- এই নিবন্ধটি বিষ্ণুর অবতার সম্পর্কিত। মৎস্য নামের প্রাচীন রাজ্য সম্পর্কে জানতে হলে দেখুন মৎস্য রাজ্য। মৎস্য নামের জলচর জীবটি সম্পর্কে জানতে হলে দেখুন মাছ।
মৎস্য (সংস্কৃত: मत्स्य, মাছ) হিন্দু পুরাণে বিষ্ণুর প্রথম অবতার। মৎস্যের উর্ধ্বশরীর চতুর্ভূজ বিষ্ণুর এবং নিম্নাঙ্গ একটি মাছের।
মৎস্য পুরাণ অনুসারে, প্রাগৈতিহাসিক দ্রাবিড় রাজ্যের বিষ্ণুভক্ত রাজা সত্যব্রত (যিনি পরে মনু নামে পরিচিত হন) একদিন নদীর জলে হাত ধুচ্ছিলেন। এমন সময় একটি ছোটো মাছ তাঁর হাতে চলে আসে এবং তাঁর কাছে প্রাণভিক্ষা চায়। তিনি মাছটিকে একটি পাত্রে রাখেন। কিন্তু মাছটি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তিনি সেটিকে প্রথমে একটি পুষ্করিণীতে, পরে নদীতে এবং শেষে সমুদ্রে ছেড়ে দেন। কিন্তু কোনো ফল হয় না। সেটি এতটাই বৃদ্ধি পায় যে সকল আধারই পূর্ণ হয়ে যায়। শেষে মাছটি বিষ্ণুর রূপে আত্মপ্রকাশ করে সত্যব্রতকে জানান যে সাত দিনের মধ্যে প্রলয় সংঘটিত হবে এবং সকল জীবের বিনাশ ঘটবে। তাই সত্যব্রতকে নির্দেশ দেওয়া হয় যে সকল প্রকার ঔষধি, সকল প্রকার বীজ, সপ্তর্ষি, [১] বাসুকি নাগ ও অন্যান্য প্রাণীদের সঙ্গে নিতে।
প্রলয় সংঘটিত হলে মৎস্যরূপী বিষ্ণু পূর্বপ্রতিশ্রুতি অনুসারে পুনরায় আবির্ভূত হন। তিনি সত্যব্রতকে একটি নৌকায় আরোহণ করতে বলেন এবং তাঁর শিঙে বাসুকি নাগকে নৌকার কাছি হিসেবে বাঁধতে বলেন।
- ↑ Asiatic Soc. Res, Sir William Jones, Vol.i.230ff
|
|
|
| দশাবতার |
|
|
|
| অন্যান্য অবতার |
|
|
|
*বলরাম ও বুদ্ধ মতভেদ অনুসারে বিষ্ণুর নবম অবতার। উত্তর ভারতে বুদ্ধকে এবং দক্ষিণ ভারতে বলরামকে অবতার মনে করা হয়।
|
|