ভারতীয় টাকার প্রতীক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতীয় টাকার প্রতীক

ভারতীয় টাকার প্রতীক (Indian Rupee symbol.svg) ভারতীয় টাকার জন্য ব্যবহৃত মুদ্রা প্রতীক। ২০১০ সালের ১৫ জুলাই ভারত সরকার এই প্রতীকচিহ্নটি সর্বসমক্ষে প্রকাশ করে।[১] ভারতীয় টাকার আন্তর্জাতিক তিন-অক্ষরবিশিষ্ট কোডটি (আইএসও মান আইএসও ৪২১৭ অনুযায়ী) হল INR

[সম্পাদনা] নকশা

২০০৯ সালের ৫ মার্চ ভারত সরকার টাকার প্রতীক অঙ্কনের একটি প্রতিযোগিতার কথা ঘোষণা করেন।[২][৩] ২০১০ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় উল্লেখ করেন যে টাকার প্রস্তাবিত প্রতীকটিতে ভারতীয় সংস্কৃতি ও তার স্বাতন্ত্র্যের প্রতিফলন ঘটবে।[৪] প্রতিযোগিতা থেকে প্রাপ্ত প্রতীকগুলি থেকে পাঁচটি প্রতীক বেছে নেওয়া হয়।[৫] ২০১০ সালের ২৪ জুন কেন্দ্রীয় ক্যাবিনেটের একটি বৈঠকে এই পাঁচটি প্রতীকের মধ্যে একটিকে টাকার প্রতীক হিসেবে গ্রহণ করার কথা ছিল।[৬] কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একটি অনুরোধ রক্ষা করতে গিয়ে এই সিদ্ধান্ত গ্রহণে কিছু বিলম্ব হয়।[৪] স্থির হয় ২০১০ সালের ১৫ জুলাই ক্যাবিনেটের পুনরায় বৈঠক হবে।[১] এই বৈঠকেই আইআইটির প্রাক্তন ছাত্র ডি উদয় কুমার অঙ্কিত প্রতীকটিকে টাকার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়।[১][৭] এই প্রতীকটি দেবনাগরী "र" ও রোমান বড়ো হাতের "R" অক্ষরদুটির সংমিশ্রণে সৃষ্ট। প্রতীকের উপরের অংশে দুটি সমান্তরাল রেখা জাতীয় পতাকার একটি রূপকল্প সৃষ্টি করেছে।[৮] এর ফলে মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, ইজরায়েলি নিউ শেকেলজাপানি ইয়েনের মতো ভারতীয় টাকারও নিজস্ব একটি প্রতীকচিহ্ন হল।[১] ভারত সরকার ছয় মাসে দেশের মধ্যে এবং ১৮ থেকে ২৪ মাসের মধ্যে আন্তর্জাতিক স্তরে এই প্রতীকের প্রচলন করতে ইচ্ছুক।[১]

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ Cabinet approves new rupee symbol. প্রকাশক: Times of India. 2010-07-15. http://timesofindia.indiatimes.com/biz/india-business/Cabinet-approves-new-rupee-symbol/articleshow/6171234.cms। সংগৃহীত হয়েছে: 2010-07-15. 
  2. http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/currency_coinage/Comp_Design.pdf COMPETITION FOR DESIGN
  3. India seeks global symbol for rupee. প্রকাশক: Hindustan Times. 2009-03-06. http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=HomePage&id=c8097698-a806-4cc2-8c67-668d594057dc&Headline=India+seeks+global+symbol+for+rupee। সংগৃহীত হয়েছে: 2009-03-07. 
  4. ৪.০ ৪.১ Cabinet defers decision on rupee symbol. প্রকাশক: Sify Finance. 2010-06-24. http://sify.com/finance/budget-symbol-for-indian-rupee-news-budget-kc0pkgacdbj.html। সংগৃহীত হয়েছে: 2010-07-10. 
  5. List of Five Entries which have been selected for Final. প্রকাশক: Ministry of Finance, Govt of India. http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/infrastructure_div/message_symbol_final.asp। সংগৃহীত হয়েছে: 2010-07-15. 
  6. Rupee to get a symbol today!. প্রকাশক: Money Control.com. 2010-02-26. http://www.moneycontrol.com/news/economy/rupee-to-getsymbol-today_466059.html। সংগৃহীত হয়েছে: 2010-07-10. 
  7. D. Udaya Kumar. প্রকাশক: IIT Bombay. http://www.idc.iitb.ac.in/students/phd/udayakumar/index.html. 
  8. IIT post-graduate gives Rupee its symbol. প্রকাশক: Indian Express. 2010-07-15. http://www.indianexpress.com/news/rupee-symbol/646761। সংগৃহীত হয়েছে: 2010-07-15. 

টেমপ্লেট:Rupee

টেমপ্লেট:Currencies of Asia

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ