়াডহরি-২, বীরপুর-১, দোগাছিয়া, নাকাশিপাড়া, বিক্রমপুর, বীরপুর-২, হরনগর, পাতিকাবাড়ি, বিলকুমারী, ধনঞ্জয়পুর ও মাঝেরগ্রাম।[১] এই ব্লকের শহরাঞ্চল জগদানন্দপুরক্ষিদিরপুর সেন্সাস টাউন দুটি নিয়ে গঠিত।[২] ব্লকটি নাকাশিপাড়া থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর দেবগ্রাম।[৪]

[সম্পাদনা] চাপড়া ব্লক

চাপড়া ব্লকের গ্রামীণ এলাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আলফা, চাপড়া-২, হৃদয়পুর, পিপড়াগাছি, বাগবেড়িয়া, হাতিশালা-১, কলিঙ্গ, বৃত্তিহুদা, হাতিশালা-২, মহতপুর, চাপড়া-১, হাটখোলা ও মহেশপুর।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি চাপড়া থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর বাঙালঝি[৪]

[সম্পাদনা] কৃষ্ণনগর-১ ব্লক

কৃষ্ণনগর-১ ব্লকের গ্রামীণ এলাকা ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আসাননগর, ভাতজঙলা, দিগনগর, জোয়ানিয়া, ভালুকা, ভীমপুর, দোগাছি, পোড়াগাছা, ভাণ্ডারখোলা, চকদিলনগর, দায়পাড়া ও রুইপুকুর।[১] এই ব্লকের শহরাঞ্চল বারুইহুদা সেন্সাস টাউনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি কৃষ্ণনগর থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর কৃষ্ণনগর রোড।[৪]

[সম্পাদনা] কৃষ্ণনগর-২ ব্লক

কৃষ্ণনগর-২ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বেলপুকুর, ধুবুলিয়া-২, নোয়াপাড়া-২, সাধনপাড়া-২, ধুবুলিয়া-১, নোয়াপাড়া-১ ও সাধনপাড়া-১।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি ধুবুলিয়া তদন্ত কেন্দ্র থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর ধুবুলিয়া[৪]

[সম্পাদনা] নবদ্বীপ ব্লক

নবদ্বীপ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাবলারি, মহীশূরা, মায়াপুর বামনপুকুর-২, চারমাজদিয়া, চারব্রহ্মানগর, মাজদিয়া পানশিলা, মায়াপুর বামনপুকুর-১, স্বরূপগঞ্জ ও ফকিরডাঙা ঘোলাপাড়া।[১] এই ব্লকের শহরাঞ্চল বাবলারি দেওয়ানগঞ্জ, চার মাজদিয়াচার ব্রহ্মানগর সেন্সাস টাউন তিনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি নবদ্বীপ থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর মহেশগঞ্জ[৪]

[সম্পাদনা] কৃষ্ণগঞ্জ ব্লক

কৃষ্ণগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: ভজনঘাট টুঙ্গি, জয়ঘাটা, মাটিয়ারি বানপুর, তালদহ মাজদিয়া, গোবিন্দপুর, কৃষ্ণগঞ্জ ও শিবনিবাস।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি কৃষ্ণগঞ্জ থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর কৃষ্ণগঞ্জ।[৪]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে: [৫]

  • নাকাশিপাড়া ব্লকের বিক্রমপুর, বিলকুমারী, ধনঞ্জয়পুর ও হরনগর গ্রাম পঞ্চায়েত চারটি পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
  • নাকাশিপাড়া ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি এবং কৃষ্ণগঞ্জ ব্লকের পালিতবেগিয়া ও রাজারামপুর ঘোড়াক্ষেত্র গ্রাম পঞ্চায়েত দুটি নিয়ে নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কালীগঞ্জ ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • চাপড়া ব্লক নিয়ে চাপড়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কৃষ্ণনগর পুরসভা ও কৃষ্ণনগর-১ ব্লকের ভাণ্ডারখোলা, ভীমপুর, আসাননগর, দোগাছি ও পোড়াগাছা গ্রাম পঞ্চায়েত পাঁচটি নিয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • নবদ্বীপ ব্লক, নবদ্বীপ পুরসভা ও কৃষ্ণনগর-১ ব্লকের জোয়ানিয়া ও ভালুকা গ্রাম পঞ্চায়েত নিয়ে নবদ্বীপ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কৃষ্ণনগর-২ ব্লক ও কৃষ্ণনগর-১ ব্লকের ভাতজঙলা, দিগনগর, চকদিলনগর, দায়পাড়া ও রুইপুকুর গ্রাম পঞ্চায়েত পাঁচটি নিয়ে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কৃষ্ণগঞ্জ ব্লক নিয়ে তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র গঠিত।

পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর ও নবদ্বীপ বিধানসভা কেন্দ্রগুলি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কৃষ্ণনগর দক্ষিণ ও কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রদুটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ ১.৬ ১.৭ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-23. 
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ ২.৬ ২.৭ District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-23. 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ ৩.৫ ৩.৬ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_5.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-23. 
  4. ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ ৪.৪ ৪.৫ ৪.৬ Contact details of Block Development Officers. Nadia district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=EG। সংগৃহীত হয়েছে: 2008-12-27. 
  5. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 9,23. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-12. 

টেমপ্লেট:Nadia District

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ